নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
আ.লীগ নেতা গ্রেফতারে আড়াইহাজারে মিষ্টি বিতরণ

আ.লীগ নেতা গ্রেফতারে আড়াইহাজারে মিষ্টি বিতরণ

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধি –

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটনায় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজ মোল্লা দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

বৃহস্পতিবার সকালে দুপ্তারা বাজারে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী মিষ্টি বিলিয়ে খুশি প্রকাশ করেন।এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

আজিজ মোল্লার বিরুদ্ধে জমি দখল,অবৈধ ভাবে বালু ভরাট, মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

এবিষয়ে দুপ্তারা ইউনিয়নের বাসিন্দা জিয়াউল হক বেদন জানান, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ নেতা আজিজের অত্যাচার নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। পুলিশ গ্রেপ্তার করেছে এটা অনেক বড় খুশির খবর। এইজন্য সবাই মিষ্টি মুখ করলাম।

আরেকজন বাসিন্দা হান্নান , জানান ডিবি পুলিশকে ধন্যবাদ আওয়ামী লীগের দোসর আজিজকে গ্রেপ্তার করার জন্য। আজিজ আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে বালু উত্তলন থেকে শুরু করে জমিজমা দখলসহ বিভিন্ন অপকর্ম করেছে। করেছে মানুষকে নির্যাতন।

 

সাবেক মেম্বার আহসান, স্থানীয় এলাকাবাসী রমজান ও আব্দুল মান্নান এর স্ত্রী সকলে তার বিরুদ্ধে একই অভিযোগ করে বলেন,আওয়ামীলীগ সরকারের আমলে সাধারণ মানুষের উপর হামলা মামলা দিয়ে নির্যাতন করতেন তিনি। তার যন্ত্রণায় কেউই এলাকায় থাকতে পারতেন না।

 

এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!