এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ বাবুল মিয়া ওরফে বেরু মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। সে শ্রীবরদীর কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের মো: মোজা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তাকে মাদক মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদীর কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের মো: মোজা মিয়ার ছেলে মো: বাবুল মিয়া ওরফে বেরু মিয়া দীর্ঘদিন ধরে শ্রীবরদীর বিভিন্ন যায়গায় মাদক ব্যবসা করে আসছেন। । গত ৬ মে বুধবার রাত ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুল্লাহ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শ্রীবরদীর কুড়িকাহনিয়া বাজারের দক্ষিণ পাশে (শেরপুর – শ্রীবরদী সড়কের ) পাঁকা রাস্তার উপর হতে ১০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকে ১০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। । তিনি আরও বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোনো আপোষ না। কাজেই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




