নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
২৬ বছর পর বাবার বাড়িতে এসে তালুকদার কন্যা মনোনয়ন প্রত্যাশী

২৬ বছর পর বাবার বাড়িতে এসে তালুকদার কন্যা মনোনয়ন প্রত্যাশী

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধি

২৬ বছর পর হঠাৎ করেই বাবার বাড়িতে এসে জামালপুর-৪ আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হয়েছেন সালিমা বেগম আরুণী।

 

আরুণী বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র সন্তান। ভোটের বা রাজনীতির মাঠে একেবারেই অপরিচিত একটি মুখ তিনি। এতো বছর পরে জামালপুরের সরিষাবাড়িতে এসে প্রার্থীতা ঘোষনা করায় তাকে অতিথি প্রার্থী বা বসন্তের কোকিল বলছেন স্থানীয় ভোটাররা।

 

সরিষাবাড়ির নেতাকর্মীরা জানান- ১৯৯৯ সালের ২০ আগস্ট মারা যায় বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার । এরপর থেকে প্রতিবছর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রয়াত আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কাঙালী ভোজের আয়োজন করেন। আর বিএনপির সাবেক মহাসচিবের কবরের মেরামতের কাজ করে আসছেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শিল্পী নাদিম তালুকদার।

 

এই দীর্ঘ সময় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের পরিবারের কাউকেই সরিষাবাড়িতে দেখা যায়নি। বিশেষ করে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে আরুণী কখনোই সরিষাবাড়িতে আসেনি। দলীয় কোনো কর্মকান্ড বা তাঁর বাবা আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন করতেও আসেননি তিনি।

 

দলীয় নেতা কর্মীরা জানান- ২০২৪ সালের ৫ আগস্টের পরেও আসেননি আরুণী। ২৬ বছর পর চলতি বছরের ২০ আগস্ট ব্যরিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীর দিন সরিষাবাড়িতে আসেন আরুণী। এরপর তিনি নিজেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষনা দেন। তবুও এখন তিনি বেশিরভাগ সময় পার করছেন রাজধানী ঢাকাতে। জেলা বিএনপির সম্মেলনের দিন জামালপুরে এবং মাঝে মধ্যে কয়েকটি শুক্রবারে সরিষাবাড়িতে দেখা গেছে তাকে।

 

সরিষাবাড়ি উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু  বলেন-‘আমরা যাকে চিনি না, জানি না। তিনি আজ এমপি মনোনয়ন প্রত্যাশী। টানা ১৭ বছর আমরা হামলা- মামলার শিকার হয়েছি। পালিয়ে থেকেছি। তখন তাকে আমরা দেখতে পায়নি। কাছে পায়নি। তিনি দীর্ঘদিন মৃত্যুবার্ষিকীতে বাবার কবরটাও জিয়ারত করতে আসেনি।’

 

সরিষাবাড়ি পৌর বিএনপির জহুরুল ইসলাম পিন্টু বলেন- ‘এমন ব্যক্তিই এমপি  বা এমপি মনোনয়ন প্রত্যাশী হবেন। যিনি সবসময় আমাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। হঠাৎ করে আসলেই কি এমপি হওয়া যায়। আর তার সাথে যাদের আমরা দেখতে পাচ্ছি। তাদের অধিকাংশই বিএনপির সাথে সরাসরি সম্পৃক্ত নয়। তারা সুযোগ পেয়ে ফায়দা লুটার চেষ্টা করছে।’

 

এসব বিষয়ে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মোবাইল ফোনে বলেন-‘আমি এসেছিলাম, বাবার কবরও জিয়ারত করেছিলাম। মাঝখানে বেশ কিছু দিনের একটি গ্যাপ হয়েছিলো। এখন আবার আসছি, সামনেও আসবো। এই অভিযোগটি সবার নয়। মুষ্টি ম্যায় কিছু ব্যক্তির। এটি আমার চিন্তার বিষয় নয়।’

 

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা বেগম আরুণী ও লেভেলে পড়াশোনা শেষ করে ইন্টোরিয়র ডিজাইনের উপর ডিপ্লোমা করেন। নোয়াখালী জেলায় তার বিয়ে হয় এবং পরিবার নিয়ে রাজধানী ঢাকার ডিএচইউ-এ বসবাস করেন তিনি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!