নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিন্ডারগার্টেন গুলোতে পাঠদান

শেরপুরের শ্রীবরদীতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিন্ডারগার্টেন গুলোতে পাঠদান

প্রকাশিতঃ
স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা 
এজেএম আহছানুজ্জামান ফিরোজ  শেরপুর  প্রতিনিধি
সরকারি নির্দেশনাকে উপেক্ষা  করে শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও কেজি স্কুল পাঠদান চালিয়ে যাচ্ছে। এতে করে স্বাস্থ্য  ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীরা । কিন্তু প্রকাশ্যে পাঠদান চলতে থাকলেও অদৃশ্য কারনে সংশ্লিষ্ট কতৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে। এঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সচেতন মহল, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে। অনেকেই বলছেন তাঁদের খুঁটির জোর কি সংশ্লিষ্ট দফতরের চেয়ে শক্তিশালী।
সূত্রে জানা যায়, সরকার প্রাথমিক থেকে মাধ‍্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিনামুল্যে বছরের শুরুতেই বই বিতরণ করে এবং প্রতিবছর বই উৎসব করা হয়। এ পর্যায়ে  শেরপুরের শ্রীবরদীতে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরকারি, বেসরকারী ও কিন্ডারগার্টেন বা কেজি স্কুল গুলোতে বিনামুল্যে  বই দেওয়া হয়।  বতর্মানে কয়েক দিন ধরে সারাদেশে তীব্র তাপদাহের  কারণে সরকার সারাদেশে হিট এল্যার্ট জারি করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাউশি ও জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রেখেছে। কিন্তু শ্রীবরদী উপজেলার কিন্ডারগার্টেন গুলো নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে  পাঠদান চালিয়ে যাচ্ছে। সরেজমিনে আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল ও এইচ.আর মডেল স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে তারা শিক্ষকদের ভয়ে কথা বলতে রাজি হয়নি। এব্যাপারে শ্রীবরদী আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা চলমান ছিলো। তাই প্রতিষ্ঠান খোলা রেখেছি। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয় খোলা রাখতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে বলেন, বিদ্যালয় খোলা রাখা ঠিক হয়নি। এইচ.আর মডেল স্কুলের পরিচালক হাফিজুর রহমান ফারুক বলেন সকল কিন্ডারগার্টেন খোলা রয়েছে। তাই আমরাও পাঠদান অব্যাহত রেখেছি। রেইনবো একাডেমির ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর  পিতা সাইফুল ইসলাম শাহীন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয় খোলা রাখা ঠিক হয়নি। তীব্র তাপদাহের কারনে যেকোন সময় শিক্ষার্থীরা অসুস্থ হতে পারে। উল্লেখ্য, উপজেলায় ৬০টির অধিক  কিন্ডারগার্টেন রয়েছে।
সরকারি নির্দেশনা অমান্য করে  কিন্ডারগার্টেন গুলোর পাঠদান কার্যক্রম চালু রাখার ব‍্যাপারে  উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,  কিন্ডারগার্টেনগুলো ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত। তাই আমরা কিছু বলতে পারিনা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার বলেন, প্রতিষ্ঠানগুলো আমাদের নিয়ন্ত্রণাধীন না হওয়ায় আমরা কোন ব্যবস্থা গ্রহন করতে পারতেছি না।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তাই ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!