বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি। জামালপুরের বকশীগঞ্জে এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬জুন) সকালে উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে উচ্চ মাধ্যমিক ও সমমান পরিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাস শামীম,সাবেক জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাছির, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল্লাহ খান সিফাত, ইমরান সরকার, লিমন বাবু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক গাজী নাজমুল ইসলাম নয়ন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম,যুগ্ন আহবায়ক শাজাহান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈন সর্দার, বাাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসরাফিল আকন্দ, ছাত্রদলনেতা বিন ইয়ামিনসহ বকশীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।




