নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
বিদ্যুৎ আছে কিন্তু বাতি জ্বলেনা।

বিদ্যুৎ আছে কিন্তু বাতি জ্বলেনা।

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

শেরপুরের শ্রীবরদীতে কাজে আসছে না ৩ কোটি টাকা ব্যায়ে এলইডি স্মার্ট লাইট

 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি

 

বিদ্যুৎ আছে, কিন্তৃ বাতি জ্বলে না। রাত হলেই চারদিকে অন্ধকার নেমে আসে। পৌরসভার পুরাতন লাইনগুলো মেরামত না করায় সামান্য বৃষ্টি ও বাতাস উঠলেই বিভিন্ন এলাকা, রাস্তা ও অলিগলিতে এ অবস্থার সৃষ্টি হয়। পুরাতন লাইনগুলোর পাশাপাশি পৌরসভা আলোকিত করার লক্ষ্যে ৩ কোটি ৬ লক্ষ ৬১ হাজার ১৫৫ টাকা ব্যায়ে এলইডি স্মার্ট লাইট স্থাপন করা হয়। যার দের্ঘ্য ৪ হাজার  মিটার। কিন্তু প্রকল্পের কাজ শেষ হলেও স্মার্ট লাইটগুলো জ্বালানো হচ্ছে না। অন্ধকারে থাকায় রাতের আধাঁরে বিভিন্ন এলাকায় মাদক বেচাঁকেনা ও চুরির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি সচেতন নাগরিক ও পৌরসভার বাসিন্দারা পৌর কর্তৃপক্ষকে অবগত করেছে। কিন্তু কোন সমাধান হয়নি। তাঁদের এ উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল ও পৌরবাসী।

 

জানা যায়, ২০০৪ ইং সালে শেরপুরের শ্রীবরদী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শ্রীবরদী পৌরসভাটি নানা সমস্যায় জর্জরিত। অপরকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। নেই বর্জ্য ফেলার জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির ময়লা আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। নিয়মিত পরিস্কার না করার কারণে বাজারের বিভিন্ন জায়গা নোংরা হয়ে আছে। নেই পাবলিক টয়লেট। পৌর শহরের  কলেজ মহল্লা, উত্তর শ্রীবরদী, খামারিয়াপাড়া, মুন্সিপাড়া, সাতানী শ্রীবরদী, কলাকান্দা, ফতেহপুর, তারাকান্দি, চড়িয়াপাড়া, পোড়াগড়, আটাকান্দ, নয়াপাড়া, জালকাটা, শেখদী, তাতিহাটি সহ বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটে লাইটিং ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। রাত হলেই চারদিকে অন্ধকার নেমে এসে। শুরু হয় মাদকসেবিদের আড্ডা। এনিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পৌরসভা বাতিলের দাবী তুলেন। আবার কেউ প্রতিবাদ স্বরুপ মোমবাতি নিয়ে ভিডিও বানিয়ে প্রকাশ করেছেন। নিন্মমানের বাতি হওয়ায় সামান্য ঝড় অথবা বৃষ্টি হলেই সেগুলো নষ্ট হয়ে যায়। ভুক্তভোগীরা বাতি মেরামত করার জন্য একাধিকবার জানালেও দায়িত্বপ্রাপ্তরা উদাসীন। তাদের অজুহাত বাতি নেই, মালামাল নেই, তাই লাইন ঠিক করতে দেরি হবে।

অন্ধকার থেকে রেহাই পেতে লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট এর উদ্যোগে ৩ কোটি ৬ লক্ষ ৬১ হাজার ১৫৫ টাকা ব্যায়ে এলইডি স্মার্ট লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করে শ্রীবরদী পৌরসভা। এরই ধারাবাহিকতায় শ্রীবরদী চৌরাস্তা থেকে ভায়াডাঙ্গা রোডে ১৫০০ মিটার, কৃষি ব্যাংক মোড় হতে দহেরপাড় রোডে ১০০০ মিটার, লাখো হোটেল থেকে  নিলাক্ষিয়া রোড ভায়া শ্রীবরদী কাঁচা বাজার রোডে ১৫০০ মিটার এলাকায় এলইডি স্মার্ট লাইট নির্মাণ হওযার কথা। কিন্তু পরবর্তীতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত এলাকা পরিবর্তন করে শ্রীবরদী চৌরাস্তা থেকে উপজেলা পরিষদ চত্বর, থানা রোড ও শ্রীবরদী-বকশীগঞ্জ রোডের উত্তর শ্রীবরদী এলাকা পর্যন্ত বর্ধিত করা হয়। সম্প্রতি ওই প্রকল্পের মাধ্যমে লাইট স্থাপনের কাজ শেষ হয়। ৪-৫ দিন জ্বালানোর পর বাতিগুলো স্থায়ীভাবে বন্ধ রয়েছে। এব্যপারে পৌর কর্তৃপক্ষের একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন, ব্যয়বহুল হওয়ায় বাতিগুলো জ্বালানো সম্ভব হচ্ছে না। বাতিগুলো জ্বালানো থাকলে একরাতে প্রায় ৩-৪ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে। পৌরসভার বাসিন্দা আরাফাত হোসাইন বলেন, বিদ্যুৎ থাকতেও পৌরসভার রাস্তাঘাট অন্ধকার থাকে। এতে করে চুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেও আমার বাড়ি কাছ থেকে ট্রাকের পাতি চুরি করে নিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সাতানী শ্রীবরদীর শান্তি বাগের এক বাসিন্দা অভিযোগ করে  বলেন গত রমজান মাসে শান্তি বাগ তিন রাস্তা মোড়ে একটি লাইট লাগানো হয়েছিল। কিন্তু লাগানোর ৩ দিন পর থেকে আর বাতি জ্বলেনা।এনিয়ে একাধিক বার বলার পরেও অদ্যবতি  নতুন করে বাতি লাগানো হয়নাই। এই রাস্তা দিয়ে কয়েক মহল্লার মানুষ যাতায়াত করে থাকেন, এছাড়াও পৌর বাসিন্দা  খোরশেদ বলেন, রাত হলেই চারদিকে অন্ধকার হয়ে যায়। ২২ বছর পরও যাদি একটি পৌরসভার এ অবস্থা হয় তাহলে মানুষ কি সেবা পাবে?

শ্রীবরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, এলইডি স্মার্ট লাইট গুলো খুবই ব্যায়বহুল। দৈনিক প্রায় ৩-৪ হাজার টাকা ব্যায় হয়। পৌরসভার আর্থিক সমস্যা থাকায় বাতিগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, পুরনো বাতি ও লাইন মেরামতের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে। কিছু সমস্যা রয়েছে। দ্রুতই সমস্যাগুলোর সমাধান হবে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!