বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা গণগ্রন্থাগারে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের পিকন কুমার সাহা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং কৃষক তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসান।
বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে কৃষি উৎপাদন বাড়ানো, পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষকদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার দাবি জানান। এছাড়া কৃষিভিত্তিক সংগঠনগুলোকে দ্রুত নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
কৃষক পার্টনার স্কুলের ১০০ জন কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন কংগ্রেসে অংশগ্রহণ করেন




