নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে চিকিৎসার অভাবে ক্যান্সার আক্রান্ত সাংবাদিক সুলতান এখন মৃত্যু পথযাত্রী

জামালপুরে চিকিৎসার অভাবে ক্যান্সার আক্রান্ত সাংবাদিক সুলতান এখন মৃত্যু পথযাত্রী

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধি:

সদা হাস্যোজ্জ্বল মানবিক মানুষ জামালপুরের জ্যেষ্ঠ সাংবাদিক বহুল প্রচারিত ইংরেজি দৈনিক  নিউজ বাংলাদেশ টু ডে  জামালপুর জেলা প্রতিনিধি এম সুলতান আলম মরনব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। অর্থকষ্ট আর উন্নত চিকিৎসা অভাবে সুলতান আলম আজ মৃত্যু পথযাত্রী। হাসপাতালের ব্যয়ভার বহন করতে না পারায় বাড়ি নিয়ে এসেছে স্বজনরা। সুলতানের নির্ঘুম রাত কাটে এখন ক্যান্সারের ক্ষতযন্ত্রার চিৎকারে। স্বামীর নিদারুণ কষ্টে স্ত্রীর বোবা কান্না ছাড়া আর কোন পথ খুঁজে পাচ্ছেন না।

 

দারিদ্র্যের সাথে সারাজীবন সংগ্রাম করে আপোসহীন এ সাংবাদিক মানবেতর জীবন যাপন করলেও কখনো নীতিভ্রষ্ট হয়নি। নিঃসন্তান সুলতান স্ত্রী নিয়ে একটি কুড়ে ঘরে বসবাস করলেও কারো করুনা প্রার্থনা করেনি কখনো।

সুলতান সাংবাদিকতা ব্যতিত আর কোন আয়মূখী কাজে যুক্ত ছিলো না। ফলে টানাপোড়েন সংসারে সঞ্চয় করার মতো কোন সুযোগ ছিলো না।

এলাকার কোন অসহায় ব্যক্তি অসুস্থ হলে সে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসতো। কোন নারী, শিশু বিপদাপন্ন হলে সহায়তায় হাত বাড়িয়ে দিতো। ‘জীবে দয়া করে যে জন সেইতো সেবিছে ঈশ্বর’ এই অমীয় বাক্য চেতনায় ধারণ করে সে মানবকল্যাণে নিজেকে সবসময় সম্পৃক্ত রাখার চেষ্টা করেছে। শুধু মানুষ নয় কোন অবলা প্রাণি বিপদে পড়লে সে পাশে দাঁড়াতো।

সুলতান কখনো ধূমপান করে নাই। ফাস্টফুড খায় নাই। রিচফুডে ছিল তার অনাসক্তি। কখনো সে হোটেলে বসে চায়ের আড্ডায় মেতে থাকতো না। এন্টিবায়োটিকসহ এলোপ্যাথিক ওষুধ সেবন করতো না। হোমিও এবং ভেষজ ওষুধ ছিলো তার ছোটখাটো ওষুখের মূল চিকিৎসা। অথচ নিয়তির কি নির্মম পরিহাস সাধারণ এবং হিসেব নিকেশ করে জীবন ধারণ করা সুলতান আজ ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে।

ডাক্তাররা বলেছেন সুলতানকে যথাযথ চিকিৎসা করা হলে সুস্থ করে তোলা সম্ভব। এর জন্যে গুনতে হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা। সহকর্মীরা স্থানীয় প্রশাসন এবং বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে যা দিয়েছে সে টাকায় প্রাথমিক চিকিৎসা বাবদই খরচ হয়ে গেছে।

মোটা অংকের টাকার জন্য এখন প্রয়োজন রাষ্ট্রীয় এবং বিত্তবানদের আনুকুল্য। একজন সৎ ও কমিটেড সাংবাদিকের জীবন বাঁচানে ২৫/৩০ লাখ টাকা কোন ব্যপার না। সাংবাদিক কল্যাণ বোর্ড, সরকার, বিত্তবান এবং নিউজ টু ডে কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে সুলতানকে সুস্থ করে তোলা সম্ভব।

সুলতানের লেখা খবরে সমাজের কতনা অসঙ্গতি দূর হয়েছে। কত অসহায় মানুষ নতুন জীবনের সন্ধান পেয়েছে। অসুস্থ মানুষ চিকিৎসাসেবা পেয়েছে। অথচ সে আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তার নিদারুণ কান্নায় আজ আকাশ, বাতাস ভারি হয়ে উঠেছে। তার ঘর জুড়ে কবরের নিস্তব্ধতা ভাঙছে ভয়ানক আর্তনাদে। প্রবল অন্ধকার নেমে এসেছে তার কুঁড়ে ঘরে।

সবাই যদি একটু একটু করে সহায়তা হাত প্রসারিত করে তাহলে সুলতানের মুখে আবার হাসি ফোটানো সম্ভব। সুলতানের বেঁচে থাকা মানে তার পরিবারকে বাঁচিয়ে রাখা। সৎ সাংবাদিকতা অব্যাহত রাখা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!