নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
Next
Prev
প্রচ্ছদ
হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা, কিন্তু কেন?

হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা, কিন্তু কেন?

প্রকাশিতঃ

সরকারের দৃঢ় অবস্থান এবং সুস্পষ্ট নির্দেশনার পরও চট্টগ্রামে মিথ্যা মামলা দায়েরের ঘটনা থামছে না। এবার এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা হয়েছে, যিনি ঘটনার সময় ভারতে চিকিৎসাধীন ছিলেন।

আবার ব্রিটিশ পাসপোর্টধারী বন্দর থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে কোতোয়ালি থানায়। এই দুটি মামলা দায়েরের ঘটনায় তারা বিস্মিত হয়েছেন। এমনকি এক যুবলীগ কর্মী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন। এসব ঘটনায় চট্টগ্রামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ভর করছে। গ্রেফতার আতঙ্কে ভুগছেন মিথ্যা মামলার আসামিরা।

জানা যায়, গত ২০ নভেম্বর নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা করেন (নম্বর: ১৪, তারিখ ২০/১১/২০২৪) মোহাম্মদ মানিক নামে এক ব্যক্তি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক দুই সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীনসহ ১০৮ জনকে এ মামলায় আসামি করা হয়।

ঘটনার তারিখ ও সময় দেখানো হয় ৫ আগস্ট বিকাল ৫টা। ঘটনাস্থল দেখানো হয় ডবলমুরিং থানার এক কিলোমিটার দূরে মনসুরাবাদ মাজার এলাকা। আসামিরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়। মামলায় ৩৫ নম্বর আসামি করা হয়েছে মোহাম্মদ এয়াকুব নামে এক ব্যক্তিকে।

তার বাড়ি বোয়ালখালী উপজেলায়। বাবার নাম মৃত আবুল কাশেম। এয়াকুব রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানির একজন কর্মচারী ও সিবিএ নেতা। এয়াকুবের পাসপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি ১ আগস্ট চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই যান। তার পাসপোর্টে চেন্নাই বিমান বন্দরের ইমিগ্রেশনের সিল রয়েছে। তিনি চিকিৎসা শেষে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে ৭ আগস্ট ঢাকা ও ৯ আগস্ট চট্টগ্রামে ফিরে আসেন।

মামলার বাদী মানিকের বাবার নাম মৃত আবদুল জলীল। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের মুরাদপুর এলাকায়। বর্তমান ঠিকানা দেখানো হয়েছে রাজ্জাক কলোনি, পাহাড়তলী বারকোয়ার্টার। এজাহারে তার যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেখানে একটি ডিজিট কম। ধারণা করা হচ্ছে বাদীকে যাতে কেউ খুঁজে না পায় সে জন্য এই চালাকির আশ্রয় নেওয়া হয়েছে।

এয়াকুব অভিযোগ করেন, অফিসের কোনো প্রতিপক্ষ, যারা তাকে ঘায়েল করতে চান তারাই হয়তো তাকে মিথ্যা মামলায় আসামি করেছেন। এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহম্মেদ যুগান্তরকে বলেন, মামলা নিয়ে তারা বিপাকে রয়েছেন। থানায় মামলা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয় ওসির বিরুদ্ধে। আবার মামলা নিতে বিভিন্ন মহল থেকে দেওয়া হয় চাপ। এ কারণে সত্য বা মিথ্যা মামলা যাচাই করার সুযোগ তাদের থাকে না। তবে তিনি মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না এবং সঠিক তদন্তের মাধ্যমে আসামি চিহ্নিত করা হবে বলে জানান।

কোতোয়ালি থানার একটি মামলায় আসামি হয়েছেন ব্রিটিশ পাসপোর্টধারী নাসিরুল আলম। কাজী মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তি বাদী হয়ে ২৯ আগস্ট এ মামলা করেন। ৪ আগস্ট নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার পাখি গলির মুখে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৮৬ জনকে সুনির্দিষ্ট আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় নাসিরুল আলমকে ১৪৩ নম্বর আসামি করা হয়। তার বাড়ি বন্দর থানাধীন উত্তর মধশ্য হালিশহর ওয়াসি চৌধুরীপাড়া।

নাসিরুল আলম যুগান্তরকে বলেন, তিনি ১৯৮৯ সাল থেকে লন্ডনে বসবাস করেন। ম্যানচেস্টারে ৩০ বছর ধরে ব্যবসা করছেন। গত বছরের জুন মাসে দেশে ফিরেছেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার বাড়ি বন্দর এলাকায়। তিনি অভিযোগ করেন, এলাকায় জায়গাজমি নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ রয়েছে। হয়তো তারাই হয়রানির জন্য তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মতো একটি স্পর্শকাতর মামলায় জড়িয়ে দিয়েছে। মামলার এজাহারে বাদীর যে নম্বর দেওয়া হয়েছে তাতে কল করে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ মামলা প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী যুগান্তরকে বলেন, মিথ্যা মামলা হচ্ছে এটা অস্বীকার করার জো নেই। নানাজন-নানাভাবে এসব মামলা করছে। তবে আমরা তাৎক্ষণিকভাবে যাচাই করতে না পারলেও তদন্তে একজন নিরীহ লোকও যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে হামলা, হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন কফিল উদ্দিন নামে এক যুবলীগ কর্মী। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের হওয়ার পর বাদীর পরিচয় জেনে বিস্মিত হন সংশ্লিষ্টরা। এই মামলার পর চট্টগ্রামে আলোচনা-সমালোচনা শুরু হয়। কফিল উদ্দিন এবং একজন আইনজীবীর মধ্যে কথোপকথনের ৫ মিনিট ১২ সেকেন্ডের একটি রেকর্ডও ভাইরাল হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা কফিল উদ্দিনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদকসহ তিনটি মামলা এবং আনোয়ারা থানায় একটি জিডি রয়েছে।

গ্রেফতার হয়ে একাধিকবার কারাগারেও গেছেন তিনি। এজাহারের বর্ণনা অনুসারে, কফিল নগরীর নন্দনকানন এলাকার বাসিন্দা। গত ৪ আগস্ট নিউমার্কেট গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিনি অংশ নেন। ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এতে বাদী (কফিল) হাতে আঘাত পান। মামলায় ২৬ পুলিশ সদস্যকে আসামি করা হলেও তাদের অনেকেই চট্টগ্রাম থেকে কয়েক বছর আগেই বদলি হয়ে গেছেন।

প্রসঙ্গত, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার চট্টগ্রাম সফরকালে মিথ্যা মামলা দায়ের নিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, আগে পুলিশ ভুয়া মামলা করত, এখন ভুয়া মামলা করছে পাবলিক।

 

যুগান্তর

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!