সিদ্ধিরগঞ্জে মুক্তিপনের দাবিতে অপহরন: অত:পর হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবির (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বউবাজারে চার তলা পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণের পরিবারের অভিযোগ, অপহরণের পর মুক্তিপণ দিতে রাজি না হওয়ায় তাকবিরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে […]
দিপু ভূইয়ার প্রার্থীতা বাতিলের দাবিতে রূপগঞ্জে মশাল মিছিল

নারায়ণগঞ্জ–১ আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী দীপু ভুঁইয়ার মনোনয়ন বাতিলের দাবিতে রূপগঞ্জের তারাবো এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে রূপগঞ্জ থানার সর্বস্তরের জনগণ ও জুলাই যোদ্ধা শহীদ পরিবারের ব্যানারে এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। এসময় তারা–জিয়ার সৈনিক এক হও–এক হও, অবৈধ মনোনয়ন, মানিনা–মানবোনাসহ নানা স্লোগান দেন। […]
প্লট বরাদ্দে দুর্নীতিঃ হাসিনা-জয়-পুতুল, কার কত বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এর মধ্যে পৃথক তিন মামলায় শেখ হাসিনার […]
নির্বাচনের আগে ৩ চ্যালেঞ্জের মুখে বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত কিংবা সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপক সক্রিয় দেখা গেলেও দলটির সামনে কার্যত তিনটি বিষয় এখন বিশেষ চ্যালেঞ্জ বা সংকট হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের সব স্তরেই। বিএনপির ৩ চ্যালেঞ্জ— ১. তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনো ঠিক না হওয়া লন্ডনে […]
‘সম্পদের প্রতি শেখ হাসিনার এত লোভ’! রায়ের পর্যবেক্ষণে বিচারক

পূর্বাচল নতুন শহরে প্লট দুর্নীতির তিন মামলার রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘শেখ হাসিনা একজন রাজনৈতিক নেতা, চারবারের প্রধানমন্ত্রী হয়েছেন। তার কেন এত টাকা লাগবে, এত সম্পদ লাগবে?’ বিস্মিত হয়ে তিনি বলেন, ‘তার সম্পদের প্রতি এত লোভ’! বৃহস্পতিবার এ মামলার পর্যবেক্ষণে বিচারক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত বছরের ৫ সেপ্টেম্বর […]
৬৪ জেলায় নতুন এসপি, কে কোথায় দায়িত্বে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে পুলিশ সুপার (এসপি) নির্বাচন করা হয়। এ সময় […]
ফতুল্লায় ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে নাহিদ হাসান প্লাবন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ফতুল্লার পূর্ব কাইয়ুমপুর মৎস্য অফিসের পাশের মতলব টাওয়ারের দশম তলার ফ্ল্যাট থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত নাহিদ হাসান প্লাবন নারায়ণগঞ্জ সদরের পুরান গোগনগর আলীরটেক এলাকার ইসমাইল দেওয়ানের ছেলে। তারা সপরিবারে মতলব টাওয়ারের দশম […]
জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড সাবেক স্বৈরশাসক খুনি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে। গত ১৭ নভেম্বর দুপুরে জনাকীর্ণ আদালতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন […]
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একটি রেলি বের হয়।রেলিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় প্রাণিসম্পদ […]
সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা।স্বামী আটক

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪)নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রিয়া মনির স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে এবং তার স্বামী আদিল হোসেন একই এলাকার […]
ফতুল্লার সাহারাসিটি এলাকায় ডাকাত পিতা-পুত্রের আতংকে স্থানীয় বাসিন্দারা!!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার দাপা ইদ্রাকপুর ও সাহারা সিটি মাঠ এলাকায় আতংকের একটি পরিবার হচ্ছে শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদের পরিবার। যে পরিবারের প্রতিটি সদস্য যেন একেকটি অপরাধের নাম। চুরি,ডাকাতি,ছিনতাই এবং মাদক এমন কোন কাজ নেই যা যা ডাকাত শহিদের পরিবার দ্বারা সংঘটিত হয়না। বিগত সময়ে আওয়ামী যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করে এলাকাজুড়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ালেও […]
আমতলীতে আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ পালিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই শ্লোগান নিয়ে মঙ্গলবার সকালে আমতলীতে র্যালি, আলোচনাসভা ও জারিগানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এসোসিয়েশন, সিবিডিবি ও ইসলামিক রিলিফের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে। সকাল ১১ টায় […]
‘চাঁদাবাজির ‘মহামারি’তে দেশ’

চাঁদাবাজির ‘মহামারি’তে দেশ’‘ কালের কণ্ঠের শিরোনাম। খবরে বলা হচ্ছে, ‘তুই বড় ব্যবসায়ী। পাঁচ কোটি টাকা দিবি আমাদের, নইলে মাইরা ফালামু। বাঁচবে না তোর পরিবার’, দিন কয়েক আগে রাজধানীর পল্লবীর এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে এভাবেই প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। তথ্যসুত্রঃ বিবিসি বাংলা চাহিদামতো চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে। এর পর […]
স্ত্রী-সন্তান আছে জেনেও ধর্মেন্দ্রকে বিয়ে, কতটা সুখী ছিলেন হেমা মালিনী

বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র (৮৯) মারা গেছেন। সিনেমার মতই বর্ণঢ্য ছিল তার ব্যক্তিজীবন। বিশেষ করে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর সম্পর্ক বলিউডের ইতিহাসে আজও উজ্জল। সিনেমায় একসঙ্গে কাজ করতে করতেই বাস্তব জীবনের প্রেমে জড়িয়ে পড়েন তাঁরা। অভিনেতার মৃত্যুর পর ফের সামনে এসেছে তাঁদের প্রেম ও সংসার জীবনের নানা বিষয়। ১৯৭০ সালে ‘তুম হাসিন মে জাওয়ান’ সিনেমার সেটে […]
১ ডিসেম্বর হাসিনা রেহানা টিউলিপের মামলার রায়

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের রায়ের জন্য আগামীকাল ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন। এ মামলায় অন্য আসামিরা হলেন-জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. […]
এনসিপির নির্বাচনী প্রস্তুতি: জোটের সম্ভাবনা থাকলেও আপাতত একক প্রস্তুতি

রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ব্যস্ততা বেড়েছে। গণভোট, সংস্কার, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ের ক্ষোভ-বিক্ষোভ ছাপিয়ে জোরেশোরে চলছে ভোটের প্রস্তুতি। জামায়াত গত বছর ৫ আগস্টের পরপরই কার্যক্রম শুরু করায় নির্বাচনী আয়োজনের প্রায় সব কাজই গুছিয়ে এনেছে। বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ শুরু করলেও এখনও প্রার্থী বাছাই শেষ হয়নি। পোলিং এজেন্ট নির্ধারণ ও প্রশিক্ষণ কাজ শুরু করতে পারেনি। অন্যদিকে এনসিপির ব্যস্ত সময় […]
৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় ২ লাখ মানুষ মারা যেতে পারে: রাজউক

টাঙ্গাইলের মধুপুর ফাটলরেখায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে। মারা যেতে পারে দুই লাখের বেশি মানুষ। নিজেদের এক সমীক্ষার বরাত দিয়ে এ আশঙ্কা প্রকাশ করেছে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে ‘ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক […]
বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে তুলে নিয়ে রাতভর অমানবিক নির্যাতনের পর পারভেজ (৩০) নামে এক নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে সোনাচড়া এলাকার মেসবাহউদ্দিন ওরফে মেসের মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাশীল এসও এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর থানার ঢাকেরশ্বরীস্থ বুলবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘পারভেজ চোর না, সে নির্মাণশ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরির মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ তিনি ও পরিবারের সদস্যরা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয়দের বরাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গতকাল রোববার রাতে মেসবাহউদ্দিন তার দুই ছেলেকে নিয়ে পারভেজকে চুরির অভিযোগে আটক করে। পরে তারা রাতভর তাঁকে মারধর করে। সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ওসি লিয়াকত আলী বলেন, “হত্যাকাণ্ডের তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তাদের আদর্শ ও ত্যাগ আমাদের সংগ্রামের পথে চিরপ্রেরণা হয়ে থাকবে—খোরশেদ

মমিনউল্লাহ ডেবিড এর ২১ তম ও মোঃ সুরুজ্জামান এর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর উদ্যেগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরাস্তানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১.০০ টায় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ […]
মাসুদের ধানের শীষের বিরুদ্ধে সংস্কারপন্থী-বিদ্রোহী-বিএনএফ বিদিশা ফাউন্ডেশন!

ষ্টাফ রিপোর্টার: গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত করেছে কেন্দ্রীয় বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে জোয়ার সৃষ্টির লক্ষ্যে কাজও করছেন মাসুদ। তার সঙ্গে আছেন মহানগর বিএনপির অধিকাংশ নেতাকর্মী, বন্দর থানা/উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মী। কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত প্রার্থীর […]
ফতুল্লায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় আকতারা বেগম (৩৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে দরজা বন্ধ আর কোনো সাড়া না পাওয়ায় সন্দেহের কারণে পুলিশে খবর দেন পাশের কক্ষের ভাড়াটিয়ারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সোমবার (২৪ নভেম্বর) ফতুল্লা এনায়েতনগরে সকাল ১১টায় পুলিশ তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা […]
