নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি

আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি

প্রকাশিতঃ

মোঃ মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বরগুনার আমতলীতে ছাত্রদল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় চাঁদা দাবির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইমরান খান। একই সঙ্গে তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

 

শনিবার রাতে স্থানীয় নূরজাহান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমরান খান বলেন, গত শুক্রবার রাতে আমতলী একে স্কুল সংলগ্ন একটি চায়ের দোকানে বসে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা শহীদ খান বিএনপি, যুবদল ও ছাত্রদলকে নিয়ে কটূক্তি করেন। এ সময় সেখানে উপস্থিত পৌর ছাত্রদলের কর্মী সাকিব এর প্রতিবাদ করলে শহীদ খান তার সহযোগীদের নিয়ে সাকিবের ওপর হামলা চালায়।

 

তিনি আরও জানান, হামলাকারীরা সাকিবকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র (রামদা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে আহত সাকিব পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ইমরান খান অভিযোগ করেন, এ হামলার প্রতিবাদ ও বিচার দাবি করায় শহীদ খান ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, বর্তমান সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান এবং কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

অন্যদিকে, অভিযুক্ত যুবলীগ নেতা শহীদ খান হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চাঁদা দাবির কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ছাত্রদল কর্মী সাকিবকে কুপিয়ে আহত করার ঘটনা সম্পর্কে জানা গেছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!