নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ বিএনপির প্রবীণের কাছে কোণঠাসা তরুণরা!

নারায়ণগঞ্জ বিএনপির প্রবীণের কাছে কোণঠাসা তরুণরা!

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার: প্রবীণ ও সিনিয়রদের অভ্যন্তরীণ একটি বলয়ের বাধার কারণে বিএনপির তরুণ নেতৃত্ব বিকশিত হতে পারছে না বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির দলটির অসংখ্য নেতাকর্মী। শুধু তাই নয়, দলটির শীর্ষ পর্যায়ের দুই-একজন নেতার সাথে আতাত করে পুরো জেলায় তৈরি করেছেন নিজস্ব বলয়। এমনকি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের মূল নেতৃত্বও সেই বলয়মুক্ত নয়।

বিষয়টি আমাদের প্রতিনিধির কাছে স্বীকার করে জেলার একাধিক নেতা জানান, এই সব বিষয় দলের সবাই জানেন।কিন্তু ভয়ে মুখ খুলছেন না।এমনকি খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ওয়াকিবহাল।তবে দলের মধ্যে ঐক্য ধরে রাখতে তিনি অনেক কিছু সহ্য করে যাচ্ছেন।

তারা বলছেন,আপনে খোঁজ নিয়ে দেখেন পুরো জেলায় এই বলয়টি নিজেদের লোককদের নেতৃত্ব দিতে বাধ্য করছে দলের হাইকমান্ডকে।বিভিন্ন অঙ্গ সংগঠন এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল নেতৃত্ব নিয়েও অনেকেই প্রশ্ন করুন, তারা সিংহ ভাগ কার লোক।তাহলে পরিষ্কার হয়ে যাবেন। তারা যোগ্য নেতৃত্ব চায় না বরং তারা ক্ষমতা চায়। তারা বলয় সৃষ্টি করে যোগ্য নেতৃত্বকে পাশ কাটিয়ে যাচ্ছে নিজেদের লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য। করছেন পকেট কমিটি। পদ বিক্রি হচ্ছে টাকায় অযোগ্য নেতৃত্বের কারনে যোগ্য নেতৃত্ব হারাচ্ছে বিএনপি।

মহানগর বিএনপি দলটির বিভিন্ন সূত্র থেকে জানান যায়, এই সিনিয়র বলয়িটি তারেক রহমান দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেদের পছন্দ সহ নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসাতে বেশি মরিয়া হয়ে উঠেন। এই বলয়ের বিরুদ্ধে দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীতো দূরের কথা অনেক সিনিয়র নেতারাও কিছু বলতে ভয় পায়। এসব নেতার সঙ্গে নিজস্ব বলয়ের নেতাকর্মী ছাড়া নেই সাধারণ কোনো কর্মীর সম্পর্ক। গত মাসেও জেলার বিভিন্ন জনসভায়ও প্রকাশ্যে বেশ কিছু সিনিয়র নেতাদেরকে উদ্দেশ করে কর্মীদের সামনে অপমান করেন। বিষয়টি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।

প্রতিটি রাজনৈতিক দলই তরুণ ও সাবেক ছাত্রনেতাদের ভবিষ্যত নেতৃত্বের জন্য তৈরি করে থাকেন। তেমনি বিএনপিও তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করলেও সিনিয়রদের একটি বলয়ের কারণে তাদের সামনে আনতে পারছেন না বলে অভিযোগ দলটির তরুণ নেতাদের। যাদের প্রতি সেই সিন্ডিকেটের সুনজর নেই তারা আসতে পারছেন না ফ্রন্ট লাইলে। আর ফ্রন্ট লাইনে আসলেও সেই সিনিয়ররা কোনোরকম সহযোগিতা করছেন না। কোণঠাসা করে রাখা হচ্ছে।

এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক জানান, , আপনেরা জানেন তরুন মানেই দলের শক্তি আর নতুন নেতৃত্ব। কিন্তু এখনো আমাদের কিছু সাবেক ও বর্তমান কমিটির মধ্যে সব সময় এক প্রকার দ্বন্দ্ব লেগেই থাকে। তারপরও আমাদের মহানগরের বর্তমান কমিটিও দুইটি ভাগে বিভক্ত। একটি কেন্দ্রীয় কিছু নেতাদের বলয়ে চলে আরেকটি আমাদের এখানের সিনিয়র ও বর্তমান কয়েকজনের বলয়ে চলে। তবে কেন্দ্রীয় যেই নেতার বলয়ে দলটি চলছে তারা সব সময়ই প্রভাব খাটিয়ে চলে। এই বলয়টাই প্রতিটি বিএনপির অঙ্গ সংগঠনের কমিটিতে প্রভাব খাটিয়ে কমিটি দিয়ে যাচ্ছে। এই বলয়টি থেকে যতদিন পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর আর জেলাই বলেন মুক্ত না করা হবে ততদিন আর তাদের আস্তাভাজন ছাড়া যার ফলে নতুন করে নেতৃত্বে আসা সম্ভব নয়।

জেলার দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে সংবাদ সংগ্রহের সময় আলাপকালে জানা যায়, সারাদেশের মানুষ আজ তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বেকে সাধুবাদ জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের তরুন অনেককে ভবিষ্যৎ বিএনপির জন্য তৈরী করছেন।সেখানে অনেককে দলের ভেতরেই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আমরা তরুনরা আমাদের প্রবীনদের পরামর্শে এবং সহযোগিতায় দলকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। কিন্তু সে ধরনের সহযোগিতা পাচ্ছি না।তারেক রহমান সাহেব দলের বৃহত্তর স্বার্থপ আমাদের বলেছেন প্রবীনরা অলংকার। তাদের অসম্মান হয় এমন কিছু করা যাবে না।

তারা আরো জানান, দুঃখের সহিত বলতে হয়, ছাত্র-জনতার আন্দোলনের পর আমাদের অনেকের বাসায় হামলা হয়।মনে করেছিলা। আওয়ামী লীগের লোকেরা হামলা চালিয়েছে। কিন্তু পরে জানতে পারি, আমাদের দলের এক সিনিয়র নেতার ইন্ধনে আমাদের নাম না জানা অনেক নেতাকর্মীরাই আমাদের বাসায় হামলা চালিয়েছে। তাছাড়াও দেখতে পারছেন নেতৃত্বে আসতে না পেরে অনেক তরুন নেতারা চাঁদাবাজি, ঝুট সন্ত্রাসী সহ একাধিক অপরাধে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের পর তা পুরো জেলাবাসীই দেখেছে।এভাবে যদি চলতে থাকে বলয়ের মাধ্যমে কোন রাজনৈতিক দল তাহলে কখনো নতুন নেতৃত্বে আসা সম্ভব নয়। কেন্দ্রেরও উচিত যোগ্যদের যথা স্থানে দিয়ে অযোগ্যদের দল থেকে সরিয়ে ফেলা।

অবশ্য দলের মধ্যে কোন বলয় নেই বলে আবার অনেলেই দাবী করেছেন।তারা বলছেন, এখানে প্রতিটি রাজনৈতিক দলের সাংগঠনিক নিয়ম রয়েছে। যেকোন সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন আসে।প্রবীনদের নেতৃত্বে তরুনরা এগিয়ে চলে।তাদের অভিজ্ঞতা এবং আদর্শ কাজে লাগান তরুনরা। প্রবীনরা বাঁধা দিচ্ছেন বা বলয় সৃষ্টি করছেন কথাটি সত্য নয়। প্রবীনরা বাঁধা সৃষ্টি করলে হয়তো আমরা রাজপথে নামতেই পারতাম না।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!