নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আমাদের সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে -ধর্মমন্ত্রী

আমাদের সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে -ধর্মমন্ত্রী

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

আক্রামুজ্জামান আশিক, জামালপুর প্রতিনিধি ॥

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নামে কিছু অপতৎপরতা সংঘটিত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সাথে নিয়ে তাদের সকলকে কঠোর হস্তে দমন করেছেন। বাংলাদেশের মানুষ ধার্মিক, ধর্মান্ধ নয়।
রবিবার(২জুন) জামালপুরের ইসলামপুরে মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান, সন্ত্রাস-জঙ্গীবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগণের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, কিছু বিপথগামী কখনো জেএমবি, কখনো হরকাতুল জিহাদ, কখনো আল্লাহর দল ইত্যাদি নামধারণ করে দেশের সন্ত্রাসী হামলা চালিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর আহ্বানে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এ দেশের জনগণ জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
ধর্মমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ জনসংখ্যার বিবেচনায় বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে এদেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মুসলমান। আর সৌদি আরব হলো মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মভূমি এবং আল্লাহর ঘর কাবা ও মসজিদে নববীসহ মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মৃতিবিজড়িত একটি পূণ্যভূমি। আমাদের দেশের মুসলমানদের ধর্মীয় আবেগ ও অনুভূতির সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সৌদি আরবের মানুষের প্রতি আমাদের বিশেষ সম্মান ও শ্রদ্ধা রয়েছে।
সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব আমাদের প্রধান শ্রম বাজার। সেদেশে কর্মরত অভিবাসী শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিট্যান্স এবং আমাদের সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। অন্যদিকে, সৌদি সরকার কর্তৃক গৃহীত ভিশন ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশের শ্রমিকগণ অন্যতম ভূমিকা রাখছে। এভাবে আমরা ভাতৃপ্রতিম দু’টি দেশ পারস্পরিক উন্নয়ন ও অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছি।
জেলা প্রশাসক মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ এমপি, নূর মোহাম্মদ এমপি,ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আবদুন নাছের বাবুল ও জামালপুর আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস ছালাম।
বিশেষ অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ সৌদি আরবের উন্নয়ন ও অগ্রযাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে সৌদি সরকার ভিশন-২০৩০ ঘোষণা করেছে। আমাদের এই ভিশন বাস্তবায়নে বাংলাদেশের শ্রমিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের শ্রমিকদেরকে কঠোর পরিশ্রমী ও নিষ্ঠাবান হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এদেশে ইসলামের প্রচার ও প্রসারের কার্যক্রম শুরু হয়। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে ৩০০টির নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। সরকারি অর্থায়নে এরুপ বৃহৎ উন্নয়ন প্রকল্প সারাবিশ্বে অনন্য, যেটি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা করে দেখিয়েছেন।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টায় সৌদি সরকারের অর্থায়নে বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে আটটি এবং কেন্দ্রীয়ভাবে ঢাকার পূর্বাচলে একটি মোট নয়টি আইকোনিক মসজিদ স্থাপিত হতে যাচ্ছে। এছাড়া, সৌদি সরকার ঢাকায় এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছেন। মন্ত্রী এসকল কার্যক্রম বেগবান করার জন্য সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!