নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
আমরা থার্ড জেন্ডার এর পক্ষে তবে ট্রান্সজেন্ডার এর বিপক্ষে -মুফতি মাসুম বিল্লাহ

আমরা থার্ড জেন্ডার এর পক্ষে তবে ট্রান্সজেন্ডার এর বিপক্ষে -মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশিতঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দৈনিক শিক্ষায় প্রকাশিত নিউজে বলা হয়েছে, “শরিফ-শরীফার গল্পে নাকি কোন ভুল পাওয়া যায়নি। কিছু শব্দ হয়ত পরিবর্তন করা যেতে পারে”। অথচ ওখানে স্পষ্ট উল্লেখ আছে যে, “ছোট বেলায় ছেলে-মেয়েতে কোন পার্থক্য নেই”। এই বাক্যে সুস্পষ্ট ট্রান্সজেন্ডার এর দিকে ইঙ্গিত দেয়। আমরা থার্ড জেন্ডার এর পক্ষে তবে ট্রান্সজেন্ডার এর বিপক্ষে।এই গল্পে থার্ড জেন্ডার এর কথা বলা হলেও ট্রান্সজেন্ডারকে সুকৌশলে প্রমোট করা এবং কোমলপ্রাণ শিশু-কিশোরদের মনে জেন্ডার সম্পর্কে বিভ্রান্তের বীজ বপন করা হয়েছে।
আজ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশব্যাপী প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এমতাবস্থায় প্রচন্ড তাপদাহে বেশি বেশি তওবা ইস্তেগফার করে কৃত গোনাহের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ার কাছে তওবা করতে হবে। তিনি কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ পাক সূরা রূমের ৪১ নং আয়াতে বলেছেন, ‘জলে স্থলে সমস্ত বিপর্যয় মানুষের দু’ হাতের কামাই।’ আগুন, খরা, বন্যা এগুলোকে আমি বিপর্যয় মনে করি। জলবায়ু ও আবহাওয়ার দ্রুত পরিবর্তন মানবসভ্যতার জন্য এক অশনিসংকেত। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বরফ গলে যাওয়া এবং ওজোনস্তরের ফুটো বা ফাটল সভ্যতার ধ্বংসের কারণ হতে পারে। সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, জল-স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। (আল-কোরআন, সুরা-৩০ রুম, আয়াত: ৪১)।
নেতৃদ্বয় আরও বলেন, দেশের অবস্থা ভালো নয়। দুর্নীতি দুঃশাসন মারাত্মক আকার ধারণ করেছে। কিশোর গ্যাং-এর কবলে দেশের মানুষ। এই কিশোর গ্রাং একদিনে সৃষ্টি হয়নি। তিনি বলেন, অবাধে মাদক বিক্রি, সরবরাহ এবং পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষা তুলে দেয়ায় দেশের এই অবস্থা। তিনি বলেন কিশোর গ্যাংসহ যে কোন অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতা মূলক করতে হবে। তিনি ফরিদপুরের মধুখালী ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে দুই ভাই আরশাদুল ও আশরাফুলকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!