নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গনপরিবহন চলাচল  বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গনপরিবহন চলাচল  বন্ধ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় ছাত্রদের গাড়ি ভাংচুর এবং ড্রাইভিং লাইসেন্স পরিক্ষার নামে হয়রানী ও শ্রমিকদের নিরাপত্তার দাবীতে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে সকল প্রকার গনপরিবহন চলাচল  বন্ধ রেখেছে  পরিবহন মালিক ও শ্রমিকরা। শুক্রবার(৩আগষ্ট) সকাল থেকে মালিকও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। কোন রকম আগাম ঘোষনা ছাড়া গনপরিবহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। নারায়ণগঞ্জ  টার্মিনালসহ বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের র্দীঘক্ষন দাড়িয়ে  অপেক্ষা করতে দেখা যায়।

বাস চলাচল বন্ধ থাকায় নারায়ণগঞ্জ থেকে অনেক যাত্রীকে বিকল্প ব্যবস্থায় সিএনজি, রিক্সাসহ বিভিন্ন পরিবহনে করে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেতে হয়। আর এই সুযোগে  রিক্সা ও সিএনজি চালকরা  দ্বিগুন ও তিনগনের বেশী ভাড়া হাতিয়ে নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, রাস্তায় কোন কারন ছাড়াই ছাত্ররা নির্বিচারে গাড়ি ভাংচুর করছে। গত পাচঁ দিনে নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে শত শত গাড়ি ভাংচুর করা হয়েছে। এতে অনেক পরিবহন শ্রমিক আহত হয়েছে। শ্রমিকরা নিজের জীবনের নিরাপত্তার  দাবিতে বাস চালাচ্ছেনা। বাস ভাংচুরের কারনে মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।  যে কারনে শ্রমিকরা গাড়ি চালাতে চাচ্ছেনা। তবে  গাড়ি চলাচল বন্ধ রাখার কেন্দ্রীয় কোন সিদ্ধান্ত হয়নি।

নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি সামসুজ্জামান জানান,  রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পর থেকে প্রতিদিনই ছাত্ররা রাস্তায় যানবাহন ভাংচুর করছে। চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র , ফিটনেস  পরিক্ষার নামে  গাড়ির চাবি নিয়ে যাচ্ছে। এতে করে সড়কে নানা হয়রানির শিকার হচ্ছে পরিবহন শ্রমিকরা । অনেক জায়গায় গাড়ি ভাংচুরের কারনে শ্রমিকরা আহত হয়েছে। কিন্তু এসব ঘটনা মিডিয়ায় আসছেনা।  তাই বাধ্য হয়ে শ্রমিকের জীবনের নিরাপত্তার কথা ভেবে সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রেখেছি আমরা। তিনি বলেন, গনপরিবহন ও রাস্তায় শৃংখলা আমরাও চাই। আমারা  জীবিনের নিরাপত্তা চাই।  সকারকে এই বিষয়য়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

নারায়ণগঞ্জ বাস টার্মিনালে দাড়িয়ে থাকার যাত্রী সালাম মিয়া জানান, কোর রকম পূর্ব ঘোষনা ছাড়া গনপরিবহন চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রীরা চরম দুভোর্গে পড়েছে। র্দীঘ সময় দাড়িয়ে থেকে বাস না পেয়ে পরিবার পরিজন নিয়ে ভেঙ্গে বিকল্প পরিবহনে ঢাকায় যেতে হয়েছে।  এদিকে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন দুরপাল্লার গাড়ির সাথে সল্পদুরত্ব রুটে চালচলকারি  বাস মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

সফিকুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, পরিবহন মালিক শ্রমিকদের কাছে যাত্রীরা  জিন্মি হয়ে পড়েছে।  তারা যে ভাবে হঠাৎ করে গনপরিবহন রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে তা মোটেও উচিত হয়নি। আর এতে যাত্রীরা বাসা থেকে বের হয়ে এসে দুভোর্গের শিকার হচ্ছেন। তিনি বলেন,  রিক্সা ও সিএনজি চালকরা এই সুযোগে কয়েকগুন ভাড়া  হাতিয়ে নিচ্ছেন। তিনি বলেন, সড়কে যে বিশৃংখরা চলছে তা দুর করতে সরকাকে  কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন।

মেঘনা ঘাট থেকে ঢাকা যাবেন হোসেন মিয়া। কিন্তু তিন ঘন্টা দাড়িয়ে থেকে কোন যানবাহন না পেয়ে মেঘনা থেকে ঢাকার গুলিস্থান যেতে সিএনজি  পাচঁশ টাকায় সিএজি ঠিক করেছেন। তিনি জানান, তার এক নিকট আত্বীয় হাসপাতালে ভর্তি রয়েছে। তার চিকিৎসা করানোর জন্যই তিনি বাধ্য হয়ে বেশী টাকা ভাড়া গুনে ঢাকা যাচ্ছেন।

উৎসব পরিবহনের বাসের চালক সাব্বির হোসেন জানান,  রাস্তায় কোন দুর্ঘটনা বা কোন কিছু ঘটলেই গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। কিন্তু এর কোন বিচার হয়না। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা ঘটলে যেমন বাসের চালক ও হেলপাড়কে আইনের আওতায় আনা হয় ঠিক তেমনি বাবে কেউ যদি অন্যায় ভাবে বাস ভাংচুর ও অগিনসংযোগ করে তাদেরও আইনের আওওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানান। তবেই সড়কে শৃংখলা ফিরে আসবে বলে তিনি দাবি করেন।#

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!