উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে অবস্থা নিয়েছেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নানা স্লোগান দেন ছাত্রছাত্রীরা। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, প্রায় শতাধিক শিক্ষার্থী […]
সরকারকে শিক্ষার্থীরা // লাশের ওপর দিয়ে আলোচনায় যাওয়া যায় না

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেছেন, আলোচনা তো আগেও হতে পারতো। আলোচনা আর গোলাগুলি একসঙ্গে হয় না। লাশের ওপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না। বৃহস্পতিবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মোবাইল ফোনে সমকালকে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা কিছু দাবি জানাবো। […]
সারা দেশে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর

চলমান আন্দোলনে আজ বৃহস্পতিবার সারা দেশে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজনে মৃতদেহ রাজধানীর উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাওয়া গেছে। হাসপাতালটির পরিচালক মিজানুর রহমানের গণমাধ্যমকে চারজনের মৃতদেহর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি। এর আগে উত্তরায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহতের খবর নিশ্চিত করেন উত্তরা আধুনিক […]
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এল ছাত্রলীগ প্রসঙ্গ

দেশে কোটাব্যবস্থা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। ব্রিফিংয়ে শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের হামলার বিষয়টিও উঠে আসে। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ব্রিফিংয়ে এক সাংবাদিক তাঁর প্রশ্নে বলেন, ‘বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে […]
উনার কি কোনো সন্তান আছে? জানতে চাইলেন শাওন

দেশে চলছে কোটাবিরোধী আন্দোলন। সারা দেশে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ। গতকাল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয়জন। এর মধ্যে রংপুরে আবু সাঈদ নামের একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার মৃত্যু নাড়া দিয়েছে পুরো দেশকে। অনেকেই তাকে নিয়ে নানা রকম পোস্ট দিচ্ছেন। এবার তাকে নিয়ে লিখলেন সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী লেখেন, […]
সোনারগাঁয়ের ললাটিতে ভূমিদস্যু ও জামাত শিবির নেতা মামুন বাহিনীর আতংক

এ যেনো স্বাধীন দেশে এক টুকরো পাকিস্তান।স্বাধীনতা যুদ্ধের পর থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকদের জমি জোরপূর্বক দখল করে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে একটি চক্র।বলছিলাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাচঁপুর ইউনিয়নের ললাটি নামক এলাকার একটি ভূমিদস্যু ও জামাত শিবির পরিবারের কথা। স্থানীয় এলাকাবাসী জানান,ললাটি এলাকার আঃ মজিদের তিন ছেলে শফিকুর রহমান,আতিকুর রহমান,আনিসুর রহমান ও জামাত শিবিরের […]
সোনারগাঁয়ে ডাকাত মনুর মাদক সাম্রাজ্য!

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। বর্তমানে ইউনিয়নগুলোর প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মরণনেশা ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকা। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাছে এই চেঙ্গাকান্দী গ্রামটি অবস্থিত হওয়ায় সহজেই ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা।এছারাও মাদক এর ব্যবসা চলছে প্রকাশ্যে। নাম […]
জালকুড়িতে লিংক অবরোধ করেছেন কলেজ শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টা থেকে তাঁরা প্লাস্টিক ড্রাম, ফলের কার্টন, রিকশা ভ্যান দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে আঞ্চলিক মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ আছে। আজ বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এদিকে শহরের চাষাঢ়া এলাকায় বিভিন্ন […]
ওবায়দুল কাদের// আমাদের অস্তিত্বে হামলা হয়েছে, প্রতিরোধ করতেই হবে

আওয়ামী লীগের অস্তিত্বের ওপর হুমকি এসেছে জানিয়ে দলের নেতা-কর্মীদের ঢাকাসহ সারা দেশে শক্ত অবস্থান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে। এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান।’ আজ বুধবার সকালে ঢাকা জেলা ও ঢাকা মহানগর (উত্তর ও […]
যাঁরা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তাঁরা বোকার স্বর্গে আছেন: ফারুকী

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তারকা। অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে পোস্ট করেছেন, কেউ লিখেছেন সহিংসতা। এবার মুখ খুললেন নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ‘আপনারা যাঁরা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তাঁরা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলা স্লোগান খেয়াল করেন। দেখবেন, এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে […]
বকশীগঞ্জে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

রাশেদুল ইসলাম রনি: সারাদেশে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে ৬ জনের নিহতের ঘটনার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার (১৭ জুলাই) বিকালে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা শেষে বিক্ষুব্ধ ছাত্ররা পৌর শহরে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল বের […]
৬ শিক্ষার্থীর মৃত্যু : বিচারবিভাগীয় তদন্ত দাবি জিএম কাদেরের

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ৬ শিক্ষার্থীর মৃত্যুতে গভীর ক্ষোভ-শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বুধবার (১৭ জুলাই) এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একইসাথে প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানান বিরোধী দলীয় নেতা। শোকবার্তায় […]
দেওভোগে অটো চোর চক্রের হোতা রাব্বি সহ আটক -২

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ হতে চুরি হওয়া অটো রিকসা উদ্ধার করা হয়েছে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাইয্যার পাড় নাসিমার গ্যারেজ হতে। অটো রিক্সাটি উদ্ধার করেছে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সেই সাথে আটক করা হয়েছে অটোচোর চক্রের হোতা রাব্বির ও রুবেলকে। ফতুল্লা মডেল থানায় মোঃ বাবুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা […]
‘চিন্তিত সরকার, তবে পিছু হটবে না’

বিবিসি বাংলা ‘চিন্তিত সরকার, তবে পিছু হটবে না’— এটি আজকের পত্রিকা’র প্রথম পাতার একটি প্রতিবেদন। এখানে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানীসহ দেশের বড় বড় শহরে। এতে ছয়জন নিহত এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ কয়েক শ আহত হয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় […]
শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ জাফর ইকবাল

অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ যারা শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের অবাঞ্ছিত ঘোষণা ও আজীবন নিষিদ্ধ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বুধবার গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। শাবিপ্রবিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল-গালিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ বুধবার […]
নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বললেন ওবায়দুল কাদের

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক হয়ে শক্ত অবস্থান নেওয়ারও নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি অশুভ অপশক্তিকে প্রতিহত করতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হতে বলেছেন তিনি। আজ বুধবার (১৭ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং ঢাকা জেলা […]
শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে

কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ আছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আমাদের […]
রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনের এক শিক্ষার্থী নিহত

ছবি-নিহত আবু সাঈদ রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্র নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন বলে জানা গেছে। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ আন্দোনকারীদের। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। […]
জি এম কাদের// কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরাই বীর মুক্তিসেনা

শিক্ষার্থীদের অহিংস কোটা সংস্কারের আন্দোলনে সমর্থন জানিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলের চেয়ারম্যান এবং বিরোধীদলের নেতা জি এম কাদের যৌক্তিক আন্দোলনে সশস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের অভিনন্দন। তাদেরকে বীর মুক্তিসেনা হিসেবে অভিহিত করতে চাই।’ আজ মঙ্গলবার বিবৃতিতে এসব কথা বলেন জি এম কাদের। তিনি আরও বলেন, বাঙ্গালি […]
আশুরার তাৎপর্য ফজিলত ও আমল

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। আরবিতে বলা হয় মুহাররমুল হারাম। হাদিসে একে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে। এ মাসের অনন্য কিছু ফজিলত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশুরার দিনের ফজিলত। এখানে আশুরার তাৎপর্য, ফজিলত ও আমল সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হলো। আশুরা যে কারণে মর্যাদাপূর্ণ আশুরা বলতে মহররম মাসের দশম দিনকে […]
মরণ ঘাতক ব্লাড ক্যানসারের এই লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন ?

ক্যানসার এক ঘাতক রোগের নাম। মানবদেহের অনেক রকম ক্যানসারের মধ্যে ব্লাড ক্যানসার অন্যতম। এটি হেমাটোলজিক্যাল ক্যানসার নামেও পরিচিত। তবে বর্তমান সময় রক্তের ক্যানসারে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিন দিন। এই রোগে আক্রান্ত হলেই অজানা মৃত্যুভয় গ্রাস করে বসে রোগীকে। যে কোনো বয়সেই হতে পারে ‘ব্লাড’ ক্যানসার। শিশুদের মধ্যে এই ক্যানসারের আশঙ্কা বেশি। এই রোগে আক্রান্ত হলে […]
