নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ব্যাংককে মোদি-ইউনূস বৈঠক আশার আলো, নাকি নতুন সংকটের শুরু?

ব্যাংককে মোদি-ইউনূস বৈঠক আশার আলো, নাকি নতুন সংকটের শুরু?

প্রকাশিতঃ

দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন

শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতির ৮ মাস পর প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয় গত ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে, ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে।

বৈঠকটি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত বছরের ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রতিবেশী দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ। আর এই বৈঠক হলো এমন এক সময়ে, যখন দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুতই খারাপের দিকে যাচ্ছিল।

বৈঠকে কী আলোচনা হলো?

বৈঠকে উভয় পক্ষ তাদের মূল উদ্বেগ প্রকাশ করেছে। মোদি অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হচ্ছে। আর ড. ইউনূস ফের হাসিনার প্রত্যর্পণের দাবি তোলেন।

বাংলাদেশ এই বৈঠককে ‘খুবই গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করে। অন্যদিকে ভারত জানায়, সব দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার মাধ্যমে সমাধানের ওপর দুই নেতা একমত হয়েছেন।

তবে মূল অর্জন ছিল—বৈঠকটি অনুষ্ঠিত হওয়াই। কারণ, এর আগে বাংলাদেশ বহুবার ভারতকে বৈঠকের অনুরোধ জানালেও তা উপেক্ষিত ছিল। তাই ব্যাংককের এই বৈঠককে অনেকে সম্পর্ক পুনর্গঠনের প্রথম ধাপ হিসেবে দেখছেন।

বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ভাষায়, ‘বহুল প্রতীক্ষিত এই বৈঠক বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য একটি ইতিবাচক সংকেত। আশা করা যায়, এর মাধ্যমে ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের পথ তৈরি হবে।’

কিন্তু সেই আশায় পানি ঢাললো ভারত নিজেই। ব্যাংকক বৈঠকের ঠিক তিন দিন পর ভারত ঘোষণা করে, ২০২০ সালে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হচ্ছে। এই সুবিধার ফলে বাংলাদেশ তার রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠাতে ভারতের স্থলবন্দর, বিমানবন্দর এবং সমুদ্রবন্দর ব্যবহার করতে পারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতের বন্দর ও বিমানবন্দরে ‘চরম জট’ ও ব্যয়বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় রপ্তানিকারকদের অভিযোগ ছিল, বাংলাদেশের পণ্য পরিবহনের কারণে তাদের নিজস্ব রপ্তানিতে দেরি ও ক্ষতি হচ্ছে। তবে সিদ্ধান্তটি নেওয়ার সময়ের জন্য এতে কূটনৈতিক ইঙ্গিত রয়েছে বলেই ধারণা।

এদিকে ড. ইউনূস মার্চের শেষ সপ্তাহে চীন সফর করেন। সেখানে তিনি বলেন, ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলে কোনো সমুদ্রপথ নেই। আমরাই এ অঞ্চলের একমাত্র সমুদ্র রক্ষক। এতে বিশাল সম্ভাবনা রয়েছে চীনা অর্থনীতির বিস্তারের।’

তার এই বক্তব্য দিল্লিকে স্পষ্ট বার্তা দেয়। ভারতের জন্য স্পর্শকাতর সিলিগুঁড়ি করিডোর খুব কাছেই, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের একমাত্র সংযোগপথ। এই করিডোরের আশপাশে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, এমনকি চীনের অবস্থানও।

এমন অবস্থানে দাঁড়িয়ে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বার্তা দেওয়া ছিল ভারতের নিরাপত্তা উদ্বেগে আঘাত করার মতো। চীনপন্থি এই অবস্থান হয়তো ইউনূসকে তাৎক্ষণিক কূটনৈতিক সুবিধা এনে দেয়।

অনেকেই মনে করেন, ইউনূসের চীন সফরের কূটনৈতিক চাপেই মোদি বৈঠকে বসতে বাধ্য হন। তবে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল সেই প্রাথমিক সাফল্যে বড় ধাক্কা দেয়।

ভারতের এ সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা আসে— বাংলাদেশ থেকে আমদানি পণ্যে ৩৭ শতাংশ ‘পাল্টা’ শুল্ক বসানো হবে। যদিও ৯০ দিনের জন্য সেটি স্থগিত রয়েছে। তবুও তাতে বাংলাদেশের অর্থনীতি গভীর অনিশ্চয়তায় পড়েছে।

অন্যদিকে ভারতের বন্দর ব্যবহারের সুযোগ বন্ধ হওয়ায় বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ইস্ট এশিয়া, মধ্য এশিয়া ও ইউরোপে রপ্তানি বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়বে। তাদের এহেন সিদ্ধান্তের ফলে পরিবহণ খরচ বাড়বে, সময় লাগবে বেশি এবং ঝুঁকিও বাড়বে। এর ফলে অনেক গার্মেন্ট কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। বেকার হয়ে যেতে পারেন লাখ লাখ শ্রমিক।

তাই ব্যাংককের হাস্যোজ্জ্বল করমর্দনের আড়ালেও বাংলাদেশের জন্য এই পর্বটা শেষ পর্যন্ত হয়ে উঠল কূটনৈতিক চাপে ভরা এক কঠিন সময়। ড. ইউনূস হয়তো বেইজিংয়ে বাহবা কুড়িয়েছেন। তবে তার কিছু মন্তব্যই হয়তো ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!