নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
এই আন্দোলন এখন আর কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই

এই আন্দোলন এখন আর কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই

প্রকাশিতঃ

আলজাজিরার সাক্ষাৎকারে প্রাপ্তি তাপসী

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গোটা দেশে বিরাজ করছে এক অস্থির পরিস্থিতি। মাঝে কারফিউ দিয়ে সেনাবাহিনী নামিয়ে সরকার আন্দোলনকে দমানোর চেষ্টা করলেও ফের রাস্তায় নামতে শুরু করেছে ছাত্ররা। এবার ছাত্রদের সঙ্গে যোগ দিচ্ছে আরও অনেকে। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতি। এই আন্দোলনে এরইমধ্যে নিহত হয়েছেন ২০০ এর বেশি মানুষ। এই হত্যাকাণ্ডের শাস্তি দাবি করে আন্তর্জাতিক গণমাধ্যম ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় একটি সাক্ষাৎকার দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযয়ের শিক্ষাথী প্রাপ্তি তাপসী। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই আন্দোলন আর কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই। এটা এখন গণমানুষের আন্দোলন। যারা স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত।

কেন সবাই আন্দোলনে সেই প্রশ্নে প্রাপ্তি তাপসী জানান, ‘আমরা এখন রাস্তায়, কারণ আমাদের হাজারো ভাই-বোন মারা গেছেন, হাজারো মানুষকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। যার ফলে এখন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে, ছাত্রদের সঙ্গে কর্মজীবী মানুষ, সঙ্গীত ও অভিনয় শিল্পীরাও একাত্মতা পোষণ করেছেন। তারা সবাই রাস্তায় নেমে  এসেছে, আন্দোলন করছে এবং একজন নাগরিক হিসেবে ও সাধারণ মানুষ হিসেবে তার অধিকার সম্পর্কে দাবি তুলছে।’

দেশের বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তুলনা করে প্রাপ্তি বলেন, ‘মনে হচ্ছে আমার যুদ্ধের মধ্যে আছি। আমি আসলে জানি না এর জন্য পরবর্তীতে আমাকে কী করা হতে পারে। আমরা আসলে জানি না কখন এবং কোথা থেকে কেন ছাত্রদের তুলে নেওয়া হচ্ছে। এখানে কোনো বাক স্বাধীনতা নেই। আমরা কোনো আন্দোলন করতে পারছি না। ছাত্রদের অপহরণ করা হচ্ছে তাদের বাসা থেকে, খেলার মাঠ থেকে।’

প্রাপ্তি আরও বলেন, ‘বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা বাহিনী ছাত্রদের তুলে নিয়ে যাচ্ছে, বিশেষ করে এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের একজন সমন্বয়ক আরিফ সোহেলকে মিথ্যা মামলায় তুলে নেওয়া হয়েছে। ছাত্ররা রাস্তায় নামলেই তারা গণহারে গ্রেফতার করছে। রংপুরে আন্দোলন করার সময় অসংখ্য ছাত্রছাত্রীদের পুলিশ গ্রেফতার করেছে। তারা দিনদিন আরও কঠোর হচ্ছে। মনে হচ্ছে যেন যুদ্ধের মধ্যে আছি আমরা। বাস্তবে আমাদের এখানে কোনো যুদ্ধ চলছে না, তাহলে আমার প্রশ্ন যুদ্ধ আসলে কেমন হয়।’

বাংলাদেশ সরকার নিজেরাই আলোচনার মাধ্যমে বিষয়টি সামাধান করতে পারে কিনা, নাকি তারা জাতিসংঘ বা আন্তর্জাতিক কমিউনিটি থেকে কোনো সাহায্য প্রত্যাশা করছে, আলজাজিরার এমন প্রশ্নে প্রাপ্তি বলেন, ‘অবশ্যই না। সরকার এটির সমাধান করতে পারত রক্ত ঝরার আগেই। আমাদের ভাই ও বোনদের গুলি খেয়ে রক্ত ঝরার আগেই সমাধান করা উচিত ছিল তাদের। এটা এখন আমাদের গণতান্ত্রিক অধিকার। সরকার হাজারের বেশি মানুষকে মেরেছে,হাজারের বেশি মানুষকে তুলে নিয়েছে। সব মিলিয়ে নয় হাজারের বেশি মানুষকে তুলে নিয়ে গ্রেফতার করা হয়েছে এবং জেলে পাঠানো হয়েছে। কাজেই অবশ্যই আমরা বাংলাদেশের ছাত্রসমাজ ও আন্দোলন কারিদের পক্ষ থেকে করজোড়ে প্রত্যেক আন্তর্জাতিক গণমাধ্যম ও আন্তর্জাতিক কমিউনিটির কাছে সাহায্য চায়। তারা যেন সরকারকে প্রশ্ন করে, চাপ দেয়।’

সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর নিপীড়ন তুলে ধরে প্রাপ্তি বলেন, ‘পুলিশ এখানে নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। বারান্দায় ও ছাদে দাঁড়িয়ে থাকা অনেকেই মৃত্যুবরণ করেছে। আর এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই করা হয়েছে। আমরা আসলে জানি না কখন কাকে তুলে নেওয়া হবে। কতদিন আমরা মুক্ত জীবন কাটাতে পারব। ছাত্ররা বিশেষ করে নিরস্ত্র সাধারণ মানুষকে মেরে ফেলা হচ্ছে। বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ আর্মি ও গোয়েন্দা বাহিনী সরকারের প্রতিটি বাহিনী নিরস্ত্র সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে। কাজেই এটা এখন আর কোনো ইন্টারনাল ব্যাপার নেই। আন্তর্জাতিক গণমাধ্যম ও আন্তর্জাতিক কমিউনিটিকে অবশ্যই এখন এগিয়ে আসতে হবে। আমাদের সাহায্য করতে হবে। মানবতাকে সাহায্য করতে হবে।’

কোটা সংস্কার করে এরইমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেখানে ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও কেন আন্দোলন করছে ছাত্ররা। এমন প্রশ্নে প্রাপ্তি বলেন, ‘আমাদের আন্দোলন এখন আর কোটায় সীমাবদ্ধ নেই। আমাদের হাজারো ভাই-বোন মারা গেছে। আমরা সেই নিহতের প্রকৃত সংখ্যাটি পর্যন্ত জানি না। সরকার বলছে তারা নিহতের সংখ্যা জানাবে। গণমাধ্যমে আমরা দেখছি আড়াইশর বেশি নিহতের কথা। বাংলাদেশি পুলিশ ও সরকারের বর্বরতা থেকে নিষ্পাপ শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। ২ বছর ৪, ৬ ও ১১ বছরের শিশুরা পর্যন্ত মারা গেছে। এমনকি শিশুদের পর্যন্ত আদালতে দাঁড় করিয়েছে তারা।’

প্রাপ্তি আরও বলেন, ‘কাজেই এই আন্দোলন এখন আর কোটায় সীমাবদ্ধ নেই। এই আন্দোলন এখন আমাদের গণতান্ত্রিক অধিকারের আন্দোলন। এই আন্দোলন এখন আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকারের আন্দোলন। শুরুতে এটা ছাত্রদের আন্দোলন হলেও এখন এটা গণমানুষের আন্দোলন। বাংলাদেশের সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আন্দোলন দমাতে সরকার অনেকেই গ্রেফতার করেছে। আমাদের অনেক নেতাকে তুলে নিয়ে গেছে। কিন্তু আমরা এখন বিশ্বাস করি আমরা এখন সবাই নেতা। আমার এখন সবাই সমন্বয়ক। আর আমরা এই লড়াই চালিয়ে যাব স্বৈরাচার শেষ হওয়ার আগ পর্যন্ত। এক নায়কতন্ত্র বন্ধ হওয়ার আগ পর্যন্ত এবং আমাদের সব দাবি না মেনে নেওয়া পর্যন্ত।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!