নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
দিল্লিতে হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে যা জানা গেল

দিল্লিতে হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে যা জানা গেল

প্রকাশিতঃ

২০২৪ সালের ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক স্বৈরশাসক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এখন তিনি সেখানেই অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি দিল্লিতে শেখ হাসিনার নেতাকর্মীদের উদ্দেশে প্রকাশ্যে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের দৃশ্য।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক নয়; বরং, এটি ২০১৮ সালের পুরোনো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Sadeq Sibli’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত একটি ছবি পাওয়া যায়, যা আলোচিত ভিডিওর দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

আরও অনুসন্ধানে একই দিনে ‘Ifjal Chowdhury’ নামের আরেকটি ফেসবুক প্রোফাইলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যা আলোচিত ভিডিওর সঙ্গে উল্লেখযোগ্যভাবে মিলে যায়। উভয় ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, এগুলো একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণ করা।

এছাড়া, ‘MG Mawla’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই দিনে একই ঘটনার আরেকটি ভিডিও পাওয়া যায়। পোস্টের শিরোনামে উল্লেখ করা হয়, এটি জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্কে শেখ হাসিনার বিদায়কালীন ভিডিও।

দাবিকৃত ভিডিওর সঙ্গে ২০১৮ সালের দুটি ভিডিও এবং একটি ছবির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, শেখ হাসিনার পোশাক, আশপাশের ব্যক্তিদের অবস্থান ও পোশাক এবং ভবনের অবকাঠামোর মধ্যে হুবহু মিল রয়েছে।

অন্যদিকে, ডেইলি স্টারের ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় (নিউইয়র্ক সময়) লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। এছাড়া, ২০১৮ সালের ০১ অক্টোবর যুগান্তরের একটি প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনা সেদিন সকালে দেশে ফিরেছিলেন।

সুতরাং, ২০১৮ সালের পুরোনো ভিডিওটিকে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে উপস্থিতির দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!