বকশীগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল জলিল।প্রধান […]
বক্তাবলীতে নাইমকে অপহরন আরাফাত বাহিনীর! আসামী গ্রেফতারে ব্যর্থ পুলিশ!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে নাইমকে অপহরন করেছে আরাফাত বাহিনী। হত্যার উদ্দেশ্য অপহরণ করা হয়েছিল নাইমকে। অপহরণের সংবাদ বক্তাবলীতে ছড়িয়ে পড়লে অপহরনকারীরা নাইমকে ছেড়ে দেয়। মোঃ নাইম (১৮), পিতা: আকতার হোসেন, সাং-কানাইনগর, বক্তাবলী, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাতে উল্লেখ করেন, বিবাদী- ১। আরাফাত (২০), পিতা: […]
ইসলামপুরে সুমাইয়া হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

লিয়াকত হোসাইনলায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জে শ^শুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া (১৮) হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্দরা। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন ও এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। এ সময় নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম, উপজেলা […]
দুর্দিনের কান্ডারি দুই নেতা পাননি ধানের শীষ, ফেসবুকে তোলপাড়

২৩৭ টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগেভাগে এই প্রার্থী ঘোষণা বিএনপিকে ভোটের মাঠে এগিয়ে রাখবে।মনোনয়নকে কেন্দ্র করে দলের কোন্দলও কমে আসবে বলে আশা করা হচ্ছে। এবারের প্রার্থী বাছাইয়ে নবীন-প্রবীণের সমন্বয় ঘটেছে। এক পরিবারে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও একজনকেই মনোনয়ন দেওয়া হয়েছে; যেটি নিয়ে প্রশংসা হচ্ছে। তবে ঘোষিত প্রার্থীদের […]
খান পরিবারের নাম ভাঙ্গিয়ে ভোলাইল মরা খালপাড় এলাকায় নব্য আতংকের নাম বাবু!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার কাশিপুরের ভোলাইল মরা খালপাড় এলাকায় সাবেক ছাত্রদল নেতা জাকির খান ও তার ভাই ঝিকু খানের নাম ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠেছে এলাকার হবুল্লার ছেলে বাবু। ইটাবালুর ব্যবসার অন্তরালে চালাচ্ছে মাদক ব্যবসা এমনটাই অভিযোগ রয়েছে স্থানীয়দের। পাশাপাশি নিরহীহ মানুষের জমি নামমাত্র মুল্যে প্রভাবশালীদের কজ¦ায় দেয়ার কথা বলে ভয়ভীতি প্রদান এবং বাড়িতে প্রবেশ করে […]
অনলাইন জুয়ায় ডুবে নিঃস্ব তরুণ প্রজন্ম

জাগো নিউজে প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জের পাঠকদের সুবিধার্থে হুবুহু প্রকাশ করা হলো: অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন মাহবুব নামের এক যুবক। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। মামলার ১০ দিন আগে মাহবুবকে গ্রেফতার করে পুলিশ। তবে তার স্ত্রীর পরিবারের অভিযোগ, তিনি নিজেই স্ত্রীকে খুন করেছেন। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়েছেন। মামলার অভিযোগে বলা […]
ব্যাক্তি স্বার্থের উর্দ্ধে উঠে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে – খোরশেদ

আজ ০৪ নভেম্বর ২০২৫। বাংলাদেশের অন্যতম পাইকারী খাদ্য পন্যের বাজার নারায়নগঞ্জ মহানগরীর নিতাইগন্জে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও সারাদেশে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট প্রদানের আহবান জানিয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম […]
কুতুবপুরে অবাধে চলছে ফারুকের অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব

সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও ফতুল্লার কুতুবপুর এলাকা যেন এর ব্যতিক্রম। অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের মহা উৎসব। সংশ্লিষ্ট অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে ফারুক ওরফে গ্যাস ফারুক অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। অনুসন্ধানে বেরিয়ে আসে,রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগের ঘটনাগুলো সাধারণত রাতে কর্তৃপক্ষের […]
বন্দরে আওয়ামী দোসরদের হাতে মুছাপুরে হামলার শিকার ৪ বিএনপি নেতা

বন্দর প্রতিনিধি : ২০২৪ সালে হওয়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সারাদেশের মত নারায়ণগঞ্জ থেকেও পালিয়ে যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীরা। তবে ব্যক্তিক্রম আছে শুধু বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এলাকায়। এখানে গত ১ বছরে জাতীয় পার্টি করা একটি সন্ত্রাসী পরিবারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪জন পদধারী নেতার উপর হামলা চালিয়ে […]
কামাল হত্যা, তাজরিন অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে দায়ীদের বিচারের দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০৩ সালের ৩ নভেম্বর ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিক নেতা আমজাদ হোসেন কামালকে পুলিশ গুলি করে হত্যা করে। এই দিনের স্মরণে কামাল হত্যা দিবস পালন করেছে শ্রমিক সংগঠনগুলো। সোমবার (৩ নভেম্বর) সকালে বিসিক শিল্পাঞ্চলে কামালের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, শ্রমিক সমাবেশ ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। শোক র্যালিটি শিল্প এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে […]
নারায়ণগঞ্জের চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন

নারায়ণগঞ্জ–৪ আসন বাদ রেখে বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ঘোষণা অনুযায়ী, নারায়ণগঞ্জ–১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ–২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ–৩ আজহরুল ইসলাম মান্নান এবং […]
নারায়ণগঞ্জ-৪ সহ যেসব আসনে প্রার্থী দেয়নি বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রাথমিক এই ঘোষণায় ৬৩ আসনে প্রার্থী দেয়নি দলটি। রবিবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। যেসব আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি—নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, বগুড়া-২, নওগাঁ-৫, […]
আড়াইহাজারে এমপি প্রার্থী হিসেবে এগিয়ে ক্লিনম্যানখ্যাত পারভীন আক্তার !

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ক্লিন ম্যান হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার এলাকাবাসীর মতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। গত ৫ আগস্ট এর পর ফ্যাসিস্ট শেখ হাসিনা, নজরুল ইসলাম বাবু সহ তার দোসররা দেশ থেকে পালিয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপি নাম […]
ক্যাসিনোকাণ্ডে সেই সেলিম তিন দিনের রিমান্ডে

ষ্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের মিছিলে অর্থের যোগান দেওয়ার অভিযোগে ক্যাসিনোকান্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান […]
নারায়ণগঞ্জে ১১২ টাকায় জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে মাত্র ১১২ টাকায় আবেদন করে সরকারি চাকরি পেয়েছেন ১৪ জন। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় নিয়োগপ্রাপ্ত ১৪ জনের মাঝে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। নিয়োগপ্রাপ্তরা হলেন- হাবিব উল্লাহ, মো. জাকারিয়া, জান্নাতুল বুশরা মালেক, ইয়াছিন আরাফাত, মাহবুব হাসান, হাবিবুর রহমান সরকার, তাইজুল ইসলাম, […]
মদনপুরে শ্রমিক নিহতের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার: গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ সোমবার বন্দর উপজেলার মদনপুরের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। শ্রমিকরা জানান, গতকাল রাতে গার্মেন্টসে কাজ করতে আসার […]
জমিয়তে ফতুল্লা থানা সভাপতি মাওঃ মোফাজ্জল ইবনে’র নেতৃত্বে আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগদান

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত “আজমতে সাহাবা মহাসম্মেলনে ফতুল্লা থানা জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজের নির্দেশনায় হাফেজ হানজালার নেতৃত্বে কাসেমী পরিষদের সংগঠকরা কাশীপুর থেকে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ করে জমিয়তের বিশাল মিছিলে । পরে মিছিলটি নারায়ণগঞ্জ কলেজ রোডে জড়ো হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে “আজমতে সাহাবা মহাসম্মেলন ২০২৫ যোগদান করে। […]
১০ পঞ্চায়েতের মাধ্যমে সেন্টু চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আলোচনা

ষ্টাফ রিপোর্টার: শরীফবাগ পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে ১০ পঞ্চায়েত কমিটির সমন্বয়ে মাদক ও সন্ত্রাস নির্মূল এবং চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ৩১ অক্টোবর দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের শরিফবাগ এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি […]
দেশে একটি গোষ্ঠী রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করছে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা মওদুদী ইসলামের অনুসারী নই, আমরা মদিনার ইসলামের অনুসারী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যে ইসলাম চর্চা করেছেন আমরা সেই ইসলামের অনুসারী। রাজনীতির স্বার্থে ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা কখনো কাম্য নয়।’ শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক […]
দেশ গড়ার জন্য আমাদের সামনে মাদক একটি বড় চ্যালেঞ্জ – জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার: “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়েই সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্দ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার ১লা নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে সার্কিট হাউসে জাতীয় সংগীত […]
সমবায় দিবসের অনুষ্ঠানে ফতুল্লা বাজার নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির যোগদান

ষ্টাফ রিপোর্টার: “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়েই সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্দ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার ১লা নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে একটি র্যালী বের করা […]
