বন্দরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে, উদ্ধারকৃত লাশ যুবক নয় কিশোরী

বন্দর প্রতিনিধি : বন্দরে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম সাথী আক্তার (১২)। সে বন্দর বাড়ৈইপাড়া এলাকার আব্দুস ছাত্তার মিয়ার মেয়ে । গত বুধবার বিকেল ৫টার পর থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের বন্দর সমরক্ষেত্রের পূর্ব পাশে এক জঙ্গল থেকে তার […]
মহাপ্রতারক পাখির সন্ধান চায় ভুক্তভোগীরা

জাগো নারায়ণগঞ্জ: ঈদ উপলক্ষে সেমাই-চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়ার কথা বলে প্রায় ৪ শতাধিক মানুষের টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন পাখি আক্তার নামে এক যুবতী। পাখি আক্তার বন্দর সাবদি এলাকার দিঘলদী গ্রামের শহিদুল্লাহ ও পারভীন দম্পতির মেয়ে। খেটে খাওয়া মানুষের টাকা নেয়ার পাশাপাশি বিদেশ লেঅক নেয়ার নামেও প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে পাখির […]
শেয়ার কারসাজিতে লুটেছেন শত শত কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গুরুত্বপূর্ণ পদে থেকে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের একজন মতিউর রহমান। ঘুষ এবং শেয়ার ব্যবসা উভয় প্রক্রিয়ায় অঢেল টাকা কামাই করেছেন তিনি। এখন পর্যন্ত শুধু প্রাইভেট প্লেসমেন্ট প্রক্রিয়ায় ২০ কোম্পানিতে নিজ নাম ছাড়াও স্ত্রী, ছেলেমেয়ে, বোন হাওয়া নূরসহ কয়েকজন নিকটাত্মীয় এবং স্বার্থসংশ্লিষ্ট কোম্পানির নামে ২০১০ সাল থেকে গত […]
ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী

রিসোর্ট করতে জমি কিনেছেন ১২০ বিঘা ৩০ বিঘা জমির ওপর বাড়ি, ৩৬ বিঘায় গরুর খামার-হাট ঢাকায় দুই ফ্ল্যাট, চারটি বিলাসবহুল গাড়ি পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভূস্বামী। রিসোর্ট করার জন্য জমি কিনেছেন ৪০ একর (১২০ বিঘা)। নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন ৩০ বিঘা জমির ওপর। এর পাশেই আছে অন্তত ৩৬ বিঘা […]
ফ্যাক্টরি রিসোর্ট শুটিং স্পট সবই আছে মতিউরের

এনবিআর কর্মকর্তা কোথায়, বলছে না কেউ ঈদের দিন বাড়িতে ছিল রঙিন আলোর ঝলকানি। বাড়ির নিচে বাঁশের খুঁটিতে বাঁধা ছিল বেশ কয়েকটি গরু–ছাগল। কোরবানি হয়েছে সব। কিন্তু এক ছাগলকাণ্ডে এখন সবই নিস্তব্ধ। বাসার মূল ফটক বন্ধ, খুলে রাখা হয়েছে নেমপ্লেট। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর ছেলে মুশফিকুর রহমান ইফাত কোথায়– নিশ্চিত করে বলতে পারছেন না […]
মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ

জাগো নারায়ণগঞ্জ: ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন মিরনজিল্লা এলাকায় ৪০০ বছরের পুরোনো মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। শনিবার ( ২২ জুন ) বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা […]
র্যাবের অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ গ্রেফতার ১

জাগো নারায়ণগঞ্জ: ২৩,৮৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ মোঃ মনির হোসেন (৪৫) রূপগঞ্জ চনপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। র্যাবের এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় […]
২য় স্ত্রীর মামলায় মাকসুদ চেয়ারম্যান কারাগারে

জাগো নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনকে নারী ও শিশু নির্যাতন মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ জুন) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়দা জজ (বিশেষ ট্রাইব্যুনাল ২) আদালতের ভারপ্রাপ্ত বিচারক উম্মে সরাবন তহুরা এ আদেশ দেন। এর আগে উচ্চ আদালতের ৮ সপ্তাহের জামিন শেষে আদালতে আত্মসমর্পণ করেন জামিনের আবেদন করেন […]
রূপগঞ্জের কাঞ্চনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

জাগো নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা অপর মেয়র প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে গণসংযোগ চলাকালীন বাক বিতন্ডার একপর্যায়ে হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। এসময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলে […]
ছাগলকাণ্ডঃ ঈদে ৭ খামার থেকে ৭০ লাখ টাকার গরু কেনেন সেই ইফাত

মতিউর রহমানই ইফাতের বাবা ১২ লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় উঠে এসেছিলেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। কোরবানি শেষ হলেও ওই ছাগলকাণ্ড নিয়ে বিতর্ক থামছে না। সামাজিক মাধ্যমে ঘুরছে ছাগল, ইফাত ও একজন রাজস্ব কর্মকর্তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা। ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইফাত নাকি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, […]
প্রস্রাবের রং শরীর সম্পর্কে কী কী বার্তা দেয় এবং কখন চিন্তিত হবেন?

লাল, হলুদ, গোলাপী ও সবুজ— এমনকি, আপনার প্রস্রাব রংধনু মতোও হতে পারে। শুধু তাই নয়, আপনি অবাক হবেন যে এর রং বেগুনি, কমলা কিংবা নীলও হতে পারে। আবার, এগুলোর পাশাপাশি কারও কারও প্রস্রাবের রং এমন কিছুও হতে পারে, যা ঠিক স্বাভাবিক বা পরিচিত কোনও রং না। প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর তার বর্জ্য পদার্থ বাইরে বের […]
কে এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান?

এ দেশের সরকারি চাকরিজীবীরা একেকজন বিল গেটস, ইলন মাস্ক, মুকেশ আম্বানি, গৌতম আদানি। সাধারণ সরকারি অফিসারদের ছেলের যদি এ অবস্থা হয়, বুঝেন।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারি চাকরিজীবীদের ব্যাপারে এভাবেই মন্তব্য করেছেন ফারিবি চৌধুরী নামের এক ব্যক্তি। এর প্রেক্ষাপট মূলত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের (এনবিআর) ছেলের ‘ছাগলকাণ্ড’। ঈদুল আজহা উপলক্ষ্যে বাবাকে উপহার দিতে ১২ […]
সোনারগাঁয়ে নিখোঁজ দুই সহোদরকে ৪৫ দিন পর উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিচক্ষণতায় নিখোঁজ হওয়া স্কুল পড়ুয়া শিক্ষার্থী কিশোর দুই সহোদর রাফি (১৪) ও রাফাতকে (১২) অবশেষে ৪৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁও থানার পুলিশের এসআই মো. ইমরান হোসেন জানান, গত ৫ মে সকাল সাড়ে ৮টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দুই সহোদর স্কুলে যাওয়ার […]
‘রাসেল ভাইপার কামড় দেওয়ার ২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন না দিলে মৃত্যু’

ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেল ভাইপার। এই সাপে কামড় দেওয়ার ২ ঘণ্টার মধ্যে এন্টিভেনম ভ্যাকসিন দিতে হবে। না হলে ওই সাপে কাটা রোগীর মৃত্যু নিশ্চিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ এলাকার জিক্কার মোড় আড়িয়াল খাঁ নদীর পাড়ে রাসেল ভাইপার নামের বিষধর সাপের দেখা মিলেছে। বুধবার সকালে স্থানীয়রা সাপটি দেখে ভিডিও ধারণ করে তা […]
ডিবির তৎপরতা দিন দিন কমে যাচ্ছে: এমপিকন্যা ডরিন

দিন দিন ডিবির তৎপরতা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেন, ইতোমধ্যে ডিবির তৎপরতা কমে গেছে। কেন কমে যাচ্ছে? আমার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার রথুনাথপুর বাজারে রাখালগাছী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। ঘন্টাব্যাপী […]
শুক্রবার থেকে শুরু বিমানের ফিরতি হজ ফ্লাইট

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সংস্থাটির কর্মকর্তারা জানান, এদিন বিমানের বুকিং অনুযায়ী ৪১৮ জন হাজী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট (বিজি ৩৩২) ভোর পাঁচটা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ সময় ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন ও বিমানের […]
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বুধবার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় […]
ইসলামপুরে পূর্ব শত্রুতায় কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী (৪৯) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে আদালত প্রেরণ করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার নিদু কাজী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মত্তোর গ্রামের মৃত আবুল কাসেম কাজীর ছেলে। হত্যাকাণ্ডের শিকার নিদু কাজীর বড় ভাই জামাল উদ্দিন […]
দেশে গরুর দাম বাড়লেও চামড়ার দাম কেন কমছে?

ঈদে পশু কোরবানির পর রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে চামড়া বেচাকেনার কাজ। গত কয়েক বছর ধরে চামড়ার চাহিদা ও দাম কমার কারণে এ বছর থেকে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারন করে দিয়েছে সরকার। কিন্তু এর প্রভাব কাচা চামড়া বিক্রিতে পড়েনি বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন বাসা বাড়ি থেকে এসব গরুর চামড়া সংগ্রহ করেন মৌসুমি চামড়া […]
ঈদের দিনে সড়কে গেল ১২ প্রাণ

পবিত্র ঈদুল আজহার দিনে দেশের সাত জেলায় আটটি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজীপুরে তিনজন, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে দুইজন করে এবং বগুড়া, নওগাঁ ও চুয়াডাঙ্গায় একজন করে নিহত হয়েছেন। দিনের শুরুতে ভোর পৌনে চারটার দিকে গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন দেলোয়ার ও রাকিব নামে মোটরসাইকেল আরোহী দুই […]
১৪ ঈদ এক রুমে কেটেছে খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সাল থেকে বন্দিজীবন পার করছেন। শুরুতে কারাগারে থাকলেও পরবর্তীতে রয়েছেন গুলশানের বাসা ফিরোজায়। বন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৪টি ঈদ কেটেছে এক রুমেই। কখনো পুরান ঢাকার কারাগারে, কখনো হাসপাতালের কেবিনে, আবার কখনো ফিরোজায়। এভাবেই একটি রুমে কেটে যায় ১৪টি ঈদ। গতকাল সোমবার ঈদুল আজহার দিনটিও বন্দি ছিলেন তিনি। শুধু […]
