নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে জোরপূর্বক রাস্তা নির্মাণের বাঁধা দেওয়ায় আজাদ বাহিনীর সন্ত্রাসী লিটনগংদের হামলা

আড়াইহাজারে জোরপূর্বক রাস্তা নির্মাণের বাঁধা দেওয়ায় আজাদ বাহিনীর সন্ত্রাসী লিটনগংদের হামলা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার উপজেলার শিবপুর গ্রামে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের বাঁধা দেওয়ায় চিহ্নিত সন্ত্রাসী ও চাদাঁবাজ মাহমুদ উল্লাহ লিটন বাহিনীর হামলায় গুরুতর জখম হয়েছে তাহের আলী সহ ৮/১০ জন।
এ ব্যাপারে আব্দুল মোতালিবের পুত্র মোঃ তাহের আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করেন, আমার বাড়ির একাংশের উপর দিয়ে অনৈতিকভাবে রাস্তা নির্মাণের চেষ্টা করিলে আমি আপত্তি জানাইলে তারা আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে রাজী না হওয়ায় জোর পূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। বিবাদীগন ১। মাহমুদ উল্লাহ লিটন পিতা- মৃত আঃ হালিম মোক্তার, ২। রিপন মিয়া পিতা- মৃত জংসর আলী, ৩। সোহেল পিতা-রুস্তম আলী, ৪। সাদিকুর পিতা- রুহুল আমিন, ৫। ডাকাত কবির হোসেন পিতা- মৃত জমির আলী, ৬। সাদ্দাম পিতা মৃত আমির আলী, ৭। আমজাদ পিতা- আমির আলী, ০৮। ডাকাত জাহাঙ্গীর পিতা- শহিদুল্লাহ, ০৯। সালাউদ্দিন পিতা- মৃত হাশিম, ১০। মোস্তাকিম পিতা-কদম আলী, সর্ব সাং- শিবপুর, ১১। ডাকাত জাহাঙ্গীর, পিতা- চান মিয়া, ১২। ডাকাত দ্বীন ইসলাম পিতা- হাবু মিয়া, উভয় সাং- নোয়াপাড়া, ১৩। ডাকাত রাহুল পিতা- অজ্ঞাত, সাং- দক্ষিনপাড়া, ১৪। তানজিদ পিতা- আবু বকর, গ্রাম- আশুহাট, ইউনিয়ন- সাতগ্রাম, সর্ব থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ। সহ আরও অজ্ঞাত ৩০-৪০ জন। উক্ত বিবাদীগন ২৭-০৫-২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক বেলা ১২টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্র, লাঠিসোটা, দা, ছুরি, আগ্নেয়াস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে সংঘবদ্ধ হয়ে আমার বাড়ীতে হামলা চালায়। এ সময় ১নং বিবাদী মাহমুদউল্লাহ লিটন আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে হামলায় নেতৃত্ব দিয়ে আমার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় সে তার সাথে থাকা সন্ত্রাসীদের হুকুম দিলে সন্ত্রাসী ২নং বিবাদী রিপন মিয়া পরপর ৬টি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ৩নং বিবাদী রাম দা দিয়ে বাড়িঘরে এলোপাথারি কোপানো শুরু করলে আমার ছোট বোন শাহিনুর বাধা দিলে তাকে হকিস্টিক দিয়ে এলোপাথারি আঘাত করলে সে মারাত্মভাবে আহত হয়। ৪নং, ৯নং, ১০নং বিবাদীগন আমার চাচা হাশিমকে মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরে লুটপাট করে। এ সময় সংঘবদ্ধ হামলাকারীরা আমার হাশিম চাচার ঘরে থাকা দেড়ভরি স্বর্ণ, নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নিয়ে যায়। ৫নং বিবাদী ডাকাত কবির হোসেন, ৬নং আমার ছোট ভাই হানিফ এর ঘরে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করিয়া ককটেল বিস্ফোরণ ঘটাইয়া ১,৬০,০০০/-(এক লক্ষ ঘাট হাজার) টাকা লুট করে নিয়ে যায়। ৬নং ৭নং ও ৮নং বিবাদী আমার শয্যাশায়ী বোন রুনাসহ অন্যান্য মহিলাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। ১১নং, ১২নং, ১৩নং ও ১৪ নং বিবাদী অজ্ঞাত আরও সন্ত্রাসীদের নিয়ে এলাকায় ব্যাপক ভাঙচুর, লুট, নারীদের শ্লীলতাহানী করে।
বাদী তাহের আলী ও তার স্বজনরা জানান,উল্লেখিত সন্ত্রাসীরা ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের লোকজন,তাদের হামলায় প্রতিবন্ধী মেয়েও রেহাই পায়নি।
উপরোক্ত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিবাদীগনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!