সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৩

ছবি- প্রতিকি ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ওয়ার্ডটির শান্তিনগর ক্যানেলপাড় বালুর মাঠ এলাকায় […]
ফতুল্লায় গাঁজাসহ গ্রেফতার ১

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৭৫ গ্রাম গাঁজাসহ মোঃ সোহান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনি ভোড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতা সাইদুল ইসলাম ও মাতা নিপা বেগম। বর্তমানে তিনি […]
নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি, ফতুল্লায় মাহবুব আলম

নারায়ণগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন গতি আনতে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। সম্প্রতি থানা ও ডিবি পুলিশের একাধিক কর্মকর্তাকে ক্লোজ করার পর এবার নতুন করে পদায়ন ও বদলির মাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে নতুন মুখ। আজ বুধবার (৮ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশ […]
আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতির অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থের পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়-চোপড়ও লুট করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল […]
সৈকত হত্যা :বলাৎকারকারী অপর কিশোর গ্রেফতার

ফতুল্লায় শিশু হত্যা : গ্রেফতার কিশোর, ধর্ষণের পর নৃশংস হত্যার অভিযোগ স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছর বয়সী মাদরাসা ছাত্র সৈকত হত্যা মামলায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শিশুটিকে বলাৎকারের পর ঘটনা ফাঁস হওয়ার আশঙ্কায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ জানায়, গত ৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে সিসিটিভি ফুটেজ […]
জড়িত প্রভাবশালী সিন্ডিকেট: নারায়ণগঞ্জ যেন তেল চোরদের স্বর্গরাজ্য !!

নারায়ণগঞ্জ এখন যেন জ্বালানি তেল চোরচক্রের অভয়ারণ্য। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর ডিপো ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট, যারা বছরের পর বছর ধরে হাজার হাজার লিটার তেল গায়েব করে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে—আর প্রশাসনের একাংশের নীরবতায় এই অপকর্ম যেন ‘স্বাভাবিক’ হয়ে উঠেছে। গোদনাইল থেকে কুর্মিটোলা: ৭২ হাজার লিটার জেট ফুয়েল উধাও! সাম্প্রতিক সবচেয়ে […]
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – ডিসি

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবাদ্য নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২ দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। […]
ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক প্রবীণ সাংবাদিককে হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ নুরুল ইসলাম নুরু (৭২) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম নুরু দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত এবং বর্তমানে “ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। লিখিত […]
মুসলিমনগরে বিএনপি নামধারী নেতা আলমের মাদক ব্যবসা!

প্রশাসনের হস্তক্ষেপ কামনা ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েত নগর ইউনিয়নের মুসলিমনগর আর্দশ পাড়া হাবুলের ব্রীজ মোড় এলাকায় বিএনপির নামধারী নেতা, মাদক ব্যবসা সহ নানান অপকর্মের হোতা আলম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। অতি দ্রুত উক্ত মাদক ব্যবসায়ী সহ নানান অপকর্মের হোতা আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপার, র্যাব সহ […]
আমতলীতে বাড়ছে ডায়রিয়া রোগী, ৭ দিনে ভর্তি ৫৯ জন

অধিকাংশই শিশু ও বয়স্ক; বেড সংকটে বারান্দায় চিকিৎসা মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে দিন দিন বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত সাত দিনে ৫৯ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ডে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ […]
সিদ্ধিরগঞ্জে পুলিশের মোটরসাইকেল চুরির অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনাটি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান। এর আগে, রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করা হয়। জানা যায়, ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিতের […]
“পিএমকে’র উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের সদর শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: পল্লী মঙ্গল কর্মসূচী ( পিএমকে)’র উদ্যোগে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ‘র উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কর্মসূচী ব্যবস্থাপক (এপিএম) মোঃ সাজ্জাদুর রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ মজনু মিয়া, জোনাল আইটি অফিসার- শামীম হোসেন। ৭ এপ্রিল( মঙ্গলবার) দিন ব্যাপী চক্ষু, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ […]
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ের ১০টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. কালু হোসেন (৪৫) ও জহিরুল ইসলাম (৪০)। তাঁদের বাড়ি একই ইউনিয়নের বিশনন্দী […]
সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে ডাকাতি, স্বর্ণসহ কোটি টাকা লুট

ষ্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিমা ডাইং এর পেছনের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৭-৮ জনের একটি ডাকাতদল বাসায় ঢুকে স্বামী-স্ত্রীসহ পরিবারের সবাইকে একটি রুমে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ঘরের অন্যান্য জিনিসপত্রসহ পৌণে এক কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের । সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টায় জালকুড়ি সিমা ডাইং এলাকার […]
সিদ্ধিরগঞ্জে মাদক সম্রাট নাহিদ ও মিঠুন এখনও ধরাছোঁয়ার বাইরে: প্রশাসন নীরব

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি ও নতুন বাজার এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন কুখ্যাত মাদক ডিলার বৈষম্য মামলার আসামি বাবলার ভাই মিঠুন ও মাদকের ডিলার নাহিদ। আদমজীর বিহারী কলোনি ও আশপাশের এলাকায় সাধারণ মাদক বিক্রেতা ও সেবীরা মাঝেমধ্যে গ্রেফতার হলেও এই দুই মূল হোতা রহস্যজনক কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতার না […]
গ্রেফতার দেখানো হলো শিরীন শারমিনকে

রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে । মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন। নাসির উদ্দিন জানান, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এরমধ্যে লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের […]
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। খবর খালিজ টাইমসের। আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের […]
ফতুল্লায় নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত শিশুটির নাম সৈকত। সে গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র ছিল। জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে […]
কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় দিঘি থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ( ৬ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকার একটি দিঘির পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত […]
ফতুল্লায় শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত যুবক শুভ (২১) অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম আসামি মো. আল আমিন ইসলাম ওরফে ‘লাল শুভ’ (২৪)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। সোমবার (৬ এপ্রিল) ভোররাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে […]
সীমান্ত টাওয়ারে কাল থেকে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

ষ্টাফ রিপোর্টার: দর্শক চাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হচ্ছে নতুন নতুন শাখা। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরে নারায়নগঞ্জে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেটা সম্ভব হয়নি। অবশেষে আগামীকাল (৭ এপ্রিল) থেকে চালু হচ্ছে নতুন এই শাখাটি। এমনটা নিশ্চিত […]
