নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
অরাজকতা তৈরী করতে পারে তালিকা অনুযায়ী গ্রেফতার করা হচ্ছে – ডিসি

অরাজকতা তৈরী করতে পারে তালিকা অনুযায়ী গ্রেফতার করা হচ্ছে – ডিসি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, যারা অরাজকতা তৈরি করতে পারে এমন ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই অনুযায়ী তাদেরকে তুলে আনা (গ্রেপ্তার) হচ্ছে। তাদেরকে অন্তত নির্বাচন পর্যন্ত আটক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, পাবলিক সিকিউরিটির বিষয়টি ন্যায্য। বিশেষ করে ওসমান হাদীর ঘটনার পর এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে প্রশাসন চেষ্টা করছে, যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। আর যদি সৃষ্টি হয়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়—সে ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসন ও পুলিশকে সার্বিকভাবে সহায়তা করেছেন। এ কারণে অন্য জেলার তুলনায় নারায়ণগঞ্জের পরিস্থিতি ভালো আছে। এরপরও কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে মাদক ও অস্ত্রের বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে।

জেলা প্রশাসক আরও বলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে। যৌথ বাহিনীর টহল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন খুবই সচেতন। এসব বিষয়ে কাজ চলছে। কিছু কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, যা সাধারণ মানুষ দেখেছে।

এবার নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি করেন ডিসি। বলেন, ‘নির্বাচন কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এবং সেই পরিস্থিতির জন্য কোন প্রার্থী দায়ী হলে প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হতে পারে। তাই প্রশাসন চায়, সার্বিকভাবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, জাতীয় নাগরিক পার্টির জেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি দ্বীন ইসলাম, মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ–৪ আসনের প্রার্থী ইলিয়াস আহমদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি মো. নাহিদ, মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!