নারায়ণগঞ্জ রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আড়াইহাজারে মসজিদের তাক থেকে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার
ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২
ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!
আমতলীতে ৪০০ ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 
জালকুড়িতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি
নারায়ণগঞ্জ বিএনপিতে ওসমান পরিবারের আশীর্বাদপুষ্টদের নিয়ে বিতর্ক!
ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
৫ লাখ টাকা না দিলে দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে দেয়ার হুমকী ছাত্রদলের রোমানের!!
লক্ষীনারায়ণ দূর্গা মন্দির দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জে পাইপগান ও দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ: রয়টার্স
আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা দর্জি সেলিমের শেল্টারে ৩ সহোদরের রমরমা মাদক ব্যবসা
মাদকবিরোধী অভিযানে ধরা পড়ে না বিহারি কলোনির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
“বিদ্রোহী” চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম : সদর ইউএনও
Next
Prev
প্রচ্ছদ
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’সহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

 

নৌবাহিনী সূত্রে জানা গেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর জাহাজগুলো নিয়মিত সমুদ্রপথে টহল পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) ‘পদ্মা’ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারের সন্ধান পায়।

 

এ সময় বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ছিল। পাশাপাশি রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সি স্টেট-৪-এর উত্তাল সমুদ্র পরিস্থিতি বিরাজ করছিল। খবর পেয়ে বানৌজা পদ্মা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার তীব্র অনুসন্ধানের পর রাডারের মাধ্যমে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ‘এফবি নাঈম’ ও এতে থাকা ১২ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

 

উদ্ধারকালে নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন। এ ছাড়া মাছ ধরার সময় আহত এক জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

পরে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যেই বানৌজা পদ্মা ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে সুন্দরবনসংলগ্ন দুবলার চরে বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে নিয়ে যায়। সেখানে উদ্ধার করা ১২ জেলেসহ ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

 

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায় ‘এফবি নাঈম’। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ১২ জেলেসহ ট্রলারটি সাগরে ভাসতে থাকে। বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে তারা চরম ঝুঁকির মধ্যে পড়েন।

 

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিতে নৌবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও উদ্ধার কার্যক্রমেও নৌবাহিনী দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!