নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, দুই নারী গ্রেপ্তার
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর প্রবাসীর লাশ উত্তোলন
একের পর এক বিতর্কে বেকায়দায় জামায়াত
নতুন ১৭ প্রকল্পে বিদেশি ঋণের খোঁজে সরকার,চাওয়া হবে ৩.৯ বিলিয়ন ডলার
সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪
নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে ই-পাসপোর্টের চেষ্টায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ
শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু
বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
বন্দরে ৫০ পিস ইয়াবাসহ সামসুদ্দিন গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ
বন্দরে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
সোনারগাঁয়ের ওসিকে রংপুরে বদলি
ফতুল্লায় পুত্রকে দেখতে এসে ট্রাকচাপায় বাবার মৃত্যু
গোগনগরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি, আইন কী বলে?
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
রুপগঞ্জে গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার লুট, আসামি রুবেলের মৃত্যুদন্ড
সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে ফেলে যাওয়া বোমা আতঙ্ক ব্যাগে মিললো কাপড় !
জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল – কৃষিবিদ তুহিন
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার
Next
Prev
প্রচ্ছদ
একের পর এক বিতর্কে বেকায়দায় জামায়াত

একের পর এক বিতর্কে বেকায়দায় জামায়াত

প্রকাশিতঃ

ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে জামায়াতে ইসলামী। কিন্তু নতুন এ রাজনৈতিক উচ্চতায় ওঠার কয়েক মাসের মধ্যেই একের পর এক বিতর্কে বেকায়দায় পড়েছে দলটি। সুত্রঃ কালের কন্ঠ

সংসদ সদস্যের ব্যক্তিগত ভিডিওকাণ্ড, সরকারি বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ এবং জোট রাজনীতিতে টানাপোড়েন—এ তিন ইস্যু এখন একসঙ্গে চাপ তৈরি করেছে জামায়াতের ওপর।

আগামীর সময় এক প্রতিবেদনে প্রকাশ করে, প্রধান বিরোধী দল হওয়ার পর জনআকাঙ্ক্ষা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জনপর্যবেক্ষণও। ফলে আগে যেসব ঘটনা সীমিত পরিসরে থাকত, এখন সেগুলো বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হচ্ছে। আন্দোলনকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদকেন্দ্রিক বিরোধী দলের ভূমিকায় এসে নতুন বাস্তবতার চাপ সামলানোর পরীক্ষায় পড়েছে জামায়াত।

সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে দলটি। আদর্শিক ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দ্রুতই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। জামায়াতের রাজনীতিতে নারী-সম্পর্কিত এমন বড় বিতর্কে কোনো নেতার নাম প্রকাশ্যে আসার ঘটনা এটিই প্রথম।

দলীয় সূত্র বলছে, ঘটনাটিকে শুধু ব্যক্তিগত বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে না; এর আইনগত, সাংগঠনিক ও রাজনৈতিক প্রভাবও মূল্যায়ন করছে নেতৃত্ব।

এর আগে সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরে সব সংসদ সদস্যের কাছে লিখিত নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় সরকারি অনুদান, ত্রাণ ও আর্থিক সহায়তার ক্ষেত্রে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ব্যক্তিগত সহকারী (পিএ), ব্যক্তিগত সচিব (পিএস) কিংবা তাদের স্বজনদের জন্য কোনো ধরনের সুপারিশ বা বরাদ্দ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় পর্যায়েও সরকারি বরাদ্দে অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংসদের বাইরেও নতুন চাপ তৈরি হয়েছে জোট রাজনীতিতে। হেফাজতে ইসলামের উদ্যোগে কওমিভিত্তিক নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরুর পর ১১-দলীয় জোট থেকে বেরিয়ে গেছে খেলাফত মজলিস। সংশ্লিষ্টদের আশঙ্কা, আরও কয়েকটি দলের অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জামায়াতের নেতাদের একটি অংশের দাবি, তাদের নেতৃত্বাধীন জোটকে দুর্বল করার উদ্দেশ্যেই কওমি ধারার দলগুলোকে আলাদা করার চেষ্টা চলছে।

দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও ধারাবাহিকভাবে এমন বিতর্ক তৈরি হলে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দলের নৈতিক ও স্বচ্ছ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সে কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব আগের যেকোনো সময়ের তুলনায় কঠোর অবস্থান নিয়েছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত রুকন সম্মেলনে জামায়াত আমির নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন—জনপ্রতিনিধি বা নেতাদের কোনো আচরণ যেন দলের আদর্শ ও জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ না করে। তিনি বলেন, ‘ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।’ একই সঙ্গে তিনি নেতাদের স্মরণ করিয়ে দেন, ‘সাদা কাপড়ে দাগ লাগলে তা সবচেয়ে বেশি চোখে পড়ে।’

জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, ‘প্রধান বিরোধী দল হওয়ার পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। অন্য দলের ক্ষেত্রে যেটি ছোট ঘটনা, আমাদের ক্ষেত্রে সেটিই বড় বিতর্ক হয়ে যায়। কিছু ঘটনায় আমরা বিব্রত হয়েছি। বিশেষ করে গাজী নজরুলের ঘটনাটি দলের জন্য বড় ইমেজ সংকট তৈরি করেছে।’

দলটির নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো রাজনৈতিকভাবে দলের জন্য অস্বস্তিকর। জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে নির্বাচিত প্রতিনিধিদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা বিতর্ক এড়াতে কেন্দ্রীয়ভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ড. আইনুল ইসলাম বলেন, ‘জামায়াত প্রথমবারের মতো বড় সংসদীয় শক্তি হয়েছে। ফলে তাদের প্রতিটি পদক্ষেপ এখন জনপর্যবেক্ষণে। সাংগঠনিক শৃঙ্খলা, রাজনৈতিক পরিপক্বতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা—সব ক্ষেত্রেই এখন দলটিকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!