নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার, পরিষ্কারও করা হচ্ছে

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার, পরিষ্কারও করা হচ্ছে

প্রকাশিতঃ

রাজধানীর গুলিস্তানে গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’ ব্যানার টানানো ছিল। সেখানে এখন ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টানিয়ে কার্যালয়টিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।

প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার থেকে ১০ তলাবিশিষ্ট ভবনটির পরিষ্কার করা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সেখানে ১০-১২ ব্যক্তিকে পরিষ্কারের কাজ করতে দেখা গেছে। তারা বলেছেন, পুরো ভবন পরিষ্কার করবেন তারা। আর ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েক ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, ভবনটির তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।

এর আগে বুধবার সকাল থেকেই নিচতলা পরিষ্কার করা হয়। উৎসুক পথচারীদের অনেকেই ভবনটির ছবি তুলছেন।

নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা বলেন, পুরো ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে। তবে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি। তারা বলেন, পুরো ভবনের কোন তলায় কী হবে, তা ছাত্র-জনতা ঠিক করবে।

গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন বিকেলেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পর বেশ কিছুদিন ধরেই সেখানে চলে লুটপাট। ভবনটির আসবাব ও ধাতব জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে পরিত্যক্ত ভবনটি ছিন্নমূল মানুষসহ রিকশাচালক ও শ্রমিকদের শৌচাগারে পরিণত হয়। ভাসমান মানুষের নেশা ও আড্ডাস্থলও ছিল এটি। মলমূত্র ও আবর্জনার স্তূপ জমে থাকার কারণে উৎকট গন্ধে ভবনটির সামনের সড়ক দিয়ে চলতে গেলে নাক চেপে যেতে হতো।

কয়েক মাস আগে ‘জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়’ ব্যানার টানানো হলেও ভবনটি পরিত্যক্ত অবস্থায়ই ছিল। এবার নতুন ব্যানার টানিয়ে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।

রাজধানীর গুলিস্তান এলাকায় দলটির কার্যালয়ের পুরোনো ভবন ভেঙে ১০ তলাবিশিষ্ট নতুন এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। ২০১৮ সালের ২৩ জুন কেন্দ্রীয় কার্যালয়টি উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ভবনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে তৈরি করা হয়।

সুত্র:সমকাল

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!