ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রাজনীতিতে আবারও উঠেছে নানা প্রশ্ন ও আলোচনা। স্থানীয় রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে, বর্তমান নারায়ণগঞ্জ বিএনপির কিছু প্রভাবশালী ব্যক্তি ও নেতৃত্বের সঙ্গে অতীতে ওসমান পরিবারের ঘনিষ্ঠতার বিষয়টি এখন নতুন করে আলোচনায় এসেছে।
বিশেষ করে দীপা হাসেমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বিভিন্ন ছবি ও তথ্য ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, তাদের অনেকেই এখন নিজেদের অবস্থান পরিবর্তন করে নতুন রাজনৈতিক পরিচয়ে সামনে আসার চেষ্টা করছেন।
সমালোচকদের প্রশ্নÑযারা একসময় ওসমান পরিবারের ক্ষমতা ও প্রভাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করেছেন, তারা আজ কোন রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করছেন?
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিতে আবুল কাউসার আশার অতীত রাজনৈতিক অবস্থান নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো ছবি ও রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।
ওসমান পরিবারের স্বঘোষিত দালাল শওকত হাসেম শকু,তার স্ত্রী দীপা হাসেম,বন্দর থানা বিএনপি সভাপতি শাহেন শাহ আহমেদ,মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার স্ত্রী সাবেক কাউন্সিলর ময়না,মহানগর বিএনপির সদস্য সচিব টিপু,আবুল কাওসার আশা সাবেক কাউন্সিলর দিনা উল্লেখ যোগ্য।
রাজনীতিতে সুবিধাবাদ, ক্ষমতার পালাবদলের সঙ্গে পরিচয় পরিবর্তন এবং অতীতের রাজনৈতিক ভূমিকা গোপন করার সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকে। জনগণের প্রশ্নের উত্তর দিতে হলে সংশ্লিষ্টদের অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্নÑক্ষমতার পরিবর্তনের সঙ্গে কি শুধু রাজনৈতিক পরিচয় বদলেছে, নাকি বদলেছে আদর্শও?




