নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
টিউলিপকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

টিউলিপকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

প্রকাশিতঃ

মিথ্যা তথ্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক।তিনি বাংলাদেশের নাগরিক নন বলে যে তথ্য দিয়েছিলেন সেটি সঠিক নয়। তার ট্যাক্স ফাইল ও ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে। তার বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এসব বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

টিউলিপ সিদ্দিকির পুরো নাম টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি এবং সিটি মন্ত্রী হিসাবে ২০২৪ সালের ৯ জুলাই থেকে ২০২৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যেই বসবাস করে আসছেন।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ট্যাক্স ফাইল ওপেন করার সময় ‘নিবাসী’ কলাম পূরণ করেন। অর্থাৎ নিবাসী হতে হলে তাকে বছরে অন্তত ১৮২ দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি মাঝেমধ্যে কয়েকদিনের জন্য ঢাকায় তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সময় কাটাতে এসেছেন মাত্র। এর বেশি তিনি মাসের পর মাস বাংলাদেশে অবস্থান করেননি। এক্ষেত্রেও তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, টিউলিপ সিদ্দিক ২০০৬-০৭ অর্থবছর থেকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুরু করেন। এরপর ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত তার রিটার্ন জমার প্রমাণ মিলেছে। ট্র্যাক্স ফাইল ওপেন করার সময় তিনি বাংলাদেশের নাগরিক হিসাবে ধানমন্ডির ঠিকানা ব্যবহার করেন। যেখানে বাসা নম্বর ৫৪ এবং রোড উল্লেখ করা হয় ৫নং। এছাড়া ২০১৪-১৫ করবর্ষে ঠিকানা পরিবর্তন করে দেখানো হয় বাসা নং-১৩, রোড নং-৭, গুলশান-১। রিটার্ন দাখিলের ফরমে যথারীতি তার জাতীয় পরিচয়পত্র নম্বরও (এনআইডি) উল্লেখ রয়েছে।

এদিকে সোনালী ব্যাংকের গণভবন শাখায় তিনি যে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খোলেন, সেখানেও এই ঠিকানা ব্যবহার করা হয়। ব্যাংক হিসাবটি ওপেন করা হয় ২০০৭ সালের ১ জুলাই। এরপর ওই সময় ব্যাংকে টাকার স্থিতি ছিল ৬ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকা। সবশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসাবে ব্যালেন্স বা স্থিতি হিসাবে রয়েছে ৯০ লাখ ৩৩ হাজার ৭৪ টাকা।

সূত্র জানায়, টিউলিপের ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে কিনা, সেটি অনুসন্ধান করে দেখছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। বিষয়টি তদন্ত করতে গিয়ে এখন বাংলাদেশে থাকা টিউলিপ সিদ্দিকির ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও টানা কয়েক বছর রিটার্ন দাখিলের তথ্য মিলেছে। খতিয়ে দেখা হচ্ছে করযোগ্য কত টাকা তিনি পরিশোধ করেননি। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনও তার ট্যাক্স ফাইল স্টাডি করে ফাইলে থাকা অর্থের আয়-ব্যয়ের উৎস ও খাতগুলো তদন্ত করছে।

যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি। মা-খালাদের সঙ্গে মিলে দুর্নীতি ও অভিয়মের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খালা, মা, দুই ভাই-বোনসহ টিউলিপের বিরুদ্ধে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির আইনজীবীরা দাবি করেন, প্লট পাওয়ার যোগ্যতার নিয়ম এড়াতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন টিউলিপ সিদ্দিক।

এর আগে ১৩ আগস্ট দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দুদকের আইনজীবী বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকির বাংলাদেশি নাগরিকত্ব আছে। যদিও টিউলিপ বলে আসছেন, তার বাংলাদেশি নাগরিকত্ব নেই।

টিউলিপ বাংলাদেশি নাগরিক হওয়ায় তার বিরুদ্ধে যে কোনো অপরাধের বিচার চলতে কোনো বাধা হবে না। এছাড়া তিনি নিশ্চয় ব্রিটিশ ট্যাক্স ফাইলে বাংলাদেশের নাগরিকত্ব ও ট্রাক্স ফাইল সংক্রান্ত কোনো তথ্য দেননি। এজন্য এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার দায়ে তার বিরুদ্ধে ব্রিটেনের আইনেও মামলা হতে পারে।

বিধিবহির্ভূতভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে আগস্টের প্রথমার্ধে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে করা মামলার শুনানির ফাঁকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ যুক্তরাজ্যের গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই এমপি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসাবে বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন। টিউলিপ সিদ্দিকির খালা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। ওই সময় টিউলিপের মা শেখ রেহানাও তার সঙ্গে পালিয়ে যান।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!