নির্বাচন করার ঘোষণা মোহাম্মদ আলীর

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘কিং মেকার’ হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী। সবকিছু ঠিক থাকলে তিনি নারায়ণগঞ্জ–৪ আসনে প্রার্থী হবেন বলে জানান এ বীর মুক্তিযোদ্ধা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বক্তাবলী গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এ ঘোষণা দেন। বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড […]
নারায়ণগঞ্জে অন্ত:কোন্দলে বিএনপি সম্ভাবনা ছড়াচ্ছে জামায়াত

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর অন্তঃকোন্দল সামনে এসেছে। ঘোষিত চারটি আসনের মধ্যে তিনটিতেই প্রার্থী বদলের জন্য একজোট হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। সভা, সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ, এমনকি মশাল মিছিলও করছেন তাঁরা। এদিকে আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে থাকা জামায়াতে ইসলামী এগিয়ে আছে প্রচারে। মাঠে আছে নতুন দল এনসিপিও। নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা ও […]
সিদ্ধিরগঞ্জে তাকবির খুনের চাঞ্চল্যকর তথ্য উদঘাটন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে তাকবির আহমেদ (২২) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনলাইন জুয়া খেলা ও মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় সংস্থাটি। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ-বিপিএম। […]
নারায়ণগঞ্জে-৫’এ মোমবাতি প্রজ্বালন করে প্রার্থী পরিবর্তনের রিভিউ আবেদন

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা পরিবর্তনের জন্য মোমবাতি জ্বালিয়ে রিভিউ-এর আবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগরের বিএনপির নেতারা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বন্দর নবীগঞ্জ এলাকায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভায় প্রার্থিতা পরিবর্তনের এই রিভিউ আবেদন করা হয়। জনসভায় বিএনপির নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা বলেন, আমরা চাইলে […]
আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মনির হোসাইন কাসেমী

ফতুল্লা প্রতিনিধি: বিগত ২০১৮ সালের নির্বাচনে আমি ৮৬ হাজার ভোট পেয়েছিলাম মাত্র ২ ঘন্টার ভোটের সময়ে। এবার যদি ৮ ঘন্টা সময় পাই তাহলে কি পরিমানে ভোট পাবো সেটা আপনারাই বলেন। কারন এখানে ভোটারের সংখ্যা প্রায় ৭ লাখ। যদি আপনারা আমাকে ৪ লাখ ভোট প্রদান করেন তাহলে আল্লাহ ছাড়া কারও কোন ক্ষমতা নেই যে আমাকে হারাবে। […]
সিদ্ধিরগঞ্জে মসজিদ ভাঙার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমিতে নির্মিত মসজিদ ভেঙে ফেলার ঘটনায় সাবেক যুবদল নেতা শহিদুল ইসলামের শাস্তির দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন সালু হাজী রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মসজিদ ভাঙার মূলহোতা শহিদুল ইসলাম ও তার সহযোগীদের প্রকাশ্যে […]
নারায়ণগঞ্জে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ

মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র মজলিস। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের মদীনা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন– “ইসলামের শত্রুরা হুঁশিয়ার […]
নগরীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় এটিএম কামালের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর […]
রাজধানীতেই শতকোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের

শুধু গুম-খুন নয়, লুটপাটের রানিও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতেই তার ও তার পরিবারের শতকোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া নামে-বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর হাসিনা পরিবারের দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধান […]
সমুদ্রের নিচে ভূমিকম্প, কতটা সুনামির ঝুঁকিতে বাংলাদেশ?

বাংলাদেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে ২৬ নভেম্বর বুধবার রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। পরদিন ২৭ নভেম্বর ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়। এর কারণে বড় কোনো সুনামির খবর পাওয়া যায়নি। তবে ইন্দোনেশিয়ায় অথবা আন্দামান নিকবোর দ্বীপের দিকে বড় ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছেন […]
দালাল থেকে দোস্তি, মাসুদ শিবিরে স্বস্তি !

টক অব দ্যা টাউন : “টিপুর ‘নৈতিকতা-নাটক’: যাকে ওসমান-ফ্যাসিস্ট দোসর বলতেন, আজ তারই বগলদাবা! নারায়ণগঞ্জে তুমুল হাস্যরস–দাপট” নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে এখন রাজনৈতিক মঞ্চ নয়—চলছে চরিত্র বদলের ম্যাজিক শো। যার কেন্দ্রবিন্দু মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিগত মাস পর্যন্ত তিনি ছিলেন মাসুদুজ্জামান মাসুদের সবচেয়ে কঠোর সমালোচক। তিনি তাকে কখনো ‘ওসমানদের […]
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধঃ যে কারণে হাসিনাকে ফেরত দেবে না ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে একটি নোট ভার্বাল পাঠিয়েছে বাংলাদেশ সরকার। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এ অনুরোধ পাঠানো হয়। জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের সময় প্রায় ১,৪০০ মানুষের মৃত্যুর জন্য তাদের দায়ী করা হয়েছে। রায়ের পর থেকে ঢাকার পক্ষ […]
তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। ইতোমধ্যে আদালতে উপস্থিত ছিলেন এ মামলায় গ্রেফতার […]
শেরপুরের শ্রীবরদীতে নমুনা শস্য কর্তন উদ্বোধন

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শ্রীবরদীতে নমুনা শস্য কর্তন উদ্বোধন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। ২৬ নভেম্বর বুধবার বিকালে পৌরসভার তারাকান্দি গ্রামে নমুনা শস্য কর্তন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী খন্দকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কাকলি আক্তার, কৃষক […]
বন্দরে চোর আখ্যা দিয়ে রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

বন্দর প্রতিনিধি: বন্দরে চোর আখ্যা দিয়ে রাজমিস্ত্রী পারভেজ (৩০) কে অমানবিক নির্যাতন পর পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত বুধবার (২৬ নভেম্বর) দুপুরে নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে মহিলাসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৩৭(১১)২৫। তবে এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের […]
কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বন্দর প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের স্বাক্ষরিত উল্লেখিত কমিটির অনুমোদন করা হয়। কমিটিতে শহিদুর রহমান সহিদ প্রধানকে সভাপতি ও মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে […]
বন্দরে ২০নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় মাকসুদ হোসেন ব্যাপক গনসংযোগ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে ব্যাপক গনসংযোগ করেছে তার সহধর্মিনী নার্গিস মাকসুদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দর থানার ২০ নং ওয়ার্ডের ফরাজিকান্দা, দড়ি সোনাকান্দা এলাকার তিনি ব্যাপক গনসংযোগ করেন। গনসংযোগ কালে নার্গিস মাকসুদ বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে। বর্তমানেও ষড়যন্ত্র চলছে। জনগনই মাকসুদ চেয়ারম্যানের […]
বন্দরে জামায়াত নেতা জানে আলমের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

বন্দর প্রতিনিধি: বন্দর প্রতিনিধি: বন্দরে জামায়াত নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই জামায়াত নেতা বন্দর উপজেলা জামায়াতের সহ সভাপতি জানে আলম। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সিংকি নামে এক নারী। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার চৌধুরীবাড়ী খালপাড় এলাকায় গত ৩ বছর পূর্বে ১ শতাংশ ৭৫ পয়েন্ট জায়গা ক্রয় […]
টেকনাফের সলিমা দুই হাজার পিস ইয়াবাসহ বন্দরে গ্রেফতার

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার টেকনাফ থানার নারী মাদক কারবারি সলিমা বেগম (৫০)কে গ্রেপ্তার করেছে। গতকাল ২৬ নভেম্বর বন্দর উপজেলাধীন আল রাফি ফিলিং স্টেশন এর সামনে থেকে গ্রেফতার করা হয়। আটকৃত নারী মাদক কারবারি সলিমা বেগম টেকনাফ থানার জালিয়া পাড়ার […]
ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, তাতিদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলের আগে সংক্ষিপ্ত […]
জেলা কারাগারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু

ঢাকা–নারায়ণগঞ্জ লিংকরোডে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জহুরা বেগম (৪০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে জেলা জেলখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শ্রীরামপুর গ্রামের জমসের শেখের মেয়ে। তিনি পরিবারসহ নারায়ণগঞ্জের কাইয়ুমপুর এলাকায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, […]
