নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা ডিআইটি মাঠে জাপা কার্যালয় ভাংচুর এবং লুটপাট

ফতুল্লা ডিআইটি মাঠে জাপা কার্যালয় ভাংচুর এবং লুটপাট

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার ডিআইটি মাঠে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয় রাতের আধারে কে বা কারা হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টায় এ তান্ডবলীলা চালানো হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি কাজী মো.দেলোয়ার হোসেন দুপুরে সাংবাদিকদের জানান, আমি রাত্র প্রায় ১টা পর্যন্ত অফিসে ছিলাম। আমার স্ত্রী অসুস্থ থাকার দরুন তাকে দেখতে আমি হাসপাতালে চলে যাই। সকালে শুনতে পাই যে আমার অফিসটি ভেঙ্গে সেখানে থাকা সবকিছু নিয়ে চলে গেছে। তিনি জানান, স্থানীয় একজন নেতার ইন্ধনেই আমার অফিসে হামলা-ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। তিনি জানান,আমার এ অফিসে অত্র এলাকার সকল শ্রেনীর মানুষের যাতায়াত ছিলো। রাতের আধারে দুস্কৃতিকারীরা অফিসটিকে ভেঙ্গে এখানে থাকা ৬টি ফ্যান,একটি টেলিভিশন,৫০টি চেয়ার,সোফা ২সেট এবং লাইব্রেরীতে থাকা বইগুলো পর্যন্ত নিয়ে যায় এবং অফিসের সুরক্ষার জন্য তিনটি কলাপসিবল গেটগুলোও তারা খুলে নিয়ে গিয়েছে। পাশাপাশি আমার অফিসের সামনে থাকা একটি মোবাইল দোকান থেকেও প্রায় ৩১টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
তিনি আরও বলেন,৫ আগষ্টের পর থেকে অত্র ফতুল্লা এলাকায় কার নেতৃত্বে এ সকল অপরাধযজ্ঞ চলছে তা পুরো ফতুল্লাবাসী জানেন। এক স্বৈরাচারী সরকারের পতনের পর যদি আবারও কোন স্বৈরাচারের আগমন হয় তাহলে দেশের সাধারন মানুষের জন্য তা কল্যানকর হবেনা। তিনি বলেন,আমরাও চাই যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু ক্ষমতায় আসার আগেই বিএনপির কতিপয় নেতার া যা শুরু করেছে তা হয়তো তাদের শুভকর নাওহতে পারে। বিগত হাসিনা সরকার আমাদের দলকে গৃহপালিত দল হিসেবে রেখেছিলো অনেক চাপের মুখে ফেলে। এ জন্য আমার নেতা প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মো.এরশাদ এবং তার ছোটভাই জিএম কাদের সাহেবকেও চাপে রেখে তাদেও সাথে থাকতে বাধ্য করিয়েছে।
তার কার্যালয়টি ভাংচুর এবং লুটপাট বিষয়ে তিনি বলেন,শুধু আমি নই পুরো ফতুল্লাবাসীই বলতে পারবেন যে কার দ্বারা এ সকল ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হতে পারে। এ নেতা রাতের আধারে সাধারন মানুষের বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে লুটতরাজ করাচ্ছেন আর দিনের আলোতে এ পরিদর্শন করছেন এবং মুঠোফোনের মাধ্যমে ফতুল্লার অনেক মানুষকে হুমকী প্রদান করছেন। আমি চাই ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ তার সুনিপুন দক্ষতার মাধ্যমে ফতুল্লার এ অপরাধীকে খুজে বের করুন।
আমার জাতীয় পার্টির কার্যালয়টি ভাংচুর ও লুটপাটের বিষয়টি আমার কেন্দ্র অবগত করেছি। আমি জেলা পুলিশ সুপার,র‌্যাব-১১ এবং সেনাবাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ করবো এবং দ্রুত এ অপরাধীকে খুজে বের করে আইনের আওতায় আনার জন্য তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!