নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
গিয়াসকে বারী: আপনি কেমন শিক্ষিত, আপনার সন্তানরা অশিক্ষিত?

গিয়াসকে বারী: আপনি কেমন শিক্ষিত, আপনার সন্তানরা অশিক্ষিত?

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ–৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দীনের মুখোশ উন্মোচন করে দেয়ার হুমকি দিয়েছেন এক সময়কার তারই ঘনিষ্ঠজন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আব্দুল বারী ভুঁইয়া। একই সঙ্গে গিয়াসের সন্তানদের নিয়ে কটাক্ষ করে বক্তব্য রেখেছেন। গিয়াসকে প্রশ্ন রেখে বারী ভুঁইয়া বলেছেন, আপনি কেমন শিক্ষিত, আপনারা সন্তানরা অশিক্ষিত? তবে বারী ভুঁইয়া এর আগেও গিয়াস ও তার সন্তানদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন, যা পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এবার গিয়াসের প্রতি চরম ক্ষেপেছেন বারী ভুঁইয়া।

স্থানীয়রা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে গিয়াসের নির্দেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদারকে নিয়ে নানা কটুক্তিমুলক বক্তব্য রাখতেন বারী ভুঁইয়া। এমনকি রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সাজানো ও জেল খাটানোর পেছনে গিয়াসের হয়ে ভুমিকা রাখেন বারী ভুঁইয়া। কিন্তু রিয়াদ চৌধুরী কারামুক্ত হলে তার কাছে গিয়ে ক্ষমা চান এবং তাদের সঙ্গে রাজনীতি করার মত প্রকাশ করেন। বর্তমানে গিয়াস বিরোধী হয়ে টিটু, রিয়াদ ও ‍রুহুল আমিনদের খুশি করতে গিয়াসের বিরুদ্ধে নানা কটুকক্তিমুলক ও কটাক্ষমুলক বক্তব্য রাখছেন বারী ভুঁইয়া।

২ জানুয়ারী শুক্রবার রাতে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন বারী ভুঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

গিয়াসউদ্দীনকে উদ্দেশ্য করে আব্দুল বারী ভুঁইয়া বলেন, যারা এক সময় আমাদের দল করতেন, বহিষ্কৃত হয়েছেন, এখন স্বতন্ত্র নির্বাচন করছেন। উনারা কিছু কিছু শোক সভা করছেন, শোক সভায় ব্যক্তিগত কুৎসা রটনা করছেন। শোকসভাতো শোকসভাই, সেখানে তো কেউ গুনাহ অর্জনের জন্য যায় না, কারো ব্যক্তিগত দোষত্রুটি খোজার জন্য যায় না। আর আপনি যেই দোষত্রুটিগুলোর কথা বলেছেন, আগে নিজের চেহারা আয়নায় দেখুন, এসব গুণগুলো আপনার মধ্যে আছে। আপনাকে সাবধান করতে চাইনা, আপনাকে বলতে চাই যে, আগামী দিনে আপনি যদি এ রকম কুৎসা রটনা করেন তাহলে আপনি কখন ১৫ আগস্ট পালন করেছেন, কখন আইভীর গলায় মালা পড়িয়েছেন, সব ফাঁস করে দিবো। সুতরাং ব্যক্তিগত কুৎসা রটাবেন না। আপনি একজন অধ্যক্ষ দাবি করেন, আমরাও স্বীকার করি। কিন্তু অধ্যক্ষ মানে এই নয় আমার সন্তান অশিক্ষিত হবে। আপনি সন্তানদের শিক্ষিত করতে পারেননি, আপনি কেমন শিক্ষক? আপনি আমাদের নিয়ে টানাহেছড়া করবেন না দয়া করে, আর যদি করেন তাহলে সকল মুখোশ উন্মোচন করে দেয়া হবে।

সুত্র: যুগের নারায়ণগঞ্জ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!