নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে: তাজুল

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে: তাজুল

প্রকাশিতঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি সমকালকে বলেন, ঈদের ছুটির মধ্যে আমরা খসড়া প্রতিবেদনটি পেয়েছি। প্রতিবেদনে একাধিকবার অপরাধের তথ্যের প্রমাণ মিলেছে। খসড়ার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। এরপর অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে। পরবর্তীতে অভিযোগ গ্রহণ করবেন ট্রাইব্যুনাল। সব মিলিয়ে ফরমাল চার্জ গঠনের মধ্যে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারকাজ মে মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হবে-এমন প্রত্যাশা করেন সুপ্রিমকোর্টের এই আইনজীবী।

তাজুল ইসলাম আরও বলেন, আমরা ইতিমধ্যে তিনটি মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছি। চলতি মাসে আরও একটি খসড়া প্রতিবেদন পাওয়া যাবে। সব মিলিয়ে চারটি মামলার চুড়ান্ত প্রতিবেদন আসবে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।

এর আগে গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া গত ২৭ মার্চ প্রসিকিউশন কার্যালয়ে জমা দেওয়া হয়। সাভারের আশুলিয়ায় ৬ ছাত্রকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় গণহত্যার মামলায় স্থানীয় এমপি ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনে দাখিল করা হয়। এই দুটি প্রতিবেদন চুড়ান্তভাবে প্রস্তুত করে ট্রাইব্যুনালে দাখিলের প্রস্তুতি চলছে।

তদন্ত সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার সরাসরি নির্দেশদাতা হিসেবে থাকছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এসব আদেশ বাস্তবায়নকারি হিসেবে সাবেক পুলিশ প্রধান চেৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হচ্ছে। গত ১৬ মার্চ ট্রাইব্যুনালের নির্দেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার অপরাধের প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। গত ১৮ মার্চ মামুনকে তদন্ত সংস্থার সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্ভাব্য দুই আসামির মধ্যে শেখ হাসিনা বর্তমানে ভারতে এবং সাবেক আইজিপি মামুন কারাগারে আছেন।

আওয়ামী লীগ সরকার পতনের দুই মাস পর ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সংগে ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে ১৮ নভেম্বর ট্রাইব্যুনাল শুনানিতে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে প্রথমে একমাস সময় দেওয়া হয়। এরপর আরও ২ মাস সময় দেন ট্রাইব্যুনাল। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি আরও ২ মাস সময় বাড়ান ট্রাইব্যুনাল। সেই হিসেবে আগামী ১৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। ওইদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানিয়েছিলেন, ২ মাস সময় হয়তো লাগবে না, এক মাসের মধ্যেই প্রতিবেদন তৈরির কাজ শেষ হয়ে যাবে। ইতিমধ্যে তদন্ত সংস্থা থেকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে প্রথম মামলার খসড়া প্রতিবেদন দাখিল করা হলো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!