নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল!

আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল!

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের এক ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে জোরপূর্বক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বেড়া দিয়ে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও থানায় পৃথক দুটি অভিযোগ দিলেও ঘর উঠানোর কাজ অব্যহত রেখেছে দখলদারা।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮০ সালে স্থাপিত হয়। ওই সময় বিদ্যালয়ের জমিদাতা মরহুম মোহাম্মদ হোসেন খান অলিখিভাবে ওই বিদ্যালয়ে ১৪ (চৌদ্দ) শতাংশ জমি দান করেন। শুরুতেই ওই দানকৃত জমির পশ্চিম অংশে একটি এল টাইপের টিনসেট ঘর নির্মাণ করে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে পাঠদানের কার্যক্রম শুরু হয়। যা ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান ছিলো। পরে ওই জমির পূর্ব অংশে ৩ তলা বিশিষ্ট একটি আধুনিক ভবনের নির্মাণ কাজ শেষ হলে ২০১৬ সালের জানুয়ারী মাস থেকে এখন পর্যন্ত নতুন ভবনেই শিক্ষার্থীদেও পাঠদান কার্যক্রম চলমান রয়েছে।

 

এতে বিদ্যালয়ের মাঠের পশ্চিম অংশে নির্মিত পুরাতন ওই এল টাইপের টিনসেট ঘরটি ব্যবহার না করায় পরিত্যক্ত হয়ে অকেজো অবস্থায় পড়ে থাকে। ২০১৬ সালে বিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ধান্ত নিয়ে ওই পরিত্যক্ত ঘরের একটি অংশ রেখে বাকীটা বিক্রি করে সেই টাকা দিয়ে বিদ্যালয়ের মাঠটি ভরাট করেন।

 

হঠাৎ করে গত ১০ মার্চ সকালে আঠারগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সোনাখালী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে ওই বিদ্যালয়ে জমিদাতা মরহুম মোহাম্মদ হোসেন খানের জামাতা মোঃ ফজলুল হক হাওলাদার দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে লাঠিসোটা নিয়ে জোরপূর্বক ওই বিদ্যালয়ের খেলার মাঠের পশ্চিম অংশে বাঁশ ও কাঠ দিয়ে বেড়া দিয়ে মাঠের একটি একাংশ দখলে নেয়। বিষয়টি তাৎক্ষনিক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমকে জানায়। তিনি প্রধান শিক্ষককে আমতলী থানায় লিখিত অভিযোগ দিতে বলেন। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে জমি দখল ও কোন প্রকার নির্মাণ কাজ না করার জন্য ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ হোসেন ও অন্যান্য দখলদারদেরকে ডেকে বলে আসেন। বিদ্যালয় বন্ধ ও ঈদের সরকারী ছুটির সুযোগ নিয়ে দখলদাররা পুলিশের নিষেধ উপেক্ষা করে গত ২৯ মার্চ সকালে পুনঃরায় আবারও তারা ঘরের নির্মাণ কাজ শুরু করে এবং ৩১ মার্চ দুপুরে ঘরের নির্মাণ কাজ শেষ করেন।

 

বুধবার দুপুরে সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, খেলার মাঠের পশ্চিম অংশে বাঁশ ও কাঠ দিয়ে বেড়া দেওয়া রয়েছে। ওই বেড়া দেওয়া অংশের দক্ষিণ পাশে রাস্তা বরাবর একটি লম্ভালম্ভি (পূর্ব-পশ্চিম) টিনসেট ঘর নির্মাণ করা হয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয়রা জানান, আগে জানতাম এই জমি স্কুলের। এখানেই স্কুলের শুরেুতে টিনের ঘরে ছাত্র/ছাত্রীদেও পাঠদান করানো হয়েছে। এখন শুনি এই জমি স্কুলের না। বিএনপি নেতা জাহিদ মাস্টারের নেতৃত্বে জমিদাতার মেয়ে জামাই মোঃ ফজলু হাওলাদার দখল নিয়ে ঘর উঠাইছে।

 

জমি দখলকারী মোঃ ফজলুল হক হাওলাদার বলেন, এই জমি আমার শ^শুর মরহুম মোহাম্মদ হোসেন খান স্কুলে দান করেননি। ওয়ারিশ হিসেবে আমার স্ত্রী ওই জমির মালিক। স্কুল কর্তৃপক্ষ আমাদের জমি ফেরৎ দেওয়ার কথা বলেও অদ্যবদি জমি ফেরৎ দিচ্ছে না। তাই বাধ্যহয়ে আমরা জমির দখলে নিতে মাঠের মধ্যে বেড়া ও ঘর উঠাইছি।

 

আঠারগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সোনাখালী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ জাহিদ হোসেন বলেন, বিদ্যালয়ের মাঠ দখলকারীরা আমার আত্মীয় হয় সেটা সঠিক। তবে আমি ওই জমি দখল নিতে নেতৃত্ব দেইনি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।

 

আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের মাঠের পশ্চিম অংশে আমাদের পুরাতন একটি এল টাইপের টিনের ঘরে শ্রেণীকক্ষ ছিলো। সেই টিনের শ্রেণীকক্ষের একটি অংশ ও মাঠের একাংশ জোরপূর্বক দখল নিয়ে বেড়া দিয়ে ওই জমিতে আঠারগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সোনাখালী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে তার আপন বড় চাচা মোঃ ফজলুল হক হাওলাদারসহ একাধিক সন্ত্রাসীরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে লাঠিসোটা নিয়ে দখল নেয়। সেখানে একটি ঘরও নির্মাণ করেছে। এতে বিদ্যালয়ের অপূরনীয় ক্ষতির সম্মুখিন হয়েছে। বিষয়টি আমি আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে ঘরের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিলো। শুনেছি নির্দেশ অমান্য করে আবারও নাকি ঘরের নির্মাণ কাজ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আমি এখন ছুটিতে আছি। ছুটি শেষে সরেজমিনে গিয়ে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!