নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজার থানায় মামলা: ৩০ আ.লীগ ও ছাত্রলীগ নেতার অব্যাহতি চান ছাত্রদল নেতা

আড়াইহাজার থানায় মামলা: ৩০ আ.লীগ ও ছাত্রলীগ নেতার অব্যাহতি চান ছাত্রদল নেতা

প্রকাশিতঃ

৩০ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন এক ছাত্রদল নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দায়ের হওয়া ওই মামলায় ২৪৮ জনকে আসামি করা হয়। এখন একাধিক নোটারির মাধ্যমে ৩০ আসামিকে অব্যাহতির জন্য আবেদন করেছেন ছাত্রদলের ওই নেতা। ঘটনাটি বেশ কয়েক মাস আগে ঘটলেও সম্প্রতি তা প্রকাশ পেয়েছে। মামলার বাদী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য রতন মিয়া। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকার আব্দুল মতিনের ছেলে। তার ভাষ্য, ‘ভুলবশতকিছু নাম তিনি মামলায় যুক্ত করেছিলেন।

রতন মূলত জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকুর অনুসারী। তিনি জিকুর নির্দেশনাতেই রাজনীতি করেন। ১১ অক্টোবর কয়েক লাখ টাকা খরচ করে জন্মদিন পালন করে দলের মধ্যেই ব্যাপক সমালোচিত হন জিকু।

জানা গেছে, রতন গত বছরের সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ২৪৮ জনকে আসামি করে নারায়ণগঞ্জের ৪নং আমলি আদালতে একটি পিটিশন মামলা করেন। তবে মামলার দীর্ঘ প্রক্রিয়া চলার মধ্যেই একাধিক নোটারির মাধ্যমে তিনি ধাপে ধাপে বিভিন্ন আসামির নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন।

হলফনামায় রতন উল্লেখ করেন, ‘সম্পূর্ণ ভুল বুঝাবুঝির কারণে আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে তারা ঘটনায় জড়িত নন এবং কোনো রাজনৈতিক দলের কর্মীও নন। তারা চার্জশিট থেকে অব্যাহতি পেলে আমার কোনো আপত্তি নেই। তিনি আরও অনুরোধ জানান, এসব আসামিকে যেন পুলিশ গ্রেফতার বা হয়রানি না করে।

তবে নিয়ে নানা প্রশ্নও উঠেছে। স্থানীয়দের দাবি, ‘ভুলবশত৩০ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ব্যাখ্যা বাস্তবসম্মত নয়। অনেকে বলছেন, বাদী হয়তো ইচ্ছাকৃতভাবে কিছু প্রভাবশালী ব্যক্তিকে মামলায় আসামি করেছিলেন, পরে অর্থের বিনিময়ে বা অন্য প্রভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন।

নোটারি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর এক হলফনামায় বাদী ১৫৫নং আসামি তমাল মোল্লা, ২৪৭নং আসামি হিমেল মেল্লা, ২৪৮নং আসামি মামুন মোল্লা এবং ৮৪নং আসামি সালামের নাম বাদ দেওয়ার আবেদন করেন। একই বছরের অক্টোবর আরেক হলফনামায় ২৪৪নং আসামি আব্দুল হক মিয়া এবং ২৬ অক্টোবর আরেক নোটারিতে আওয়ামী লীগ নেতা লাক মিয়া, আক্তারুজ্জামান সুমন, জাহাঙ্গীর আলম, সবুজ মোল্লা, বাদশা মিয়া, রাকিব মিয়া, ছাত্রলীগ নেতা ফয়সাল শাহরিয়ার হীরা, আজমীর ভূঁইয়া, সজিব, নুরুজ্জামান, মারুফ, রাজিব মিয়া, মনির কমিশনার প্রমুখের নাম বাদ দেওয়ার অনুরোধ জানান।

পর্যায়ক্রমে আরও একাধিক নোটারিতে ৫৪নং আসামি শাকিল, ৯৬নং আসামি সুমন, ১১২নং আসামি মাসুদ, ১১৫নং আসামি বাদল, ১১৭নং আসামি আল আমিন, ১১৮নং আসামি . আজিজ, ১২৯নং আসামি রুহুল আমিন, ১৪৩নং আসামি শাহিন, ১৪৪নং আসামি হেলাল, ১৬৯নং আসামি শফিকুল, ১৭০নং আসামি সেলিম মেম্বার এবং ১৭১নং আসামি নজরুলের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মামলাটির মাধ্যমে শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, নোটারির বিষয়টি তা আরও স্পষ্ট করেছে।

বিষয়ে জানতে মামলার বাদী রতন মিয়াকে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। অপর দিকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকুর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

সুত্র: যুগান্তর অনলাইন

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!