নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে আওয়ামী দোসরদের বিএনপিতে পুর্নবাসন করছে আজাদ !

আড়াইহাজারে আওয়ামী দোসরদের বিএনপিতে পুর্নবাসন করছে আজাদ !

প্রকাশিতঃ

মৃর্তিমান আতংক বাবুর সহযোগী জাকারিয়া এখন আজাদ বলয়ে
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক আওয়ামী লীগের ডেবিল নজরুল ইসলাম বাবু এমপির একান্ত সহযোগী মোহাম্মদ জাকারিয়ার অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে ইউনিয়নের কাকাইলমোড়া এবং বাহেরচর গ্রামবাসী।
খাগকান্দা ইউনিয়নের সন্ত্রাসী ও চাঁদাবাজ,মূর্তিমান আতংক, নৈরাজ্য সৃষ্টিকারীর প্রধান হোতা মোঃ জাকারিয়া বর্তমানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
কেউ প্রতিবাদ করলে তাকে সন্ত্রাসী হামলার শিকার হওয়া সহ সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে দিনযাপন করতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক খাগকান্দা ইউনিয়নের কাকাইল ও বাহেরচর গ্রামবাসী জানিয়েছেন, একসময় দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর সহযোগী মোহাম্মদ জাকারিয়া ২০২৪ সালের ৫ আগষ্ট ভোল পাল্টে ঢাকা বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলয়ে গিয়ে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদ দখল করে নেন।
এ পদ লাভের পর মোঃ জাকারিয়া ও তার সহযোগী আব্দুর রহিম,তোফাজ্জল হোসেন,মোঃ লোকমানের সন্ত্রাসী ও নানান অপকর্ম ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। তার সহযোগী ও গডফাদার হিসেবে খ্যাত আব্দুর রহিম, লুটপাট ভাঙচুর এর মাস্টারমাইন্ড তোফাজ্জল হোসেন, এলাকার মাদক সাপ্লায়ার মোঃ লোকমান হোসেনের সহযোগিতায় বেপরোয়া হয়ে উঠেছে জাকারিয়া।
মৌখিকভাবে মোহাম্মদ জাকারিয়াকে ইউনিয়ন বিএনপি হতে অব্যাহতি দেওয়া হলেও লিখিতভাবে অব্যাহতি না করায় তার অপকর্ম চালিয়ে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, নজরুল ইসলাম বাবুর সময়ে ব্যাপক মাত্রায় সন্ত্রাসী ও অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল জাকারিয়া সহ তার সহযোগীরা।
থানা পুলিশ জাকারিয়ার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বলয়ে থাকায় পুলিশ ও তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নিচ্ছে না। তবে নারায়ণগঞ্জ আদালতে ১৫ টি ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৪ টি মামলা দায়ের করা হলে তা বিচারাধীন রয়েছে।
বরং পুলিশের সাথে সখ্য করে মাদক ব্যবসা, ভূমিদস্যুতা,চাঁদাবাজি, লুটপাট, ভাংচুর, মারধরসহ নানান অপকর্ম অব্যাহত রেখেছে জাকারিয়া ।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,আপনি কি বলছেন শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের বাইরে আছি ৩০ মিনিট বা ঘন্টা খানেক পরে ফোন দেন। পরে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করে বলেন,আমি সাতগ্রামে একটি মিটিংয়ে আজাদ সাহেবের সাথে আছি। সন্ধ্যায় ফোন দেন।
এ ব্যাপারে জানতে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলায়েত হোসেনের ০১৭২৬৫৪৩৬@@ নাম্বারে বলেন,জাকারিয়া সারাজীবন বাবু লোক হিসেবে মিছিল মিটিং করেছে। বিভিন্ন ব্যানার,পোষ্টার ও ভিডিও আছে। আপনারা পাইছেন কিনা জানিনা। টাকার বিনিময়ে ৫ আগষ্টের পর বিএনপিতে আসছে। কিভাবে আসছে বললে আমার ক্ষতি হবে। থানাকে টাকা দিয়ে এলাকায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ৯ টি গরু নিয়ে গেছে। এসআই রুহুল আমিনকে সাথে নিয়ে নিরীহ মানুষের বাড়িঘর ভাংচুর লুটপাট করছে। বাবুর আমলে আমার বাড়িঘর ও ভাংচুর করছে। এখন তারা পিওর বিএনপি হয়ে গেছে। আমরা আওয়ামী লীগ হয়ে গেছি। হাতে গোনা কয়েকজন আমরা বিএনপি করছি।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসিরউদ্দিন মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,এ ঘটনায় কোর্টে মামলা রয়েছে বলে থানায় মামলা হয়নি। আপনারা বিশেষ অঙ্গুলিতে মামলা নেননি এ প্রশ্নের জবাবে বলেন তা ঠিক নয়। এসআই রুহুল আমিন পিও ভিজিট করতে গিয়েছিলেন সেখান থেকে এসআই রুহুল আমিন চলে আসার পর ঘটনা ঘটেছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!