নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
ইউনিট কমিটি দিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যর্থতার আড়াই বছর!

ইউনিট কমিটি দিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যর্থতার আড়াই বছর!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা হওয়ার প্রায় দেড় বছর অতিবাহিত হলেও এখনো বাস্তবতার মুখ দেখেনি ইউনিট কমিটি গুলো। এর আগেও প্রায় এক বছর মনিরুল ইসলাম সজল আহবায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান এবং সাহেদ আহম্মেদকে  সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। যা পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ আহবায়ক কমিটিতে রুপ পায়। যদিও দায়িত্বে থাকা কর্তাবাবুরা কেন্দ্রীয় নেতাদের উপর দোষ চাপিয়ে নিজেদের দায়সারা কৌশল অবলম্বন করছেন। কিন্তু কমিটিতে থাকা অনেক নেতাই আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদের ব্যর্থতার বিষয় অভিযোগ করছেন।

 

যুবদলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হলে সাংগঠনিক দক্ষতা সম্পুর্ণ নেতাদের দিয়ে বিভিন্ন থানার ইউনিট কমিটি গুলো ঘোষনা করা প্রয়োজন। যা দায়িত্বরত কর্তাবাবুরা বাস্তবে রুপ দিতে কারপন্যতা করছেন বলে তূণমূলের দাবি।

 

এ বিষয় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের তূণমূল নেতাকর্মীরা দাবি করে আরও বলেন, আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করার অপরাধে স্বৈরাচারী হাসিনার সরকারের পেটুয়া বাহিনী মিথ্যা মামলা হামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। আমাদের সাথে পরিবারের লোকজনও নির্মম অত্যাচারের শিকার হয়েছে। তবুও কারো রক্তচক্ষুকে ভয় পাইনি।

 

দেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে রাজপথে নিরলশ আন্দোলন সংগ্রাম করে গেছি। কিন্তু ৫ আগষ্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে দলের নেতাকর্মীদের রং এমন ভাবে পাল্টে গেছে। তাদের চরিত্র দেখে গিরগিটিও লজ্জা পায়। দলের দুঃসময়ে তারা আমাদের ফোন করে আন্দোলন সংগ্রামের কথা বলতো। আর এখন তাদের ফোন করে আমরা পাই না। দলের তৃণমূলকে মূল্যায়ণ করা না হলে ভবিষ্যত্বে দলের পরিস্থিতি ভয়াবহ হবে।

 

তারা আরও বলেন, আমরা দল ও দেশের স্বার্থে কাজ করেছি এখন দল আমাদের মূল্যায়ন করবে। কিন্তু নিজেদের রামরাজত্ব ধরে রাখতেই পদ আকড়ে বসে আছে।

 

এদিকে,বিএনপি ক্ষমতার মসনদে বসার প্রায় সাড়ে চার মাস অতিবাহিত হয়েছে। রাষ্ট্রপরিচালনায়ও বেশ প্রশংসা কুড়াছেন দেশবাসীর কাছ থেকে। এবার ঘড় সাজাতে ও তূর্ণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে সাংগঠনিক কাজে হাত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সুবাদে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে স্থানীয় পর্যায় সকল কমিটির বিষয় বেশ নজরদারিতে রেখেছেন দলের হাই কমান্ড।

 

৫ই আগষ্ট স্বৈরাচারী হাসিনার সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির মত নানা অপরাধ কর্মকান্ডে জড়িত এবং আঙ্গুলফুলে কলাগাছে পরিনত হওয়া নেতাদের বিষয় খোজ খবর নিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। কারন এবার দেশ ও দল বাঁচাতে ত্যাগী নেতাদেরকে প্রধান্য দেয়ার বিষয় বিশেষ নজরদারী চলছে।

 

কেন দেওয়া হচ্ছে না মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটি গুলো জানতে চাইলে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমাদের একতিয়ার নেই যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশ ছাড়া ইউনিট কমিটি দেয়ার। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পেলেই আমরা কমিটি দিতে পারবো।

 

সদস্য সচিব সাহেদ আহম্মেদ বলেন, নিয়মতান্ত্রিক ভাবেই আমরা ইউনিট কমিটি গুলো ঘোষনা করবো। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের কমিটি দিতে হবে।

 

সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান বলছেন ভিন্ন কথা তার ভাষ্য মতে, আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারনেই কমিটি ঘোষনা করা হচ্ছে না। যাদের সাইনিং পাওয়ার দেওয়া হয়েছে তারা নিজেদের মনগড়া কমিটি দিতে চেয়ে ছিলো। এতে করে দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হতো তাই সেখানে আমরা বাধা প্রদান করায় কমিটি ঘোষনা করছে না বলে আমার ধারনা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!