নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে কলেজছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার

আড়াইহাজারে কলেজছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নির্বাচনী পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে মোবাইল ফোন ব্যবহার, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সাকিব আল হাসান। তিনি কলেজটির দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী। তাঁর রোল নম্বর ১০২৯।
কলেজ সূত্র জানায়, নির্বাচনী পরীক্ষা চলাকালে সাকিব আল হাসান অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাকে বাধা দিলে তিনি শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক ও দৃষ্টতাপূর্ণ আচরণ করেন। অভিযোগ রয়েছে, তিনি পরীক্ষা কক্ষে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন, পরীক্ষার খাতা ছুড়ে ফেলেন এবং অনুমতি ছাড়াই পরীক্ষা কক্ষ ত্যাগ করেন। এতে পরীক্ষার স্বাভাবিক ও শালীন পরিবেশ বিঘ্নিত হয়।
ঘটনাটি মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হয়। সভায় বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একাডেমিক কাউন্সিল সর্বসম্মতভাবে শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (২১ জানুয়ারি) জারি করা অফিস আদেশে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ও কলেজের শৃঙ্খলা বিধিমালার ক্ষমতাবলে সাকিব আল হাসানকে এক বছরের জন্য সরকারি সফর আলী কলেজ থেকে বহিষ্কার করা হয়। আদেশে বলা হয়, বহিষ্কারকালীন সময়ে তিনি কলেজ চত্বরে প্রবেশ করতে পারবেন না এবং কোনো ধরনের ক্লাস, পরীক্ষা, সহশিক্ষা কার্যক্রম কিংবা প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে পারবেন না। আদেশটি জারির তারিখ থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাসিমা আখতার বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও একাডেমিক পরিবেশ রক্ষা করা কলেজ প্রশাসনের দায়িত্ব। শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!