নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ইসলামপুরে নানা আয়োজনে বিএনপি’র ক্রিমূখী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইসলামপুরে নানা আয়োজনে বিএনপি’র ক্রিমূখী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ

আক্রামুজ্জামান আশিক ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বিএনপি, পৌর ও সহযোগী সংগঠনের আয়োজনে আডিটরিয়াম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন-প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা দিয়ে রাষ্ট্রকাঠামো ও সমাজ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিলেন। আর বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন। এ সময় তিনি আগামী নির্বাচন অবাধ সুস্থ হওয়ার আহবান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাবের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানূর রহমান খান শাহিন, একেএম শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,আবির আহমেদ বিপুল,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুবদল আহবায়ক হেলাল উদ্দিন,যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু প্রমূখ বক্তব্য রাখেন। পরে বণ্যার্ঢ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে ইসলামপুর কলেজ মাঠে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে চেয়ারপারসনের এ এস এম আব্দুল হালিমের উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন- প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। দেশের জনশক্তির কর্মসংস্থান দেওয়াই বিএনপির অন্যতম লক্ষ্য। আগামীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এছাড়াও বিকালে সরকারী ইসলামপুর কলেজ মাঠ থেকে সম্ভাব্য এমপি প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় পথসভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন প্রত্যাশী ফরহাদ খান বলেন-
১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন দেশুেপ্রম, গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। কেন্দ্রীয় নির্দেশ নিয়ে এলাকাবাসীর সমস্যা- সমাধান ও খোঁজ খবর সহ দলীয় কাজ করছেন ইসলামপুরবাসী সুযোগ দিলে তিনি অনিয়ম- দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ ইসলামপুর উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবো। একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল,পৌর বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হক,উপজেলা সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক পনির আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী অংশ নেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!