নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
আনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের দাবী! পিতা হত্যার দায় হতে মুক্তি চায় ছেলে-মেয়ে

আনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের দাবী! পিতা হত্যার দায় হতে মুক্তি চায় ছেলে-মেয়ে

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের আলোচিত বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও পিতা হত্যার দায় হতে মুক্তি দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত আনোয়ার হোসেন আনুর কন্যা জান্নাত আরা জাহান প্রেরনা এবং পুত্র সারিদ হোসেন।
শুক্রবার( ৭ মার্চ) সকাল ১১ টায় শাসনগাও আনোয়ার হোসেন আনুর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে উপরোক্ত দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জান্নাত আরা জাহান প্রেরণা।
তিনি বলেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের বাবা আনোয়ার হোসেন আনুকে আমরা হত্যা করেছি বলে আমার চাচা-ফুফুরা অপপ্রচার চালাচ্ছে।
আমরা নাকি সম্পত্তির লোভে বাবাকে হত্যা করেছি। বাবা বেঁচে থাকার চেয়ে সম্পদ কখনো বড় হতে পারে না।
তাই আমরা ব্যথিত মন নিয়ে বলতে চাই, আমাদের বাবাকে হারিয়ে কতটা অসহায় ও ক্ষতিগ্রস্ত হয়েছি শুধু মহান আল্লাহ তা’আলা বলতে পারবেন। পথে-ঘাটে যেখানে যাই, বাবা হত্যার আসামী বলে কটু কথা শুনতে শুনতে আমরা ভাই-বোন আজ শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।
লিখিত বক্তব্যে প্রেরনা আরো বলেন, আমার চাচা ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসিকের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, তার বড় ভাই আবুল কাশেম বাদশা ও নুরু মিয়া আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করার হীন মানসিকতা নিয়ে নানান ভাবে শারীরিক ও মানসিক যন্ত্রণা দিয়ে বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
আপনারা জানেন আমার বাবা বিএনপি করতো। চাচারা আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাবার সম্পত্তি আত্মসাৎ করার অপচেষ্টা করেছে। দুঃখজনক ঘটনা আমাদের বাবার শেষ মুখটিও দেখতে দেয়নি পাষন্ডরা।
লাশ দাফন না হতে আমাদের মামা,খালা, দুই মামী ছোট মামীর ছয় মাসের বাচ্চাকেও মারধর করে পুলিশে দেয়।
হায়নারা শুধু নির্যাতন করে ক্ষান্ত হয়নি আমাদের বাসায় আলমারিতে রক্ষিত জমি বিক্রির ২৫ লক্ষ টাকা ও আমার বিয়ের জন্য রক্ষিত ৯০ ভরি স্বর্ণ নিয়ে যায়
এ বিষয়ে আমার ছোট মামা বাদি হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা নম্বর ৪৩২ /২৪ দায়ের করেছে যা বর্তমানে শুনানি অপেক্ষায় রয়েছে।
আমার দাদা ২০০৬ সালে অছিয়ত নামা রেজিস্ট্রেশন দলিল করে সবাইকে তার সম্পত্তি বন্টন করে দেয়। আমার বাবার প্রাপ্য জমিটি দখল করার জন্য বাবার মৃত্যুর পর ২০২৪ সালে দলিল বাতিল মামলা করে চাচারা।
এতে প্রমাণ হয় এ জমি দখলের জন্য আমার বাবাকে পূর্ব থেকে মানসিক নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেয় চাচা- ফুফুরা।
তাদের গভীর ষড়যন্ত্রের কারণে অকালে আমার বাবাকে হারাতে হয়েছে। বাবা হত্যার যে অপবাদ আমাদের ভাই-বোনদের উপর দেওয়া হয়েছে এ অপবাদ থেকে রক্ষা পেতে আমরা আপনাদের দারস্থ হয়েছি।
আমরা চাই প্রকৃত রহস্য উদঘাটন হোক। প্রকৃত খুনিরা ধরা পড়ুক। পোষ্ট মর্টেম রির্পোটে রক্তক্ষরণের কথা বলা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেরণা ও তার স্বজনরা বলেন, আনোয়ারের বন্ধু অহিদুল এর সাথে মোবাইলের শেষ কথা হয় আনুর। অহিদুলের ফোন পেয়ে বাসা থেকে বের হয় আনু। অহিদুলকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আনু হত্যার রহস্য বেরিয়ে আসবে। তারা আমার বাবার মৃত্যু কোথায় হয়েছে ভালোভাবে খোঁজ না করে যেখানে আনুর লাশ পড়েছিল সেখানে সরাসরি গিয়ে মনিরুজ্জামান মনির,আবুল কাশেম বাদশা,নুরা মিয়া,অহিদুল ও ফুফুরা তার লাশ সনাক্ত করে।
আমাদের সন্দেহ হয় আমার পিতার মৃত্যুতে চাচা মনিরুজ্জামান মনির, তার বড় ভাই আবুল কাশেম বাদশা,নুরা মিয়া,ফুফুরা ও অহিদুল জড়িত। আমার বাবার মৃত্যুর পর গত চার মাসে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা বাসা ভাড়া বাবদ তুলে নিয়ে যায় গ্যাস বিদ্যুতের বিল ও পরিশোধ করেনি।
এমনকি আমরা কবর জিয়ারত করতে যাব তাও লুকিয়ে লুকিয়ে যেতে হয়। আমি বের হতে পারলেও আমার ভাই কোথাও যেতে পারছে না তাদের হুমকির ভয়ে়।
হেলেনা এপার্টমেন্টে আমাদের ফ্লাট রয়েছে তাদের ষড়যন্ত্রে ও ভয়ে যেতে পারছিনা। মনিরুজ্জামান মনির ফ্লাটটি দখল করে নিছে।
আবুল কাশেম বাদশা বেশী হুমকি- ধামকি দিচ্ছে। থানায় আমাদের মামলা না নেওয়ায় কোর্টে মামলা করি।ওরা হুমকি দিচ্ছে প্রশাসন তাদের ব্যাপারে কি কাজ করছে। পিবিআই তদন্ত করছে সেই কর্মকর্তাকে চাপ দিচ্ছে আমাদের বিরুদ্ধে যেন রির্পোট দেয়।
আবারো বলতে চাই, আমার পিতার হত্যার পেছনে আমার চাচা – ফুফুরা ও অহিদুল জড়িত। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন উল্লেখিতদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আমার পিতার হত্যাকারীরা চিহ্নিত।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেরনার মামা নুরে আলম ও মো.কাজল,প্রয়াত আনোয়ার হোসেন আনুর ছেলে সারিদ হোসেন,রাসেল মাহমুদ,প্রেরনার মা পান্না এবং প্রেরনার খালা পুতুল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!