নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য স্থির করে দেয়

বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য স্থির করে দেয়

প্রকাশিতঃ

রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশের দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা ব্যাপক বিক্ষোভের মুখে হঠাৎ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। এতে সিদ্ধান্ত হয়, কারফিউ বলবৎ করতে সেনারা বেসামরিক লোকদের ওপর গুলি চালাবেন না। ওই বৈঠকের আলোচনা সম্পর্কে অবগত দুজন সেনা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান পরদিন সোমবার সকালে শেখ হাসিনাকে জানান, সেনারা দেশজুড়ে জারি করা কারফিউ (বল প্রয়োগ করে) কার্যকর করতে পারবেন না।

ভারতে এ বিষয়ে অবহিত হওয়া একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই ভারতীয় কর্মকর্তা বলেন, বার্তাটি ছিল পরিষ্কার : শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন নেই।

শীর্ষ সামরিক কর্মকর্তাদের রবিবার রাতের অনলাইন বৈঠকটির বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া সেনাবাহিনীর সমর্থন হারানোর বার্তা আগে প্রকাশিত হয়নি। বৈঠকসংক্রান্ত এসব তথ্য থেকেই বোঝা যায়, কী প্রেক্ষাপটে শেখ হাসিনার ১৫ বছরের শাসনকাল এমন বিশৃঙ্খল ও আকস্মিকভাবে শেষ হলো।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী রবিবার রাতের আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, এটি যেকোনো বিশৃঙ্খলার ঘটনার পর হালনাগাদ তথ্য নিতে নিয়মিত বৈঠক মাত্র। সেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আরো প্রশ্ন করা হলেও তিনি বিস্তারিত কিছু জানাননি।

এ বিষয়ে কথা বলতে বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তাঁর ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তিনি সাড়া দেননি।

রয়টার্স শেখ হাসিনার শাসনের শেষ ৪৮ ঘণ্টার পরিস্থিতি বোঝার জন্য ঘটনাপ্রবাহ সম্পর্কে অবগত চারজন কর্মরত সেনা কর্মকর্তা এবং অন্য দুটি সূত্রসহ ১০ জনের সঙ্গে কথা বলেছে। বিষয়টি সংবেদনশীল বলে অনেকেই তাঁদের নাম প্রকাশ করতে চাননি।

শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেননি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। কিন্তু তিনজন সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিক্ষোভের মাত্রা এবং একে কেন্দ্র করে কমপক্ষে ২৪১ জন নিহত হওয়ার কারণে যেকোনো মূল্যে শেখ হাসিনাকে সমর্থন করা অন্যায্য হতো।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সেনাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল।

সেটিই সম্ভবত সেনাপ্রধানের ওপর চাপ সৃষ্টি করেছে। সেনারা বাইরে মোতায়েন ছিলেন। কী ঘটছে, তা তাঁরা দেখছিলেন।’

এর আগে গত শনিবার জেনারেল ওয়াকার সেনাবাহিনীর এক মতবিনিময়সভায় কয়েক শ সেনা কর্মকর্তার উদ্দেশে বক্তব্য দেন। ওই সভার কিছু বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, সেনাপ্রধান সভায় ঘোষণা করেন, প্রাণহানি এড়াতে হবে। সেনা কর্মকর্তাদের ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি। সেনাবাহিনী যে জোর করে চলমান সহিংস বিক্ষোভ দমন করবে না, এটি ছিল তার প্রথম ইঙ্গিত, যা শেখ হাসিনাকে নাজুক অবস্থায় ফেলে।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ শাহেদুল আনাম খানসহ কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গত সোমবার কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছিলেন। শাহেদুল আনাম খান বলেন, ‘সেনাবাহিনী তখন আমাদের বাধা দেয়নি। সেনাপ্রধান যেমন অঙ্গীকার করেছিলেন, সেনারা সেভাবেই কাজ করেছেন।’

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ঘোষিত কারফিউয়ের প্রথম দিন ছিল সোমবার। সেদিন শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনের ভেতরে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। শহরের রাজপথে জনতার ভিড় ক্রমেই বাড়ছিল। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনের নেতাদের গণযাত্রার ডাকে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ বাইরে থেকে শহরের কেন্দ্রস্থলের দিকে যেতে থাকে।

রয়টার্সের খবরে বলা হয়, উল্লিখিত ভারতীয় কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুজন বাংলাদেশির তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ৭৬ বছর বয়সী শেখ হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন। স্থানীয় একটি সূত্র জানায়, শেখ হাসিনার সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্থানীয় সময় দুপুরে তাঁরা একসঙ্গে বিমানযোগে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন।

ভারতের আরেকজন সরকারি কর্মকর্তা বলেন, শেখ হাসিনাকে ‘কূটনৈতিকভাবে’ জানানো হয়েছিল, ঢাকার পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এ আশঙ্কা থাকায় ভারতে তাঁর অবস্থান হতে হবে সাময়িক। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাত্ক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

রয়টার্স বলেছে, দেশ থেকে শেখ হাসিনাকে চলে যাওয়ার সুযোগ দেওয়ায় কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মধ্যে অসন্তোষ রয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ শাহেদুল আনাম খান বার্তা সংস্থাটিকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, তাঁকে নিরাপদে চলে যেতে দেওয়া উচিত হয়নি। এটি একটি বোকামি।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!