নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে জরিমানা
রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
বন্দরে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ফতুল্লায় ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল সিন্ডিকেটের মাফিয়া ইরফান গ্রেপ্তার,
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা
আমতলীতে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেফতার-৮
আওয়ামীলীগ ঘনিষ্ঠ ব্যক্তিকে ‘বিএনপি’ তকমা দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে,
সোনারগাঁয়ে ফ্লাইওভার নির্মানের দাবিতে মানববন্ধন
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা 
ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ
কনস্টেবল হত্যা: প্রধান আসামি ডেবিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৪
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ,বাম্পার ফলনের সম্ভাবনা
মাসোহারার বিনিময়ে আমানকে ছাড়? বির্তকে ওসি ও বিএনপির শীর্ষ নেতারা!
ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি ক্লাস পার্টি উদযাপন
বক্তাবলীতে আওয়ামী দোসর জাকির মেম্বার অধরা!
 সদরের প্রতিটি ইউনিয়নে হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’
পেশাগত দক্ষতার স্বীকৃতি পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য
বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা
ঝুট বন্টন নিয়ে অনিয়ম: জাহাঙ্গীরের মাষ্টারমাইন্ডে ওরা সুবিধাবাদী!
প্রয়াত নেতাদের যথাযথ শ্রদ্ধা জানাতে আমরা ব্যার্থ – খোরশেদ
ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত 
আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক
সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী
Next
Prev
প্রচ্ছদ
আওয়ামীলীগ ঘনিষ্ঠ ব্যক্তিকে ‘বিএনপি’ তকমা দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে,

আওয়ামীলীগ ঘনিষ্ঠ ব্যক্তিকে ‘বিএনপি’ তকমা দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে,

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের বিরুদ্ধে মাসোয়ারার বিনিময়ে স্থানীয় এক আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিকে ‘বিএনপি কর্মী’ হিসেবে আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আমান উল্লাহ আমান। তবে ওসির এমন দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ ঘটনায় এলাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

একটি সূত্র জানায়, ওসমান পরিবারের ঘনিষ্ঠজন এবং বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এম এ সালামের বিয়াই ও মদনপুরের প্রভাবশালী যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদের আপন ফুফা আমান উল্লাহ আমান প্রতি মাসে ওসি জামাল উদ্দিনকে মাসোহারা দিয়ে থাকেন।

 

সূত্রের ভাষ্যমতে, আমান উল্লাহ আমান নিজেও ঘনিষ্ঠ মহলে বলেছেন, ‘ওসি সাহেবকে তো আমি মাসোহারা দিই, তিনি আমাকে কেন গ্রেপ্তার করবেন?’

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আমান উল্লাহ আমান মদনপুর এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেন। আত্মীয়তার সুবাদে তাদের প্রভাব খাটিয়ে তিনি এলাকার ইটভাটাগুলো নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।

 

অভিযোগ উঠেছে, সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলেও কিছুদিন পর আমান উল্লাহ আমান স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে ম্যানেজ করে পুনরায় প্রকাশ্যে আসতে শুরু করেন।

 

স্থানীয়দের দাবি, পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালালেও ওসমান পরিবারের ঘনিষ্ঠ আমান উল্লাহ আমানকে গ্রেপ্তারে অনীহা প্রকাশ করছেন বন্দর থানার ওসি জামাল উদ্দিন। উল্টো তাকে ‘বিএনপির লোক’ হিসেবে উল্লেখ করে এবং এ বিষয়ে মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশার ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

তবে আমান উল্লাহ আমান ‘কাগজ-কলমে বিএনপির লোক’Ñওসির এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ওসি সাহেব কীভাবে বলছেন জানি না, তবে মদনপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে আমান উল্লাহ আমানের কোনো নাম নেই। ওসি সাহেব কী করে এটি বললেন, তিনিই ভালো জানেন।”

 

এদিকে বন্দর থানার ওসি জামাল উদ্দিনের বক্তব্যের জবাবে মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেন শাহ মিঠু বলেন, “আমান উল্লাহ বিএনপির লোক না, কে বলছে সে বিএনপির লোক? সবই মাল খাওয়ার ধান্ধা, তার আবির্ভাব হয়েছে ৫ আগস্টের পর।”

 

আমান উল্লাহ আমানের প্রসঙ্গে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ জানান, “১/১১-এর আগের সময়ে সে যুবদল করত, কিন্তু পরে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে। তার মতো অনেকেই এখন আওয়ামী লীগের লোক হয়েও বিএনপির টুপি মাথায় দিয়েছে।”

 

উল্লেখ্য, এর আগে জাগো নারায়ণগঞ্জ ২৪.কম-কে দেওয়া মুঠোফোনে ওসি জামাল উদ্দিন দাবি করেছিলেন, আমান উল্লাহ আমান বিএনপির মিছিল-মিটিংয়ে যাচ্ছেন, বিএনপির লোকদের সাথে থাকছেন এবং কাগজ-কলম দেখাচ্ছেন। ওসির প্রশ্ন ছিল, স্কুলের মিটিংয়ে এসে কারো সাথে হাত মিলালেই কি কেউ আওয়ামী লীগ হয়ে যায়?।

 

এসব অভিযোগের বিষয়ে জানতে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিনের সরকারি ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে নম্বরটি ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!