নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক প্রবীণ সাংবাদিককে হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ নুরুল ইসলাম নুরু (৭২) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম নুরু দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত এবং বর্তমানে “ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শহিদুল ইসলাম (৫৫), তার ছেলে সজিব (২৫), আব্দুল্লাহ আবিদ (২২) ও হাসান (২১) দীর্ঘদিন ধরে তার অফিসের পাশে অবস্থান করে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত। বিশেষ করে, তারা ব্যবসার নামে নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও অভিযুক্তরা প্রায় সময় সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে তার অফিসের সামনে অবস্থান করে ভয়ভীতি প্রদর্শন ও উস্কানিমূলক আচরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসব কর্মকান্ডে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নুরুল ইসলাম নুরুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২৮ মার্চ সন্ধ্যায় শহিদ ও তার ছেলে সজিব দলবদ্ধভাবে তার অফিসের সামনে এসে তাকে মারধরের চেষ্টা করে এবং হুমকি প্রদান করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও তিনি জানান।
এদিকে, স্থানীয় বাড়ির মালিকসহ আশপাশের লোকজন অভিযুক্তদের কর্মকান্ডে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। তারা চলাচলের রাস্তা দখল করে টেবিল-চেয়ার বসিয়ে রাখার মাধ্যমে সেখানে বসবাসকারী মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ভুক্তভোগী সাংবাদিক আরও উল্লেখ করেন যে, ঘটনার বিষয়ে থানার কর্মকর্তাদের অবহিত করা হলেও অভিযুক্তরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে দাবি করে পুনরায় একই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
একাধিকসুত্রে জানা যায় যে, বিগত আওয়ামীলীগের শাসনামলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের মদদে ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় যে মিথ্যা মামলাগুলো দায়ের করা হতো তা সবগুলোই শহিদের কম্পিউটারের দোকান থেকেই নাকি করা হতো। সুচতুর শহিদ পরিচিত অনেক বিএনপি নেতাদেরকে কাছে ডেকে এনে মামলায় আসামী করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতাকর্মীরা জানায়। এছাড়াও বিগত সময়ে সে আওয়ামীলীগের শাহনিজামের প্রভাবে পুরো ফতুল্লা থানা থানার আশপাশে জিডি অভিযোগের নামে সাধারন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ারও প্রচুর অভিযোগ রয়েছে শহিদের বিরুদ্ধে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!