নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ভরা মৌসুমেও বস্তায় বাড়তি ৩৫০ টাকা,চাল নিয়ে চালবাজির নেপথ্যে কী

ভরা মৌসুমেও বস্তায় বাড়তি ৩৫০ টাকা,চাল নিয়ে চালবাজির নেপথ্যে কী

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সরকারি গুদামে চালের মজুত পর্যাপ্ত। বাজারেও কোনো সংকট নেই। তবুও মিলার সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের সব শ্রেণির ভোক্তা। তাদের নীলনকশায় বোরোর ভরা মৌসুমেও চালের বাজারে স্বস্তি নেই। কারসাজি করে আগেই কৃষকের ধান কিনে অবৈধভাবে মজুত করেছে। কৌশলে সংকট দেখিয়ে মিল পর্যায়ে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম বাড়িয়েছে সর্বোচ্চ ৩৫০ টাকা। এতে পাইকারি বাজারে প্রভাব পড়ায় খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম ৫-৭ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে ক্রেতাসাধারণের নাভিশ্বাস বাড়ছে।
খাদ্য অধিদপ্তরের সর্বশেষ (২৪ জুন) তথ্যমতে, সরকারের গুদামে খাদ্যশস্যের মজুত আছে ১৭ লাখ ১০ হাজার ৩৩ টন। এর মধ্যে চাল আছে ১৩ লাখ ১৫ হাজার ৭৭৬ টন। ধান মজুত ২ লাখ ৭ হাজার ৯৮৩ টন। আর গম আছে ২ লাখ ৫৯ হাজার ৬৯ টন।
বুধবার নওগাঁ, দিনাজপুরসহ কয়েকটি স্থানে মিল পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, মিনিকেট ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩৮০০ টাকা, যা ২০ দিন আগেও ৩৫০০-৩৪৫০ টাকায় বিক্রি হয়েছে। নাজিরশাল ২৫ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২০০০, যা আগে ১৮০০ টাকা ছিল। বিআর২৮ জাতের চাল ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২৯০০ টাকা, যা ১৩ দিন আগেও ২৭০০ টাকা ছিল। এছাড়া মোটা জাতের চালের মধ্যে স্বর্ণা ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২৭০০, যা ১৩ দিন আগে ২৫০০ টাকায় বিক্রি হয়েছে।
রাজধানীর পাইকারি আড়তে প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেট বিক্রি হচ্ছে ৩৯০০ টাকা, যা ২০ দিন আগে বিক্রি হয়েছে ৩৬০০ টাকা। ২৫ কেজি বস্তার নাজিরশাইল বিক্রি হচ্ছে ২১৫০, যা আগে ১৯৫০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি ৫০ কেজির বস্তা বিআর২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ২৯৫০, যা ১৭ দিন আগেও ২৭৫০ টাকা ছিল। এছাড়া স্বর্ণা জাতের মোটা চাল ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২৭৫০, যা আগে ২৫৫০ টাকায় বিক্রি হয়েছে।
কাওরান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির মালিক ও পাইকারি চাল বিক্রেতা মো. সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, বোরোর ভরা মৌসুমে সব ধরনের চালের দাম কমার কথা। কারণ, কৃষকের মাঠের ধান চাল হয়ে বাজারে বিক্রি শুরু হয়েছে। কিন্তু মিলাররা সিন্ডিকেট করে কৃষকের সব ধান কিনে নিয়েছেন। কৃষকের কাছে এখন ধান নেই। তাই তারা ধানের দাম বাড়তি অজুহাত দেখিয়ে বস্তায় ৩০০-৩৫০ টাকা বাড়িয়ে মিল পর্যায়ে চাল বিক্রি করছেন। ফলে পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। এতে খুচরা বাজারে প্রভাব পড়েছে। মৌসুমেও ক্রেতা বাড়তি দরে চাল কিনতে বাধ্য হচ্ছেন।
রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালোমানের প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৮৫-৮৭ টাকা, যা ঈদের আগে ছিল ৮০ টাকা। মাঝারি মানের মিনিকেট বিক্রি হয়েছে ৮০ টাকা, যা আগে ৭৫ টাকা ছিল। পাশাপাশি প্রতি কেজি নাজিরশাল বিক্রি হয়েছে ৯০ টাকা, যা ১০ দিন আগে ৮৫ টাকা ছিল। বিআর ২৮ ও পাইজাম চাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬৫ টাকা, যা আগে ৬০ টাকা ছিল। সঙ্গে মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল বিক্রি হয়েছে ৬০ টাকা, যা ঈদের আগে ৫৫ টাকা ছিল।
রাজধানীর মালিবাগ খুচরা বাজারে চাল কিনতে আসা জোবায়ের হাসান জানান, প্রতিবছর এ সময় নতুন চাল বাজারে আসে। এবারও নতুন চাল এসেছে, দাম কমবে; কিন্তু না কমে কেজিপ্রতি ৭ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এক কেজি চাল যদি ৯০ টাকা দিয়ে কিনতে হয়, তাহলে বাজারে অন্য পণ্য কী দিয়ে কিনব। তিনি জানান, বাজারে তদারকি নেই। ফলে বিক্রেতারা আমাদের মতো সাধারণ ভোক্তার পকেট কাটছে।
একই বাজারে খালেক রাইস এজেন্সির মালিক ও খুচরা চাল বিক্রেতা মো. দিদার হোসেন বলেন, মিলাররা ফের চালের দাম বাড়িয়েছে। যে কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। বাড়তি দামে এনে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু ক্রেতারা আমাদের সঙ্গে কথা কাটাকাটি করছে।
নওগাঁ জেলার চালকল মালিক সমিতি সূত্র জানায়, ধানের দাম অনেক বাড়তি। যে কারণে চালের উৎপাদন মূল্য বেড়ে যাচ্ছে। ঈদের পর জিরাশাইল ধানের দাম মনপ্রতি ১৫০ টাকা বেড়েছে। সঙ্গে কাটারি ধানের দাম মনপ্রতি ১৫০-২০০ টাকা বেড়েছে। এর প্রভাবে নওগাঁয় পাইকারিতে চালে কেজিপ্রতি এক থেকে তিন টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন যুগান্তরকে বলেন, বোরো মৌসুমে চালের দাম কখনোই বাড়ার কথা না। চালের দাম বাড়লে সব শ্রেণির মানুষের সমস্যা হয়। এর মধ্যে সবচেয়ে কষ্টে থাকেন নিম্ন-আয়ের মানুষ। তাই চালের দাম নিয়ন্ত্রণে আনতে তদারকি জোরদার করতে হবে।
বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা বুধবার যুগান্তরকে বলেন, বাজারে চালসহ অন্যান্য পণ্যের দাম সহনীয় রাখতে ঈদের পর থেকেই তদারকি চলমান আছে। আজও অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে রাজধানীসহ সারা দেশে বাজারগুলোয় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে দাম বাড়ানোর প্রমাণ পেলে আইনের আওতায় আনা হবে।

যুগান্তর

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!