নারায়ণগঞ্জ শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন
বাড়ছে রাজনৈতিক হানাহানি: নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি
ফতুল্লায় মাতাল অবস্থায় যুবদল নেতা ও কাউন্টার ষ্টাফদের মারধর করলো কিলার নয়ন-মিঠু খান!
খুনী নয়নের ‘শেল্টারদাতা’ যুবদল নেতা মিঠু! ফতুল্লায় তোলপাড়
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
মাদকের একাধিক মামলার আসামি রকির নতুন কান্ড, ফতুল্লা থানায় জোড়া অভিযোগ!
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর নৃশংস হত্যা
প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে: সেতুমন্ত্রী
সোনারগাঁয়ে কলেজ ছাত্রীকে বিবস্ত্র করে হানিট্র্যাপ চক্রের ভিডিও ধারণ, চাঁদা দাবি
খোরশেদের উদ্যেগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ
রূপগঞ্জে এমপির উদ্যোগে এ‌ইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস চালু
ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ
বন্দরে প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে মারধর ও মুক্তিপন দাবি, গ্রেপ্তার ৭
নিজাম উদ্দিনের ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ
ফতুল্লায় স্বামীকে হত্যা: আদালতে ঘাতক স্ত্রীর দায় স্বীকার
সোনারগাঁয়ে ১৯ মামালার আসামি জঙ্গী সোহান গ্রেপ্তার
পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিশেষ মিশনে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম 
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী শ্রমিকের মৃত্যু
আমতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে মারধর,ডেভিডের ভাই তপনকান্ডে পরিবহন ধর্মঘট
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
সোনারগাঁয়ে রাস্তার উপর স্থাপনা নির্মাণ, লাশ বের করতে বাঁধা
অপহরনকারী জুয়েল আরমানের লোমহর্ষক ঘটনায় আইনশৃঙ্খলা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে পচন ধরেছে !
ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুনে ৪০ লাখ টাকা ক্ষতি
ফতুল্লার পোস্ট অফিস টু শিবু মার্কেট সড়কে নতুন ভোগান্তি
খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু
শক্তিশালী ভুমিকম্প হলে মাঝারি ও উচ্চ ঝুঁকিপুর্ন অঞ্চলে নারায়ণগঞ্জ
‘নাজুক ভূমির’ ওপর ঢাকা, ভূমিকম্প ঝুঁকিতে ৫৫-৬০ শতাংশ এলাকা!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক হিসেবে নজরুল ইসলাম পান্না মোল্লাকে চায় ত্যাগী নেতাকর্মীরা

ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক হিসেবে নজরুল ইসলাম পান্না মোল্লাকে চায় ত্যাগী নেতাকর্মীরা

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা বিএনপির আহবায়ক হিসেবে পেতে চায় ক্লিন ম্যান হিসেবে খ্যাত নজরুল ইসলাম পান্না মোল্লাকে বিএনপির সাধারণ ও ত্যাগী নেতাকর্মীরা।
তারা বলেন, ইতিপূর্বে যিনি ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি হয়েছেন তিনি মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও নানান অপকর্মের হোতাদের শেল্টার দিয়ে যাচ্ছেন। কিন্তু নজরুল ইসলাম পান্না মোল্লা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দক্ষতার সাথে পালন করে গেছেন।
কোন দুর্নাম তাকে স্পর্শ করতে পারেনি। রাজনীতির মাঠে ক্লিন ম্যান হিসেবে খ্যাত নজরুল ইসলাম পান্না মোল্লা একদিকে যেমন রাজনীতিবিদ অপরদিকে বিশিষ্ট শিল্পপতি হিসেবেও সুনাম রয়েছে। এছাড়াও নির্যাতিত নেতাকর্মীদের পাশে অক্টোপাসের মতো রয়েছেন।
বর্তমানে ফতুল্লা থানা বিএনপি ২ টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দলের চেয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতারা। এলাকায় মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি সহ নানান অপকর্ম করাচ্ছে কতিপয় বিএনপি নেতারা।এতে করে দলের সুনাম নানান ভাবে ক্ষুন্ন হচ্ছে। বিএনপির জনপ্রিয়তা মারাত্বক আকারে দিনদিন কমে যাচ্ছে। ফতুল্লা থানা বিএনপির অযোগ্য নেতৃত্বের কারনে। সাধারণ নেতাকর্মীরা মনে করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি হিসেবে একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে রয়েছেন নজরুল ইসলাম পান্না মোল্লা। যার ইমেজ রয়েছে সর্বস্তরে। কর্মী বান্ধব নেতা হিসেবে খ্যাতি রয়েছে নজরুল ইসলাম পান্না মোল্লার।
এছাড়াও তারেক জিয়ার ৩১ দফা কর্মসূচি সফল বাস্তবায়ন করতে হলে নজরুল ইসলাম পান্না মোল্লার মতো নির্ভেজাল নেতার প্রয়োজন। কেননা তারেক জিয়ার মতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ,মাদক বিক্রেতা,ভূমিদস্যু ও সুযোগ সন্ধানী কেউ দলে থাকতে পারবেনা। এদিক দিয়ে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক হিসেবে সর্বস্তরের নেতাকর্মীদের প্রিয়ভাজন নজরুল ইসলাম পান্না মোল্লা।
গত (২৫ ফেব্রুয়ারী) বিকালে শহরের মিশনপাড়াস্থ জেলা বিএনপি মহা সমাবেশে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে যোগদান করে তাক লাগিয়ে দেন। ফতুল্লা থেকে সবচেয়ে বড় মিছিল নিয়ে যোগদান করেন। এতে সর্বত্র আলোচনা চলে আগামীতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি হিসেবে নজরুল ইসলাম পান্না মোল্লার বিকল্প কেউ নাই। তাকে সভাপতি হিসেবে নির্বাচিত হলে কোন ভাই নীতি থাকবেনা। সকল নেতাকর্মী মিলে মিশে দলীয় কর্মসূচী পালন করতে পারবে নির্বিধায়।
বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের শিকার হয়ে তাকে মিথ্যা মামলা সহ নানানভাবে হয়রানি হতে হয়েছিল। এমনকি তাকে আওয়ামী লীগে যোগদান করতে লোভনীয় প্রস্তাব দেওয়া সত্ত্বেও তিনি বিএনপির ছেড়ে কোথাও যাননি।
নজরুল ইসলাম পান্না মোল্লা স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা,সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক এবং তারুন্যের অহংকার তারেক রহমানের একনিষ্ঠ কর্মী হিসাবে সব সময় রয়েছেন রাজনীতির মাঠে।
এজন্য তাকে বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। আগামীতে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক হিসাবে তাকে চাচ্ছেন দলের ত্যাগী,নির্যাতিত নেতাকর্মীরা।
এজন্য তারা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও মাসুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!