নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ভুয়া ছাত্রদল নেতার আর্বিভাব!

ফতুল্লায় ভুয়া ছাত্রদল নেতার আর্বিভাব!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
গিরগিটির রং বদল বলে যে প্রবাদ বাক্য আছে সেটা প্রতিফলনে পুরোটাই যেন মিল রয়েছে ফতুল্লার শিবু মার্কেট এলাকার জয়নাল মিয়ার ছেলে রুবেল হোসেনের ক্ষেত্রে। বিগত সময়ে বিএনপি কিংবা তাদের সহযোগি কোন সংঠনের ব্যানারে রাজপথে কোন দেখা না গেলেও বর্তমানে ছাত্র দলের ব্যানারে শিবু মার্কেট ও আশপাশ এলাকাবাসীর কাছে যেন আতংকের নাম হয়ে পড়েছেন এ রুবেল হোসেন।
জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচরী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে এ রুবেলের দেখা পায়নি কেউ। অথচ ৫ই আগষ্ট ছাত্রজনতা গণঅভ্যুত্থান আগে যারা ছিলেন বিএনপি ছাত্রদলের নিষ্ক্রিয় তারাই আজকে সমাজের ত্রাস হয়ে উঠেছে।
২০২২ সালে ৩০শে মার্চ বিএনপি ছাত্রদলের প্রনীত কমিটি প্রদান করে সেখানে ৬৪ নাম্বারে থাকা রুবেল হোসেন (সহ-সভাপতি) সোনারগাঁও উল্লেখ থাকলেও সেই রুবেলের নাম ব্যবহার করে বিভিন্ন গন মাধ্যমে নিজেকে ছাত্রদলের সহ-সভাপতি দাবি করে আসছে ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকার জয়নাল মিয়ায় ছেলে রুবেল হোসেন নামে এক ব্যক্তি।
অথচ ছাত্রদলে প্রকৃতপক্ষে রুবেল হোসেন কোন প্রকার সদস্য পদে নাই এ রুবেলের। ছাত্রদলের সোনারগাঁয়ের রুবেল হোসেনের পদটি অবৈধভাবে ব্যবহার করে এলাকায় আধিপত্যসহ নানা অবৈধ কাজে লিপ্ত বলে খবর পাওয়া যায়।
বিভিন্ন হলুদ মিডিয়ার টাকার বিনিময়ে নিউজ প্রচার করে তিনি নিজেকে সাবেক সহ-সভাপতি দাবি করে যাচ্ছেন। হঠাৎ ছাত্রদলের সহসভাপতির পদে আর্বিভাব হয়ে উঠা রুবেল যেন শিবু মার্কেটসহ আশপাশ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন হঠাৎ ছাত্রদল নেতা বনে যাওয়া রুবেলের চাদাঁবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন। রানী মা প্লাজা ও আশপাশে গড়ে উঠা ফুটপাট থেকে দোকান প্রতি প্রতিদিন দুইশত পঞ্চাশ টাকা হারে চাদাঁ উত্তোলন করছে এ রুবেল। কেউ দিতে অস্বীকৃতি জানালে পরের দিন সে আর উক্তস্থানে দোকান নিয়ে বসতে পারেনা। রানী মা প্লাজার পাশে থাকা মসজিদের পেছনে একটি অফিস খুলে নিয়মিতভাবে বসেই শিবু মার্কেটসহ আশপাশ এলাকা নিয়ন্ত্রন করছে হঠাৎ আতংক হয়ে উঠা এ রুবেল হোসেন।
ছাত্রদলের ৬৪ নাম্বার এ থাকা সাবেক সহ-সভাপতি (সোনারগাঁও) রুবেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,”আমার নাম ও পদ ব্যবহার করে যারা আজকে ফায়দা লুটছে তারা দলের স্বার্থে কখনোই ছিলো না, তারা সুবিধাবাদী।
এই বিষয়ে ফতুল্লা থানা যুবদলের নেতাকর্মীদের সাথে কথা বললে তারা জানায়, ত্যাগী নেতাদের নাম ভাঙ্গিয়ে যারা ফায়দা লুটতে চাচ্ছে তাদের কঠিন শাস্তির আওতায় আনা হোক।
তারা আরো বলেন, দলের ক্রান্তিলগ্নে যাদের কে আমরা পাই নাই তারা দলের কেউ না। মহাপ্রতারক এ রুবেল হোসেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নাম ব্যবহার করে পাশাপাশি জেলা সহ-সভাপতি নাম ব্যবহার করে দলের সুনাম ক্ষুন্ন করছে। আসলে এ রুবেল হোসেন একজন ভুয়াা নেতা।
এই বিষয়ে রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন’আমি কারো নাম ব্যবহার করছি না। আমার পদ আমি ব্যবহার করছি এবং এটাও বলেন তিনি ২০২২ সালের কমিটির সহ-সভাপতি ছিলেন।
অন্যের পদ ব্যবহার করে নিজেকে ছাত্রদলের সহসভাপতির পদ ব্যবহারকারী নামধারী এ রুবেল হোসেন এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা বিএনপির সভাপতি ও ফতুল্লা মডেল থানা পুলিশের সদসয় হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী সাধারন মানুষ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!