নারায়ণগঞ্জ মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ
সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা,,আটক-৩০
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
ফতুল্লায় জেন্ডার সংবেদনশীল গনমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার!
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান
বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬
এরিবস স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
সীমান্ত পেরিয়ে মাদক ঢোকে, কোথায় কোথায় বসে বড় বাজার
সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া মাদকের গডফাদার কাইল্ল্যা আকতার !
বন্দরে উপ-সহকারী প্রকৌশলীর আলাদিনের চেরাগ! ৪০ হাজার টাকা বেতনে ৫০ কোটি টাকার সম্পদ!!
দেশব্যাপী ঊর্ধ্বমুখী অপরাধে উদ্বিগ্ন মানুষ
দ্য ওয়ালকে শেখ হাসিনা: আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
ফতুল্লা সমবায় বাজারের উন্নয়ন কাজের তদারকিতে সেক্রেটারী-ক্যাশিয়ার!
শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে?
শুভ দাস হত্যা: ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
Next
Prev
প্রচ্ছদ
গোপালদী ভূমি অফিসের দালাল ইউনুসের বিরুদ্ধে সরকারি খাজনার টাকা আত্মসাতের অভিযোগ!

গোপালদী ভূমি অফিসের দালাল ইউনুসের বিরুদ্ধে সরকারি খাজনার টাকা আত্মসাতের অভিযোগ!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সেবা গ্রহীতার আইডি লক ও নায়েব বদলী
ষ্টাফ রিপোর্টার:
আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর ভূমি অফিসের নির্ধারিত দালাল ইয়ানুছ মিয়ার বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর বা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রেক্ষিতে তদন্তে দেখা যায়, গোপালদী ভূমি অফিসের আওতাধীন রামচন্ড্রী মৌজার ই-নামজারী ২০২৬-১০০১০০ নম্বর খতিয়ানের ভূমি উন্নয়ন কর বা সরকারি রাজস্ব, যেখানে ১৯৭৬ সাল থেকে ২০২৫-২০২৬ অর্থবছর খাজনা আসে ৩১,১৫৯ টাকা সেখানে অভিযোগ রয়েছে, সেবা গ্রহীতা জাকির হোসেনের কাছ থেকে ২৫,০০০ টাকা নেওয়ার পর পরবর্তীতে শ্রেণি পরিবর্তন করে মাত্র ১,৩৭১ টাকা সমপরিমাণ খাজনা অনলাইনে আদায় করা হয়।
পরবর্তীতে সেবা গ্রহীতা জাকির হোসেন খাজনার রসিদে ১,৩৭১ টাকা দেখে বাকি টাকার ফেরত চাইলে দালাল ইয়ানুছ মিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, দালাল ইয়ানুছ মিয়া সেবা গ্রহীতা জাকির হোসেনকে বলেন, “কন্ট্রাকে নিয়ে কাজ করি, বাকি টাকা অডিট ও নায়েবকে দিতে হইছে।”
অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের রাজস্ব খাতের ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে ফাঁকি দিয়ে অডিট ও নায়েবের নাম ব্যবহার করে দালাল ইয়ানুছ মিয়া নিজেই ২৩,৬২৯ টাকার সমপরিমাণ অর্থ আত্মসাত করেন।
স্থানীয়দের দাবি, দালাল ইয়ানুছ মিয়া প্রভাব খাটিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগের ফলে তাকে একাধিকবার অফিস থেকে বের করে দেওয়ার পরও স্থানীয় নেতাদের টাকা দিয়ে পুনরায় অফিসে দালালি শুরু করেন। এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা অবগত রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি জানাজানি হলে, আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, সেবা গ্রহীতা জাকির হোসেনের ভূমি উন্নয়ন করের আইডি স্থগিত করেন বলে জানা গেছে। পরে, বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবগত করা হয়েছে।
সরকারি রাজস্ব টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত প্রতিবেদন মাঠ পর্যায়ে পৌঁছানোর আগেই, যেখানে সাধারণত দুর্নীতি তদন্ত দুর্নীতি দমন কমিশনের নজরদারি প্রত্যাশিত, সেখানে বিষটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নজরে এলে, গোপালদী ভূমি অফিসের বর্তমান নায়েব ফরিদা বেগমকে দ্রুত বদলির আদেশ দেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে ফরিদা বেগম কোনো মন্তব্য করেননি।
বর্তমান প্রেক্ষাপটে সরকার যেখানে সরকারি রাজস্ব আদায়ে প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করছে, সেখানে গোপালদী ভূমি অফিসে রাজস্ব আত্মসাতের অভিযোগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। গোপালদী ভূমি অফিসের একজন কর্মরত ব্যক্তি ফোনের মাধ্যমে জানান, গোপালদী পৌরসভায় প্রতি শতাংশ খাজনা সাধারণত ১০ থেকে ১৫ টাকা হারে আদায় করা হয়। সেই হিসাবে অভিযুক্ত খাজনাটি রাজস্ব আসে ৩১১৫৯ টাকা কিন্তু অভিযুক্ত খতিয়ানটি যাচাই করে দেখা গেছে, রাজস্ব আত্মসাত করে প্রায় ২৩ হাজার টাকা লুট করা হয়েছে ১৩৭৩ টাকা খাজনা আদায়ের পর।
অডিট ও নায়েবের নাম করে আত্মসাৎকৃত অর্থ দালাল ইয়ানুছ মিয়া নিজেই আত্মসাত করেছেন বলে জানা যায়। তবে এসি ল্যান্ড কর্তৃক সেবা গ্রহীতার আইডি লক করা হলেও অভিযুক্ত দালাল ইয়ানুছ মিয়ার বিরুদ্ধে টাকা ফেরত বা এখন পর্যন্ত সরকারী রাজস্ব আত্মসাতের প্রমানিক ঘটনার পরও দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!