নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওয়া টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় পাওয়া টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট

ফতুল্লায় পাওয়া টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লার ডিআইটি মাঠ সংলগ্ন ঋষিবাড়ি এলাকায় ঘরে প্রবেশ দুই সন্তানের জননীকে মাথায় আঘাত করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নেয়ার অভিযোগ পাওয়া প্রান্ত নামে এক যুবকের বিরুদ্ধে। প্রান্তের দেয়া আঘাতের পর ঢাকার একটি বেসরকারী ক্লিনিকে মৃত্যবরন করেন অলকা চক্রবর্তী। তিনি ঋষিবাড়ি এলাকার গ্রাম্য চিকিৎসক দিলিপ চক্রবর্তীর স্ত্রী।

নিহত অলকা চক্রবর্তীর স্বামী দিলিপ চক্রবর্তী জানান, কেরানীগঞ্জের কাউটাইল ঋষিবাড়ি এলাকার তপন দাসের ছেলে প্রান্ত দাস প্রায় ৫ বছর যাবত তার এ ফার্মেসীতে কাজ করে আসছে। দীর্ঘদিন কাজ করার সুবাদে আমাদের সকলের সাথে প্রান্ত’র সাথে সুসর্ম্পক গড়ে উঠে। সেই সুবাদে প্রান্ত তার স্ত্রীর কাছ থেকে প্রচুর টাকা কর্জ নেয় সে নিজে একটি ফার্মেসী দেয়া জন্য। তার এক ছেলে ও এক মেয়ে উচ্চ শিক্ষার বিদেশে থাকায় তাদের খরচের জন্য প্রচুর টাকার প্রয়োজন হলে অলকা চক্রবর্তী তার পাওনা টাকার জন্য প্রান্তকে চাপ প্রয়োগ করলে সে তা দিতে গড়িমসি করে আসছে। টাকা দেয়ার মিথ্যা অযুহাতে শুক্রবার ২৩ অক্টোবর রাতে দোকানের কাজ শেষে তার স্ত্রী বাড়ি ফিরলে তার পিছু পিছু প্রান্ত দাসও তার বাড়িতে প্রবেশ করে। এ সময় আমার স্ত্রী অলকা ঘরে করতেই প্রান্ত তাকে প্রথমে দেয়ালের সাথে মাথায় সজোরে আঘাত করে। মাথায় আঘাতের পর অলকা ঘরের মেঝেতে লুটে পড়লে প্রান্ত তার স্ত্রীকে বুকে এবং দেহের বিভিন্নস্থানে আঘাত করে। এ সময় অলকার গায়ে থাকা প্রায় ৬ ভরি স্বর্নালংকার এবং ঘরের অলমারিতে থাকা প্রায় নগদ ২ লক্ষ টাকা নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে পালিয়ে যায় প্রান্ত। আশপাশের লোকজনের কাছে শুনে আমি দ্রুত ঘরে দেখতে পাই আমার স্ত্রী অলকা ঘরে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরে দ্রুত আমার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আমার স্ত্রীকে একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যাই। পথিমধ্যে আমার স্ত্রী তিনবার বমিও করেছে। সেখানে কর্মরত চিকিৎসকরা রোগীর অবস্থা খারাপ দেখে তাকে আইসিইউতে রাখে। পরে গভীর রাতে চিকিৎসকরা জানান আমার স্ত্রী বেঁেচ নেই। তারা বলেন,আমার স্ত্রীর মাথায় আঘাতের পরিমানটা বেশী হওয়ার কারনে তার ব্রেনে আঘাত করেছে।

এদিকে প্রান্ত’র গ্রেফতার ও বিচারের দাবী নিজ চেম্বারে সাংবাদিক সম্মেলন করেছেন দিলিপ চক্রবর্তী। শনিবার রাতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে অলকার স্বামী দিলিপ জানান,আমার স্ত্রীকে হত্যার পর আমাকেও হুমকী দিচ্ছে প্রান্ত। আপনার স্ত্রীর মরদেহ পেষ্টমর্টেম করেছেন কিনা এবং প্রান্ত’র বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমার দুই ছেলে-মেয়ে দেশের বাহিরে থেকে পড়াশুনা করছে। এখানে আমি ছাড়া কেউ নেই। স্ত্রীর এভাবে চলে যাওয়ার পর আমি মানসিকভাবে ভেঙ্গে পড়ি। আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী মৃত্যু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে লাশ দাহ করতে হয়। পোষ্টমর্টেম করতে গেলে অনেক সময় লেগে যাবে বিধায় সেটা করতে পারিনি। তবে আমি থানায় যাবো প্রান্ত’র বিরুদ্ধে মামলা করতে আর একাজে আপনাদের সহযোগিতা চাচ্ছি।

তবে স্থানীয়দের মতে টাকা-পয়সার লেনদেনের সুত্রধরেই প্রান্ত কর্তৃক এ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। টাকা সংক্রান্ত বিষয়ে অলকা এবং প্রান্ত’র সাথে মাঝে-মধ্যে কথা কাটাকাটি হতো। প্রান্ত ফতুল্লা প্রাইমারী স্কুল সংলগ্নে একটি নতুন ফার্সেমী দিয়েছে তার পুরো টাকাটাই নাকি অলকার কাছ থেকে নিয়েছিল। এখন বিদেশে অবস্থারত ছেলে-মেয়ের শিক্ষা বাবদ খরচের টাকা প্রয়োজন হলে অলকা প্রান্তকে পাওনা টাকার জন্য চাপ দিলে তার মাঝে বিবেধ সৃষ্টি হয়। আর টাকা যেন না দিতে হয় সেজন্য প্রান্ত অলকার ঘরে ঢুকে তাকে মাথায় আঘাত করে হত্যা শেষে তার গায়ে থাকা স্বর্নালকার ও আলমারিতে থাকা টাকা দিয়ে দ্রুত সটকে পড়ে।

স্থানীয়রাও অলকা হত্যাকান্ডের মুলহোতা প্রান্ত দাসকে গ্রেফতার পরবর্তী সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!