বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে তুলে নিয়ে রাতভর অমানবিক নির্যাতনের পর পারভেজ (৩০) নামে এক নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে সোনাচড়া এলাকার মেসবাহউদ্দিন ওরফে মেসের মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাশীল এসও এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর থানার ঢাকেরশ্বরীস্থ বুলবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘পারভেজ চোর না, সে নির্মাণশ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরির মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ তিনি ও পরিবারের সদস্যরা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয়দের বরাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গতকাল রোববার রাতে মেসবাহউদ্দিন তার দুই ছেলেকে নিয়ে পারভেজকে চুরির অভিযোগে আটক করে। পরে তারা রাতভর তাঁকে মারধর করে। সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ওসি লিয়াকত আলী বলেন, “হত্যাকাণ্ডের তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তাদের আদর্শ ও ত্যাগ আমাদের সংগ্রামের পথে চিরপ্রেরণা হয়ে থাকবে—খোরশেদ

মমিনউল্লাহ ডেবিড এর ২১ তম ও মোঃ সুরুজ্জামান এর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর উদ্যেগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরাস্তানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১.০০ টায় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ […]
মাসুদের ধানের শীষের বিরুদ্ধে সংস্কারপন্থী-বিদ্রোহী-বিএনএফ বিদিশা ফাউন্ডেশন!

ষ্টাফ রিপোর্টার: গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত করেছে কেন্দ্রীয় বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে জোয়ার সৃষ্টির লক্ষ্যে কাজও করছেন মাসুদ। তার সঙ্গে আছেন মহানগর বিএনপির অধিকাংশ নেতাকর্মী, বন্দর থানা/উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মী। কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত প্রার্থীর […]
ফতুল্লায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় আকতারা বেগম (৩৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে দরজা বন্ধ আর কোনো সাড়া না পাওয়ায় সন্দেহের কারণে পুলিশে খবর দেন পাশের কক্ষের ভাড়াটিয়ারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সোমবার (২৪ নভেম্বর) ফতুল্লা এনায়েতনগরে সকাল ১১টায় পুলিশ তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা […]
বক্তাবলীতে রাস্তা সংস্কারের দাবীতে ইউএনও’কে আল আমিন হৃদয়ের স্মারকলিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গুচ্ছ গ্রাম মেইন রোড হতে মাশাআল্লাহ এগ্রো ফার্ম পর্যন্ত রাস্তা সংস্কারের দাবী জানিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করেছে মৎস্যজীবি দল নেতা আল আমিন হৃদয়। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২ টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক […]
যেসব আসনে প্রার্থী বদল হতে পারে বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে মনোনয়ন নিয়ে বিভেদ তীব্র হচ্ছে। এ নিয়ে বিব্রত দলটির নীতিনির্ধারকরাও। বিদ্রোহীদের গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে বিরোধ মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে আসনগুলোয় বিরোধ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তবে প্রাথমিক মনোনয়ন নিয়ে কিছু আসনে দলটির […]
নবাগত জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ’র নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ রবিবার দুপুর ১২ টায় নগবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, নগর সিনিয়র সহ-সভাপতি মাও. হাসান ইমাম মুন্সী, সেক্রেটারি সুলতান মাহমুদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক […]
মোহাম্মদ আলী অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন অভিযোগ টিপুর

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মোহাম্মদ আলীকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ফতুল্লা থানা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে মোহাম্মদ আলী আবারও “ওসমান পরিবারের হয়ে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছেন”। টিপু তার স্ট্যাটাসে লেখেন, তিনি বিস্মিত যে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাই “জনরোষের […]
রূপগঞ্জের ম্যাক্স সোয়েটার্সের ভবনে ফাটল, শ্রমিকদের মধ্যে আতঙ্ক

রূপগঞ্জের তারাবো এলাকায় ম্যাক্স সোয়েটার্স কারখানার একটি ভবনে সামান্য ফাটল দেখা দিলে শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি গুরুতর আকার নেওয়ার আগেই রূপগঞ্জ উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মধ্যে সৃষ্টি হওয়া বিভ্রান্তি নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়। রোববার (২৩ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শ্রমিকদের নিয়ে জরুরি সভা করে […]
ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ রূপ নিয়েছে, যা আগামীকাল সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে। দুদিনে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঘূর্ণিঝড় বাড়তি শঙ্কা তৈরি করেছে জনমনে। আজ ২৩ নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসায়ী আগামী ২৬/২৭ […]
আমি এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব- মান্নান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি বানায় তাহলে সৎপথে ব্যবসা করার লাইন দেখিয়ে দেব। সকল নেতাকর্মীদের বলছি আগে দেশ বাঁচান, দলের কাজ করেন। আগেই যদি মনে করেন অর্থের দরকার তাহলে ছাড় পাবেন না। রোববার (২৩ নভেম্বর) বিকেলে […]
ডাকাতিসহ অসংখ্য বিতর্কের পর এবার মনোনয়ন বিতর্কে মোহাম্মদ আলী !

নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন ঝড় স্বাধীনতার পরবর্তীতে মোহাম্মদ আলীকে নিয়ে বিতর্ক ছিল প্রচুর। আদমজী জুট মিলের শ্রমিকদের বেতনের ৯ লাখ টাকা চাষাড়া সোনালী ব্যাংক থেকে ডাকাতি করে মোহাম্মদ আলী জনতার ধাওয়া খেয়ে সেই টাকার কিছু অংশ ছিটিয়ে পালিয়ে গেলেও তার ডাকাত দলের অনেকের শেষ রক্ষা হয়নি। সেই ৯ লাখ টাকার ডাকাত সরদার মোহাম্মদ আলী বিতর্কিত ১৫ই […]
পঞ্চবটি-মুক্তারপুর গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আল আমিন এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চবটি-মুক্তারপুর এলাকায় দ্বিতীয় স্তরের সড়ক নির্মাণকাজ চলাকালে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে সন্নিহিত এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। […]
এবার ঘূর্ণিঝড়ের আভাস, আঘাত হানতে পারে কবে?

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, আশা করা যাচ্ছে ২৬ নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে জানা যাবে সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে এবং কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে। আজ রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘূর্ণিঝড় নিয়ে দেওয়া দ্বিতীয় আপডেটে […]
আওয়ামী ‘ভোটব্যাংক’ দখলে জামায়াত, এনসিপি ও বিএনপির তৎপরতা

বাংলাদেশে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ‘ভোটব্যাংক‘ একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই। দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠপর্যায়ে জোর তৎপরতাও দৃশ্যমান হচ্ছে। এজন্য স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানারকম […]
কাঁচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিগত সরকারের আমলে ক্ষমতাশালী ও দাপুটে হিসেবে পরিচিত কাঁচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রামপুরা থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানো ও একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় […]
৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প, বড় বিপর্যয়ের শঙ্কা

গত শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের বড় ঝাঁকুনির ভীতি এখনও গেঁথে আছে মানুষের মনে। ওই দুলুনির রেশ না কাটতেই গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও তিনবার কেঁপেছে দেশের বিভিন্ন এলাকা। আগের দিন ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আর শনিবার সকালের কম্পনের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ; সন্ধ্যায় দুবারের একটি রাজধানীর বাড্ডা, আরেকটি নরসিংদীতেই। সব মিলিয়ে […]
কাশিপুরে এক টিটুর হাজার রং কোথায় লুকায়?”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে মো.আরিফুল ইসলাম টিটু ঢালীকে নিয়ে রসরঙ্গ। একজন রাজনীতিবিদ কিংবা কর্মী হিসেবে নীতি ও আদর্শ থাকা জরুরী হলেও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তার ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেয়া হলে তা নিয়ে শুরু হয়েছে স্থানীয়দের মাঝে জল্পনা-কল্পনা। সাবেক সাংসদ শামীম ওসমানের বেয়াই লাভলুর সাথেও দেখা মিলছে টিটুর। আবার বিএনপির ছোটবড় সকল নেতাদের […]
ফতুল্লায় বহুরুপী মোশারফ এখন কাসেমীর দলে!

ষ্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোশাররফ যখন যেদল ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে সেই দলের ভিতর প্রবেশ করে নানান ধরনের সুবিধা ভোগ করে থাকে। এলাকাবাসী সুত্রে জানা যায়,নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি জোটের শরিক দলের মনোনয়ন প্রার্থী মনির হোসেন কাসেমীর ভাগিনা মোশাররফ হোসেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী […]
ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলাকারী শহিদ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিসহ তিন গণমাধ্যম কর্মীর ওপর অতর্কিত হামলা মামলার দ্বিতীয় আসামি শহিদ (৫৫) ওরফে সায়েদাবাদী শহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) ভোরে আসামির নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রায়হান। তিনি বলেন, আমরা আজ ভোরে সাংবাদিকদের ওপর হামলা মামলার দ্বিতীয় আসামি […]
হাল ছাড়ছেন না বিএনপির মনোনয়নবঞ্চিতরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নবঞ্চিত নেতাদের পক্ষে নানা কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন অনুসারীরা। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও হাল ছাড়ছেন না মনোনয়নপ্রত্যাশীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণে কর্মসূচিতে নতুনত্ব আনার প্রয়াস ছিল অনেকের। সোবহানের সমর্থনে হিন্দু নেতাকর্মীদের সমাবেশ বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমর্থনে মানববন্ধন […]
