নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
ইসদাইরের যুবলীগ ক্যাডার জুয়েল তুমি কার বিএনপি’র নাকি আওয়ামী লীগের?

ইসদাইরের যুবলীগ ক্যাডার জুয়েল তুমি কার বিএনপি’র নাকি আওয়ামী লীগের?

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর এলাকার এককালের যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার জাহাঙ্গীর আলম জুয়েল এখন বিএনপি’র বড় নেতা বনে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ঝুট সেক্টর ও ব্যবস্থা প্রতিষ্ঠান দখল করে কোটি কোটি টাকা এবং ধন সম্পদের মালিক বনে গেছে।
৫ আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর ভোল পাল্টে বিএনপি নেতা হবার অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতা কর্মীরা জানান, গত ১৫ বছরে জাহাঙ্গীর আলম জুয়েল পূর্ব ইসদাইর এলাকায় নানান অপকর্ম করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল।
বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের বাড়ির ঘরে হামলা,ভাংচুর,লুটপাট সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল।
চিটাগাং রোডে বেগম খালেদা জিয়ার লং মার্চে অঘা মিঠু,পাগলা তুহিন, সাজনু, গোলাম সারোয়ারের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার লং মার্চে বাঁধা দিয়ে এলাকায় এসে পাওলো গার্মেন্টস সংলগ্ন সুবর্না ডাইংয়ে এসে বসে বিশাল বাহিনী নিয়ে।
ঐখানে শামীম ওসমানের অবৈধ অস্ত্রের পরীক্ষা করতে গিয়ে ভুলবশত জুয়েলের(নিজের) পেটে গুলিবিদ্ধ হয়।
বিএনপির ক্ষমতায় আসার পর গিয়াসউদ্দিন এমপির নাম বিক্রি করে বিএনপি করতে চেয়েছিল। ঐ সময় এলাকার ছেলেদের সাথে জুয়েলের গোলাগুলি হয় তার বাড়ির সামনে। এলাকা ছেলেদের কাছে পরাজিত হয়ে কাজী বাড়ি একটি ঘরের কাড়ে লুকিয়ে ছিল। ভয়ে প্রশ্রাব- পায়খানা করে দেয় বলে জানা যায়।
ঐখান থেকে শফিক, সেলিম, সহ আরো অনেকে উদ্ধার করে জুয়েলকে বাসায় পৌঁছে দেয়।
গত ২০ বছর নারায়নগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাজনু, ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী, ক্যাডার মানু, শামীম ওসমানের শ্যালক নিপু এদের শেল্টারে আবারো আওয়ামী লীগ করা শুরু করেন।
এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী জামান, শিমুল, নাসিরকে আশ্রয়- প্রশ্রয়্র দেওয়া শুরু করে।
এভাবে এলাকার মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার শুরু করেন।
ছোট পিক আপ ভ্যান গাড়ি ব্যবসার সুবাদে নিতাই গঞ্জ ট্রাক স্ট্যান্ডের শ্রমিক নেতা মানিক সহ অন্যদের সাথে সখ্যতা গড়ে তোলেন। এদের মধ্যে দুর্ধর্ষ ক্যাডার হাজ্বী রিপন ও বর্তমানে পলাতক ডিশ বাবু অন্যতম।
এখন আবার ভোল পাল্টে বিএনপি করার পায়তারা করছেন। ফতুল্লা থানা তাতী দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জলের মাধ্যমে।
এমনকি উজ্জল এর কয়েকটি অনুষ্ঠানেও জাহাঙ্গীর আলম জুয়েলকে দেখা গেছে। এতে করে জুয়েলের হাতে নির্যাতিত নেতাকর্মীরা ক্ষোভ অসন্তোষ প্রকাশ করেন। তারা বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেন যেন জুয়েলকে কোনভাবে বিএনপি’র আশেপাশে নেওয়া না হয়।।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম জুয়েলের ০১৭১৪০৩৫১** মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রথমে ফোন রিসিভ করে বলেন, এখন খাওয়া দাওয়া করছি।
পরে আবার ফোন দেওয়া হলে একটু পরে ফোন দিচ্ছি বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তার পুরো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
(চলবে)

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!